CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এ খেলতে না পেরে বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন এই আরসিবি-র এই তারকা, তারপরেই তাঁকে ক্ষমা চাইতে হল!

রমরমিয়ে চলছে আইপিএল ২০২৬। জমে উঠেছে আইপিএলের আসর। কিন্তু, এরই মধ্যে উঠে আসছে নতুন খবর। যথেষ্ট ফিট হয়েও আইপিএল খেলার অনুমতি পাচ্ছিলেন না বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ক্রিকেটার নিজের দেশের বোর্ডকে আদালতে নিয়ে গিয়েছিলেন। বোর্ড কর্তাদের বিরুদ্ধে কার্যত মামলা ঠুকে দিয়েছিলেন নুয়ান থুসারা। তবে সেই মামলা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কান জোরে বোলার।

Nuwan Thushara IPL 2026
Nuwan Thushara IPL 2026

রমরমিয়ে চলছে আইপিএল ২০২৬। জমে উঠেছে আইপিএলের আসর। কিন্তু, এরই মধ্যে উঠে আসছে নতুন খবর। যথেষ্ট ফিট হয়েও আইপিএল খেলার অনুমতি পাচ্ছিলেন না বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র এই তারকা ক্রিকেটার নিজের দেশের বোর্ডকে আদালতে নিয়ে গিয়েছিলেন। বোর্ড কর্তাদের বিরুদ্ধে কার্যত মামলা ঠুকে দিয়েছিলেন নুয়ান থুসারা। তবে সেই মামলা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিলেন শ্রীলঙ্কান জোরে বোলার। 

কেন নিজের দেশের বিরুদ্ধে মামলা করেছিলেন থুসারা?

এই মরশুমের আইপিএলে ১.৬০ কোটি টাকায় শ্রীলঙ্কার তারকা পেসারকে দলে নিয়েছিল আরসিবি। আইপিএলের শুরুর আগে তাঁর কোনো চোটের সমস্যাও ছিল না। কিন্তু তা সত্ত্বেও দ্বীপরাষ্ট্রের বোর্ডের তরফ থেকে আইপিএল খেলার ছাড়পত্র দেয়নি শ্রীলঙ্কা বোর্ড। বিদেশি লিগে খেলতে আগ্রহী ক্রিকেটারদের জন্য ফিটনেসের বিশেষ মাপকাঠি সাজিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড। আর সেই মান পর্যন্ত পৌঁছতে না পারলে ছাড়পত্র পাবেন না শ্রীলঙ্কার কোনও ক্রিকেটারই। আর সেখানেই কার্যত আটকে গিয়েছিলেন থুসারা। যার জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আরো পড়ুন: আরও বিপদ বাড়ল মুস্তাফিজুরের, আইপিএলের পর খেলা হচ্ছে না পাকিস্তানের লিগেও, কিন্তু কেন?

আইনি জটিলতা কি আদৌ মিটল?

শেষমেষ শ্রীলঙ্কার এই পেসারের আইপিএল খেলাকে কেন্দ্র করে আইনি জটিলতার অবসান ঘটেছে বৃহস্পতিবার। শ্রীলঙ্কা ক্রিকেটের বিরুদ্ধে দায়ের করা মামলা অবশেষে প্রত্যাহার করে নিলেন থুসারা। তবে জেলা আদালতে তাঁর আইনজীবী জানান যে, আইপিএলের অধিকাংশ ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়ে যাওয়ায় এই মামলার আর কোনো প্রাসঙ্গিকতাই নেই। আর সেই কারণে মামলাটি প্রত্যাহার করতে চান থুসারা। এমনকি আদালত সেই আবেদন মঞ্জুরও করে নেয়। পাশাপাশি শ্রীলঙ্কা বোর্ডের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

আরসিবি-র হয়ে খেলার কথা ছিল থুসারার:

হ্যাঁ, এবারের আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন আরসিবি'র হয়ে খেলার কথা ছিল থুসারার। এর আগে ২০২৪ এবং ২০২৫ মরশুমেও তিনি আইপিএলে অংশ নিয়েছিলেন। যদিও গতবার তিনি খেলেছিলেন কেবল মাত্র একটি ম্যাচ। ২৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এই থুসারাই এপ্রিলের শুরুতে জানিয়েছিলেন যে, ইচ্ছাকৃতভাবেই তাঁকে আটকে দেওয়া হচ্ছে। সেই অভিযোগে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা এবং সচিব বান্দুলা দিশানায়েকের বিরুদ্ধে মামলাও দায়ের করেছিলেন তিনি।

আরো পড়ুন: CSK vs MI Highlights: ১৩ জন খেলিয়েও লাভের লাভ কিছু হল না, সঞ্জুর শতরানেই জয় হাসিল করল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে