CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

হার্দিক পান্ডেয়ার উপর তিতিবিরক্ত আম্বানিপুত্র, দর্শকদের বললেন বাড়ি চলে যেতে!

বৃহস্পতিবার, আইপিএল ২০২৬-এর ময়দানে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এই ম্যাচেই ঘটল বিরাট কান্ড। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হারার আগে যেন মুম্বই সমর্থকদের বার্তা পাঠিয়ে দিলেন মালিক আকাশ আম্বানি। ইশারা করে বললেন, 'বাড়ি চলে যান'। ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছাড়েন তিনিও।

Akash Ambani angry on Mumbai Indians team
Akash Ambani angry on Mumbai Indians team

বৃহস্পতিবার, আইপিএল ২০২৬-এর ময়দানে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এই ম্যাচেই ঘটল বিরাট কান্ড। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হারার আগে যেন মুম্বই সমর্থকদের বার্তা পাঠিয়ে দিলেন মালিক আকাশ আম্বানি। ইশারা করে বললেন, 'বাড়ি চলে যান'। ম্যাচ শেষ হওয়ার আগে মাঠ ছাড়েন তিনিও। আর গ্যালারির দিকে হাত নেড়ে ওয়াংখেড়ের দর্শকদেরও যেন সেই কথায় বললেন তিনি। আসলে হার্দিক পাণ্ডেয়ারা এত খারাপ খেলছেন যে, খোদ মুম্বই মালিকও কার্যত বিরক্ত।এই আবহেই প্রশ্ন উঠছে, তাহলে কি হার্দিক পাণ্ডেয়া-কে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে?

কেন হার্দিক পান্ডেয়ার উপর বিরক্ত আকাশ আম্বানি?

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ে স্বস্তি ফিরেছিল মুম্বইয়ের। কিন্তু একটা ম্যাচ যেতে না যেতেই আবারও সেই কঙ্কালসার চেহারাটা স্পষ্ট হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএলের ‘এল ক্লাসিকো’তে মুম্বই ইন্ডিয়ান্সকে কার্যত একতরফাভাবে এদিন হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১০৩ রানে হেরে মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার নজির গড়েছে তারা। আর একই সঙ্গে আতশ কাচের নিচে হার্দিক পাণ্ডেয়ার নেতৃত্ব।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: লম্বা লম্বা ছয় মারে ঠিকই, কিন্তু এখনও খেলতে নামার আগে কার্টুন দেখে বৈভব, ফাঁস হয়ে গেল বৈভবের 'গোপন' কথা!

কেন দর্শকদের বাড়ি চলে যেতে বললেন আকাশ আম্বানি?

হ্যাঁ, ম্যাচ তখনও পর্যন্ত শেষ হয়নি। কিন্তু শেষ বল হওয়ার আগেই দেখা যায় যে, নিজের আসন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আকাশ আম্বানি। মুম্বই ডাগআউটের পাশ দিয়ে যাওয়ার সময় কারও সঙ্গে কোনো কথা পর্যন্ত বলেননি তিনি। স্টেডিয়াম ছাড়ার আগে ওয়াংখেড়ের দর্শকদের উদ্দেশ্যেও হাত নাড়াতে থাকেন আকাশ। যেন তিনি বলতে চাইছিলেন, এই ম্যাচ দেখে আর কোনও লাভ নেই। পারলে সবাই যেন তাড়াতাড়ি বাড়ি চলে যান।

হার্দিক পান্ডেয়ার নেতৃত্বে বিরক্ত আম্বানিপুত্র:

বারবার খারাপ পারফরম্যান্সের ফলে অধিনায়ক হার্দিক পাণ্ডেয়ার উপরও যথেষ্ট চাপ বাড়ছে। তাঁর ব্যাটে রান নেই। পাশাপাশি, তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। অনেকের মতে, হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাও উঠছে। ২০২৪ সালে রোহিত শর্মার কাছ থেকে নেতৃত্ব নেওয়ার পর থেকেই ধারাবাহিক সমালোচনার মুখে পড়ছেন হার্দিক। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে মুম্বই ১৪ ম্যাচ জয় পেয়েছিল চার ম্যাচে। জয়ের শতাংশ ২৮.৫ শতাংশ। ২০২৫ সালে ১৬ ম্যাচে ৯টি জয় পেলেও ফাইনালে উঠতে পারেনি মুম্বই। ২০২৬-এও মুম্বইয়ের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তাই বারংবার প্রশ্ন উঠছে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ খেলতে না পেরে বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন এই আরসিবি-র এই তারকা, তারপরেই তাঁকে ক্ষমা চাইতে হল!

ট্যাগ:Mumbai Indians

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে