এবার ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন বাংলার এই 'দুর্ধর্ষ' কোচ, চেনেন এই কোচকে?
চলতি বছর ইরানি কাপে লক্ষ্মীরতন শুক্ল পেতে চলেছেন বিরাট দায়িত্ব। অবশিষ্ট ভারত দলের গুরুদায়িত্ব পেতে পারেন বাংলার ক্রিকেট দলের সফল কোচকে। বলাই বাহুল্য, ঋষভ পন্থদের সাজঘরের রাশ সামাল দেবেন লক্ষ্মীরতন শুক্ল।

চলতি বছর ইরানি কাপে লক্ষ্মীরতন শুক্ল পেতে চলেছেন বিরাট দায়িত্ব। অবশিষ্ট ভারত দলের গুরুদায়িত্ব পেতে পারেন বাংলার ক্রিকেট দলের সফল কোচকে। বলাই বাহুল্য, ঋষভ পন্থদের সাজঘরের রাশ সামাল দেবেন লক্ষ্মীরতন শুক্ল। মনে করা হচ্ছে যে, বাংলা দল রঞ্জি ট্রফিতে তাঁর প্রশিক্ষণে যেভাবে নজরকাড়া পারফরম্যান্স করেছে, ইরানি কাপে তারই পুরস্কার হিসেবে তাঁর এই উত্তরণ ঘটছে।
আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় বিসিসিআই!
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি, কিন্তু সূত্রের খবর অনুসারে লক্ষ্মীর কোচ হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন শুধুমাত্র সরকারি সিলমোহরের অপেক্ষায়। বিসিসিআই-এর পক্ষ থেকে খুব দ্রুতই এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করা হতে পারে।
প্রধান কোচ নয়, ব্যাটিং কোচের পদে থাকছেন লক্ষ্মী!
এবারের ইরানি কাপে আলাদা করে অবশিষ্ট ভারত দলে কোনও প্রধান কোচকে নিযুক্ত করা হচ্ছে না। ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হবে লক্ষ্মীরতন শুক্লকে। এদিকে, ওড়িশা আর ভারতের প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি বোলিং কোচের পদ সামলাবেন। পুরো দলকে এই অভিজ্ঞ দুজন মিলেই পরিচালনা করবেন।
অধিনায়ক পন্থ আর দলে রয়েছেন একাধিক বঙ্গসন্তান:
এবারের ইরানি কাপে অধিনায়ক ঋষভ পন্থ ও তাঁর সহকারী হিসেবে সরফরাজ খান অবশিষ্ট ভারত দলকে পরিচালনা করবেন। দলটিতে সুযোগ পেয়েছেন বাংলা থেকেও একাধিক ক্রিকেটার। সুদীপ ঘরামি, আকাশদীপ আর মুকেশ কুমার। যদিও চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরেই মাঠে নামার অনুমতি পাবেন আকাশদীপ।
জম্মু-কাশ্মীরের মুখোমুখি হবে অবশিষ্ট ভারত:
ইরানি কাপের নিয়ম অনুসারে, সদ্য সমাপ্ত সিজনের রঞ্জিজয়ী দলের বিপক্ষে অবশিষ্ট ভারত দল মুখোমুখি হয়। এবার সেই নিয়ম মেনে চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের বিপক্ষে খেলতে নামবে ঋষভ পন্থের দল। শ্রীনগরের শের-এ-কাশ্মীর স্টেডিয়ামে আগামী ১ থেকে ৫ অক্টোবর আয়োজিত হবে এই ঐতিহ্যবাহী ম্যাচ। আর সেখানেই নতুন ভূমিকায় দেখা মিলবে লক্ষ্মীর।
অবশিষ্ট ভারতের চূড়ান্ত স্কোয়াড:
অধিনায়ক ঋষভ পন্থ, সহ-অধিনায়ক সরফরাজ খান, সনৎ সাঙ্গোয়ান, সুদীপ ঘরামি, স্মরণ রবিচন্দ্রন, শিখর মোহন, মানব সুতার, আকাশদীপ, মুকেশ কুমার, মুকেশ চৌধরী, সারাংশ জৈন, আরিয়ান জুয়াল, অনুকূল রায়, আরিয়ান পান্ডে, আয়ুষ দোসেজা।
আরো পড়ুন: শুভমন-কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরি! ওয়েস্ট ইন্ডিজকে একেবারে ধরাশায়ী করে দিল ভারত!




