CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

বিরাট কোহলির সঙ্গে তুমুল ঝামেলা, বুমরাহের সাথেও হয়েছিল মুখোমুখি— দেড় বছর পর এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন বিদেশি ক্রিকেটার!

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর নিয়েছেন। কিন্তু দেড় বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির একটি টেস্টে তাঁকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখনো রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।

Sam Konstas controversy vs India
Sam Konstas controversy vs India

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি অবসর নিয়েছেন। কিন্তু দেড় বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাসকর ট্রফির একটি টেস্টে তাঁকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল, তা এখনো রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। বিরাট কোহলির সঙ্গে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেকেই মাঠের মধ্যে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার স্যাম কনস্টাস বাদানুবাদে জড়িয়েছিলেন। সেই ঘটনা নিয়ে দীর্ঘ সময় পর আবার মুখ খুললেন তিনি।

অভিষেক টেস্টেই কোহলির সাথে উত্তপ্ত পরিস্থিতি!

বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কনস্টাসের। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কোহলির সঙ্গে অভিষেক ম্যাচেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তাঁর। মাঠেই কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি সৃষ্টি হয় দুই ক্রিকেটারের মধ্যে। কনস্টাসকে ঘিরে সেই ঘটনার পর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বুমরাহের সঙ্গেও হয়েছিল তর্ক!

শুধু কোহলি নন, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ-র সঙ্গেও ওই টেস্টে কথার লড়াই হয় কনস্টাসের। উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচের আবহ। বিভিন্ন মহলে আলোচনা হয় মাঠে তাঁর আগ্রাসী আচরণ নিয়ে। ওই ঘটনার জন্য শেষ পর্যন্ত কনস্টাসকে ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা দিতে হয়।

আরো পড়ুন: শুভমন-কোহলির দুর্ধর্ষ সেঞ্চুরি! ওয়েস্ট ইন্ডিজকে একেবারে ধরাশায়ী করে দিল ভারত!

দেড় বছর পর ঘটনার ব্যাখ্যা দিলেন কনস্টাস:

ভারতে এসে এ বার সেই পুরনো ঘটনা নিয়ে মুখ খুললেন কনস্টাস। ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ঘটনাটিকে আর বড় করে দেখতে নারাজ তিনি। তাঁর কথায়, তাঁকে কাঁধ দিয়ে ধাক্কা দেন কোহলি। কিন্তু সেই ঘটনার পর নিজেদের পথে  দু’জনেই এগিয়ে গিয়েছেন। মাঠের সেই উত্তেজনা ক্রিকেটেরই একটি অংশ। ম্যাচ শেষ হওয়ার পর তাঁকে কোহলি আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান।

বর্তমানে ভারতেই রয়েছেন কনস্টাস:

দেড় বছর আগের সেই বিতর্কিত ঘটনার পর আবার ভারত সফরে রয়েছেন কনস্টাস। বর্তমানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলছেন তিনি। তারই মাঝে পুরনো ঘটনা নিয়ে কনস্টাসের বক্তব্য প্রকাশ্যে এল। কনস্টাসের বক্তব্য থেকে বোঝা যায়, এখন আর সেই ঘটনার তিক্ততা তাঁদের মধ্যে নেই।

আরো পড়ুন: এশিয়ান গেমস খেলতে গিয়ে কার্টুনে মগ্ন 'বাচ্চা' বৈভব! তারপর কী ঘটল?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে