এশিয়ান গেমস খেলতে গিয়ে কার্টুনে মগ্ন 'বাচ্চা' বৈভব! তারপর কী ঘটল?
ক্রিকেট খেলা না থাকে, তাহলে কার্টুনের জগতে সময় কাটাতে ভালোবাসেন ১৫ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। এশিয়ান গেমস খেলতে জাপানে গিয়েছেন। কিন্তু সেই অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। বরং এই উদীয়মান ক্রিকেটার নিজের প্রিয় কার্টুন চরিত্রের দেশ ও শহরে পৌঁছে দারুন উচ্ছ্বসিত এবং আনন্দিত।

ক্রিকেট খেলা না থাকে, তাহলে কার্টুনের জগতে সময় কাটাতে ভালোবাসেন ১৫ বছরের ব্যাটার বৈভব সূর্যবংশী। এশিয়ান গেমস খেলতে জাপানে গিয়েছেন। কিন্তু সেই অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি। বরং এই উদীয়মান ক্রিকেটার নিজের প্রিয় কার্টুন চরিত্রের দেশ ও শহরে পৌঁছে দারুন উচ্ছ্বসিত এবং আনন্দিত। ক্রিকেট মাঠ থেকে নোবিতার শহরে বৈভব।
অনুশীলনের ফাঁকেও বৈভবের সঙ্গী কার্টুন!
অনুশীলন কিংবা ব্যস্ত সূচির ফাঁকে ফাঁকে সময় করে বৈভব ১৫-২০ মিনিট একবার করে কার্টুন দেখে নেয়। ক্রিকেট মহলে ইতিমধ্যেই এই কিশোর ক্রিকেটারের শিশুসুলভ অভ্যাসের ব্যাপারে সকলেই জানেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জাপানের টোকিয়ো থেকে নিজের কিছু ছবির সঙ্গে জনপ্রিয় কার্টুন চরিত্র ‘ডোরেমন’-এর ছবি পোস্ট করেছে বৈভব। ক্যাপশনে সে লিখেছে, "নোবিতার শহর থেকে বলছি।" তার এই এই পোস্ট বর্তমানে বেশ ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।
আরও পড়ুন- রোহিত, কোহলি, সূর্যকুমার নাকি গিল— ভারতের ৪ অধিনায়কের মধ্যে গম্ভীরের সবচেয়ে 'কাছের মানুষ' কে?
ম্যাচের আগের বৈভবের চাঙ্গা থাকার চাবিকাঠি কার্টুন:
জাতীয় দল আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা বেড়েছে। আগের মতো সময় না পেলেও, বৈভবের কাছে ম্যাচের আগে কার্টুন দেখাটা একটা নিয়ম। গত আইপিএল এর একটি ম্যাচের পর বৈভব জানান,"আমি কোনো কিছু নিয়ে অত চিন্তাভাবনা করি না। প্রত্যেকটা ম্যাচের আগেই কার্টুন দেখি। এমনকি আমি আজকের ম্যাচের আগেও কার্টুন দেখেছি। কার্টুন দেখলেও ম্যাচের প্রস্তুতি ঠিকই থাকে মাথার ভেতর।"
আরও পড়ুন- নিজেদের শেষ বিশ্বকাপে 'অসম্পূর্ণ কাজ' সম্পূর্ণ করতে চান রো-কো!
জাতীয় দলে সুযোগ পেলেও একাদশের অপেক্ষায় বৈভব!
ক্রিকেট বিশ্বে আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে নজর কাড়া বৈভব গত দুটি আইপিএল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নেয় ভারতীয় দলে। দেশের হয়ে ইতিমধ্যেই পাঁচটি টি-২০ ম্যাচ খেললেও, তার এশিয়ান গেমসে মূল একাদশে নামা অনেকটাই অনিশ্চিত। তাকে এখন সুযোগের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়ে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর।




