নিজেদের শেষ বিশ্বকাপে 'অসম্পূর্ণ কাজ' সম্পূর্ণ করতে চান রো-কো!
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ হারানোর সেই আক্ষেপ বিরাট কোহলি আর রোহিত শর্মা এখনও ভুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী বছর বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ হারানোর সেই আক্ষেপ বিরাট কোহলি আর রোহিত শর্মা এখনও ভুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী বছর বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। আগের আক্ষেপ মুছে সেই মঞ্চেই বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নামছেন দুই অভিজ্ঞ তারকা।
এটাই শেষ বিশ্বকাপ হবে বিরাট কোহলির!
নিজের ভবিষ্যৎ নিয়ে বিশ্বকাপের আগে বড় ইঙ্গিত দিলেন বিরাট কোহলি। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপই হতে পারে তাঁর শেষ বিশ্বকাপ। তাই নিজের ক্যারিয়ারে শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার জন্য ট্রফি জয় করাই হলো অন্যতম প্রধান লক্ষ্য বিরাটের। সেই লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সমস্তকিছু করতে প্রস্তুত রয়েছেন বলে জানান কোহলি।
৫০ ওভারের বিশ্বকাপের উন্মাদনা আলাদা!
কোহলি মনে করেন, অন্য কোনও ক্রিকেট প্রতিযোগিতায় ৫০ ওভারের বিশ্বকাপের মতো উন্মাদনা দেখা যায় না। বর্তমানে প্রচুর টি-২০ ম্যাচ খেলা হলেও, দীর্ঘ সময় ধরে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সেই উত্তেজনা বজায় রাখা কঠিন। তার উপর বিদেশের মাটিতে এবার বিশ্বকাপ। তাই আরও কঠিন হবে প্রতিযোগিতা, মনে করছেন কোহলি।
আরও পড়ুন- রোহিত, কোহলি, সূর্যকুমার নাকি গিল— ভারতের ৪ অধিনায়কের মধ্যে গম্ভীরের সবচেয়ে 'কাছের মানুষ' কে?
বিশ্বকাপই এখন রোহিতের মূল লক্ষ্য:
অন্যদিকে রোহিত শর্মাও জানান, এখনও শেষ হয়নি তাঁর কাজ। যতদিন তিনি ক্রিকেট খেলবেন, ততদিন তিনি সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলতে চান। আপাতত বিশ্বকাপের দিকে তাঁর নজর। বিশ্বকাপ অথবা অন্য কোনও আইসিসি টুর্নামেন্টে খেলা যে বড় চ্যালেঞ্জ, তাও স্বীকার করেছেন রোহিত শর্মা।
বিদেশের মাটিতে বড় চ্যালেঞ্জ:
রোহিত মনে করেন, বিভিন্ন দেশে আইসিসি টুর্নামেন্টে গিয়ে বিভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হয়। প্রতি জায়গার পরিবেশ আর পরিস্থিতি ভিন্ন হওয়ায় সেই অনুযায়ী আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। তাই বিশ্বকাপের মতো প্রতিযোগিতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
গিলের নেতৃত্বে আস্থা রাখছেন কোহলি:
২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। নেতৃত্বের দায়িত্ব এবার শুভমান গিলের হাতে। এখনও অনেক কিছু শেখার রয়েছে তরুণ অধিনায়কের সামনে। যদিও তাঁর পাশে রয়েছেন কোহলি আর রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। কোহলি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন গিলের নেতৃত্বের ক্ষমতার উপর।
দীর্ঘদিন অধিনায়ক থাকার বার্তা:
কোহলির মতে, বয়সে তরুণ হলেও ভারতকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে যথেষ্ট তাগিদ আর ক্ষমতা রয়েছে গিলের মধ্যে। মাঠের পরিস্থিতি অনুসারে কী করতে হবে, সে ব্যাপারেও তাঁর ধারণা আছে। অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে গিল আরও উন্নতি করবেন, এমনটাই মনে করেন কোহলি। তাঁর বিশ্বাস, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের ক্ষমতা আছে শুভমানের।




