CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলা-দিল্লি! রবিবারের ম্যাচ নিয়ে কেন এত উত্তেজনা?

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলা। কল্যাণীতে রবিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলা আর দিল্লির ম্যাচ। সেই ম্যাচে শক্তিশালী দল মাঠে নামাবে দিল্লি।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Bengal team vs Delhi in Ranji Trophy
Bengal team vs Delhi in Ranji Trophy

রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে বাংলা। কল্যাণীতে রবিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলা আর দিল্লির ম্যাচ। সেই ম্যাচে শক্তিশালী দল মাঠে নামাবে দিল্লি। কলকাতা নাইট রাইডার্স এর দুই ক্রিকেটার স্বার্থক রঞ্জন আর তেজস্বী দাহিয়া রয়েছেন সেই দলে। 

আলাদা করে নজরে রয়েছেন স্বার্থক রঞ্জন!

স্বার্থক রঞ্জনের দিকে আলাদা করে নজর রাখবে বাংলা। এই ক্রিকেটার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত, বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের সদস্য। তবে, তাঁর আরেকটি পরিচয় হলো, তিনি সাংসদ সাংসদ পাপ্পু যাদবের পুত্র। স্বার্থক একটা সময় রাজনীতিতেও যুক্ত ছিলেন। যদিও এখন তিনি সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন ক্রিকেটে। 

আর কারা রইলেন দিল্লির দলে?

স্বার্থকের সঙ্গে সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপার তেজস্বী দাহিয়াও দিল্লির দলে রয়েছেন। বাংলার বিপক্ষে দিল্লির নেতৃত্বে থাকছেন আয়ূষ বাদোনি। সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যশ ধূল। তারকার ছড়াছড়ি দলের পেস বিভাগেও। নভদীপ সাইনি আর সিমরজিৎ সিংহদের সাথে আরও একাধিক পেসার রয়েছেন দলে। তাই কল্যাণীতে রঞ্জি ম্যাচে অন্যতম আকর্ষণ হতে পারে দুই দলের পেস আক্রমণের লড়াই। 

রঞ্জিতে দিল্লির মেন্টর রাজকুমার শর্মা:

দিল্লি দলের মেন্টর হলেন রাজকুমার শর্মা। বিরাট কোহলির দীর্ঘদিনের কোচ তিনি। গত সিজনে বিহার দলের মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার বাংলাকে লড়তে হবে তাঁর কৌশলের বিরুদ্ধে। বুধবার রঞ্জি ম্যাচে দল ঘোষণা করেছে বাংলা। দলে থাকছেন পেসত্রয়ী আকাশ দীপ, অভিজ্ঞ মহম্মদ শামি, মুকেশ কুমার। তাঁদের সাথে থাকছেন অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, সুদীপ কুমার ঘরামি-সহ একাধিক ক্রিকেটাররা।

আরো পড়ুন: রোহিতের অবসরের আগে এবার প্রশংসা করে 'কড়া' চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাভাস্কার! কিন্তু কেন?

কারা রইলেন দিল্লির দলে?

দিল্লি দলে থাকছেন অধিনায়ক আয়ূষ বাদোনি, সহ অধিনায়ক যশ ধূল, সনৎ সাঙ্গওয়ান, আয়ূষ দোসেজা, স্বার্থক রঞ্জন, উইকেটকিপার অনুজ রাওয়াত, দেব লাকরা, হৃতিক শকিন, সিমরজিৎ সিংহ, নভদীপ সাইনি, দিবিজ মেহরা, মোনি গ্রেওয়াল, উইকেটকিপার প্রণব রাজবংশী, উইকেটকিপার তেজস্বী দাহিয়া, সুমিত মাথুর আর ধ্রুব কৌশিক।

বাংলার দলে থাকছেন কারা?

বাংলা দলে থাকছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, সহ-অধিনায়ক সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, উইকেটকিপার অভিষেক পোড়েল, উইকেটকিপার শাকির হাবিব গাঁধী, অঙ্কুর পাল, অঙ্কিত শুক্ল, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, আকাশ দীপ, মহম্মদ শামি,  মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক, সূরয সিন্ধু জয়সওয়াল, আমির গনি, মহম্মদ কাইফ আর সৌম্যদীপ মণ্ডল।

স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন করণ লাল, অখিলেশ যাদব, সুমিত মহান্ত, অভিষেক রামন, গীত পুরি, শুভম সরকার আর আদিত্য পুরোহিত।

আরো পড়ুন: দু’প্লেট ‘ছোলে ভাটুরে’ খেয়েই কামাল করে দিলেন বিরাট পত্নী অনুষ্কা! রাতারাতি কোটিপতি হয়ে গেলেন দুই ভাই!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে