দু’প্লেট ‘ছোলে ভাটুরে’ খেয়েই কামাল করে দিলেন বিরাট পত্নী অনুষ্কা! রাতারাতি কোটিপতি হয়ে গেলেন দুই ভাই!
দেনার দায়ে বন্ধ হয়ে যাচ্ছিল রেস্তরাঁ। তবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মার এক ইনস্টাগ্রাম পোস্টের জন্যই হঠাৎ করেই বদলে গেল দুই ভাইয়ের কপাল। একটা সময় প্রত্যেক দিন লোকসানে রান করছিল ওই রেস্তরাঁ।

দেনার দায়ে বন্ধ হয়ে যাচ্ছিল রেস্তরাঁ। তবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা-র এক ইনস্টাগ্রাম পোস্টের জন্যই হঠাৎ করেই বদলে গেল দুই ভাইয়ের কপাল। একটা সময় প্রত্যেক দিন লোকসানে রান করছিল ওই রেস্তরাঁ। এখন সেই রেস্তরাঁতেই তিন হাজারেরও অধিক প্লেট ছোলে ভাটুরে বিক্রি হচ্ছে, তাও আবার প্রতিদিন। কিন্তু ইনস্টাগ্রামে কী এমন পোস্ট করেছিলেন অনুষ্কা শর্মা?
দুই ভাইয়ের ফাস্টফুডের দোকান আর বড় লোকসান!
মুম্বইয়ের মানুষের কাছে দিল্লির জনপ্রিয় এই খাবারের স্বাদ পৌঁছে দেওয়ার জন্য ২০২১ সালে অক্টোবরে এক ছোট্ট ফাস্টফুডের দোকান ‘দিল্লি সে’ চালু করেন দুই ভাই জসপাল সিং খালসা আর মহিন্দর সিং খালসা। তাঁর তাঁদের ব্যবসা শুরু করেন মুম্বইয়ের চেম্বুরে মাত্র ২৫০ বর্গফুট জায়গায়। তখন সেখানে ছিল মাত্র তিনটি টেবিল আর ৯ টি আসন। তবে সেই ফাস্টফুডের দোকানের বিক্রি কমে যায় ২০২২ সালে জানুয়ারি থেকেই। অতিরিক্ত লোকশানের জন্য ওই বছরই সেপ্টেম্বর মাসের মধ্যে দুই ভাইয়ের কাঁধে চাপে প্রায় ১৮ লাখ টাকার দেনা। পরিস্থিতি মোকাবিলা করতে না পেরে শেষমেষ দুজনেই সিদ্ধান্ত নেন যে, রেস্তরাঁটি এবার বন্ধ করে দেবেন।
কমেডিয়ান অভিষেক উপমন্যুর হাত ধরে আসে পরিবর্তন!
এমন সময় এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। ১৩ সেপ্টেম্বর জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান অভিষেক উপমন্যু তাঁদের দোকানে আসেন ছোলে ভাটুরে খেতে। প্রথমে যদিও রেস্তরাঁর মালিকেরা তাঁকে চিনতে পারেননি। তবে এই ঘটনার ঠিক দুদিন পর থেকে ক্রেতাদের ভিড় জমতে শুরু করে ওই দোকানে। এরপর জানা গিয়েছে, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক উপমন্যু ওই রেস্তরাঁটির খাবারের ব্যাপক প্রশংসা করে সুপারিশ করেন নিজের অনুরাগীদের।
বিরাট-অনুষ্কার অর্ডারেই ভাইরাল ওই রেস্তরাঁ:
কমেডিয়ানের একটা সুপারিশ, তারকা মহলেও ওই রেস্তরাঁ ব্যাপক পরিচিতি পায়। অবশেষে একদিন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার জুহুর বাড়ি থেকে ওই দোকানেই আসে দু’প্লেট ছোলে ভাটুরের অর্ডার। প্রথম দিকে অর্ডারটি নিয়ে মনে অনেক প্রশ্ন থাকলেও, পেমেন্টের ব্যাংক ডিটেইলসের জন্য শেষকালে নিশ্চিত হন মালিকরা।
আরো পড়ুন: অনুশীলন ম্যাচেই বৈভবকে দেখতে রমরমা ভিড় রাঁচীতে, ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন পুলিশরাও!
বিরাট পত্নী অনুষ্কার পোস্ট, তারপরেই ভাইরাল ওই রেস্তরাঁ:
ছোলে বাটুরে খেয়ে আনন্দে আপ্লুত অনুষ্কা শর্মা। তারপরে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ওই রেস্তরাঁটিকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন, অবশেষে দিল্লির মতো ছোলে ভাটুরের স্বাদ মুম্বইয়ে খুঁজে পেয়েছেন তিনি। অভিনেত্রী পোস্ট সামনে অসামাত্রই মানুষের আগ্রহ উত্তরোত্তর বাড়তে শুরু করে ‘দিল্লি সে’-কে নিয়ে।
লোকসান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন বিপুল ব্যবসা:
অনুষ্কার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মাত্র আধ ঘণ্টার মধ্যেই ক্রেতাদের ভিড় লেগে যায় রেস্তরাঁয়। একটা সময় ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া দুই ভাই, ঘুরে দাঁড়িয়ে নতুন করে ব্যবসা সামলাচ্ছেন। এখন তো প্রতিদিনই ৩০০০ এর থেকেও বেশি প্লেট ছুলে ভাটুরে বিক্রি হচ্ছে ওই ফাস্টফুডের দোকান থেকে। এমনকি দুই ভাইয়ের মাসিক উপার্জনের পরিমাণ ২ কোটি টাকার ও বেশি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আরো পড়ুন: আইসিসির পুরস্কারের তালিকায় রয়েছেন শুভমন, অভিষেক শর্মা-সহ আরও ৪ ভারতীয়!




