CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

আইসিসির পুরস্কারের তালিকায় রয়েছেন শুভমন, অভিষেক শর্মা-সহ আরও ৪ ভারতীয়!

সেপ্টেম্বরে সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চূড়ান্ত তালিকা প্রকাশ করল। পুরুষ আর মহিলা, দুইটি বিভাগেই জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ বিভাগে শুভমন গিল আর অভিষেক শর্মার সাথে জায়গা পেয়েছেন সিকন্দর রাজা।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Subhman Gill and Abhishek Sharma
Collected Image: Subhman Gill and Abhishek Sharma

সেপ্টেম্বরে সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চূড়ান্ত তালিকা প্রকাশ করল। পুরুষ আর মহিলা, দুইটি বিভাগেই জায়গা পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ বিভাগে শুভমন গিলআর অভিষেক শর্মার সাথে জায়গা পেয়েছেন সিকন্দর রাজা। মহিলাদের বিভাগে ভারতের শেফালি বর্মা আর শ্রী চরণীর সঙ্গে লড়াইয়ে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাট্টু।

ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন শুভমন গিল!

 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেপ্টেম্বর মাসে প্রথম দুটি ওয়ান ডে-তে পরপর সেঞ্চুরি করেছেন শুভমন। প্রথম ম্যাচে ১১০ রান করেন তিনি। আবার দ্বিতীয় ম্যাচে ২২৩ রানের ইনিংস খেলেন অপরাজিত থাকেন তিনি। তাঁর এই দারুন পারফরম্যান্সের জন্যই আবারও আইসিসির নজরে মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল।

আরও পড়ুন- নির্বাচক অজিত আগরকরের বিদায় ঘন্টা বাজতেই আসরে নামলেন জাডেজা! তিনটি শব্দে কী বললেন জাড্ডু?

নজির গড়েছেন অভিষেক শর্মাও!

শুভমনের সঙ্গে সঙ্গে সকলের নজর কেড়ে নিয়েছেন তাঁরই সতীর্থ অভিষেক শর্মা। সেপ্টেম্বর মাসে চার টি-২০ ম্যাচ খেলে তিনি ২২৯ রান সংগ্রহ করেছেন। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম টি-২০ সেঞ্চুরির নজির গড়েছেন অভিষেক শর্মা। এর ফলে তিনি ভেঙে দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার ৩৫ বলে সেঞ্চুরির ঐতিহাসিক রেকর্ড।

শেফালির অলরাউন্ড পারফরম্যান্সও নজর এড়ায়নি আইসিসির:

মহিলাদের বিভাগে দারুন ফর্মে ছিলেন শেফালি বর্মা। ১৮৪.৬১ স্ট্রাইক রেটে এশিয়া কাপে ৩৬০ রান করেন তিনি। একই সঙ্গে বল হাতে ৬টি উইকেট সংগ্রহ করেছেন। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০০ রান করেন। আবার ফাইনালেও শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ রান করেন তিনি।

আরও পড়ুন- এ কি! স্মৃতি অধিনায়ক হতেই হরমনপ্রীতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ! কিন্তু হঠাৎ করে কেন এই বিভাজন?

সেপ্টেম্বরে শ্রী চরণীর ঐতিহাসিক সাফল্য:

সেপ্টেম্বরে বল হাতে সকলের নজর কেড়ে নিয়েছেন শ্রী চরণী। সাতটি টি-২০ ম্যাচে তিনি ১৮ উইকেট শিকার করেছেন। এশিয়ান গেমসের ফাইনাল ম্যাচে তিনি ১৩ রানে ২ টি উইকেট শিকার করেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮১৭। মহিলা টি-২০ বোলারদের মধ্যে এই পয়েন্ট সত্যিই নজিরবিহীন।

এদিকে এশিয়া কাপ আর এশিয়ান গেমসে ধারাবাহিকভাবে অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে সেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাট্টুও রয়েছেন। এবার পুরুষ ও মহিলা—দুটি বিভাগেই পুরস্কার আসার সম্ভাবনা রয়েছে ভারতীয়দের হাতে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে