এ কি! স্মৃতি অধিনায়ক হতেই হরমনপ্রীতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ! কিন্তু হঠাৎ করে কেন এই বিভাজন?
ভারতীয় মহিলা ক্রিকেট টিমে নতুন অধিনায়কের দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। হরমনপ্রীত কৌর মঙ্গলবার সব ধরনের ফরম্যাটে অধিনায়কের পর থেকে সরে দাঁড়ানোর জন্য ঘোষণা করেছেন।

ভারতীয় মহিলা ক্রিকেট টিমে নতুন অধিনায়কের দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। হরমনপ্রীত কৌর মঙ্গলবার সব ধরনের ফরম্যাটে অধিনায়কের পর থেকে সরে দাঁড়ানোর জন্য ঘোষণা করেছেন। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই টিম ইন্ডিয়ার মহিলা দলের নতুন অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানার নাম ঘোষণা করা হয়। তারপরেই দুই তারকা ক্রিকেটারের মধ্যেকার সমীকরণ নিয়ে উঠেছে প্রশ্ন।
হরমনপ্রীত আর স্মৃতির মধ্যে কথাবার্তাও প্রায় বন্ধ!
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বর্তমানে যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে হরমনপ্রীত আর স্মৃতির মধ্যে। দলের একটি সূত্রের মতে, দুজনের মধ্যে নাকি কথাবার্তা বন্ধ। তারই প্রভাব পড়েছে দলের পরিবেশে। ফলস্বরূপ নতুন অধিনায়কের নেতৃত্বে এখন ভারতীয় মহিলা দল কতটা স্বাভাবিক রয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন।
নেতৃত্ব নিয়ে কি আগে থেকেই অসন্তোষ ছিলই?
সূত্রের খবর, স্মৃতি মান্ধানা বেশ কিছুদিন ধরেই নেতৃত্ব পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। যদিও নির্বাচকরা আস্থা রেখেছিলেন হরমনপ্রীতের উপরই। দীর্ঘদিন ধরে ভারতের হয়ে প্রথমবড় আইসিসি ট্রফি জেতানো হরমনপ্রীতকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার কারণে বিশেষ খুশি ছিলেন না স্মৃতি মান্ধনা।
হরমনপ্রীতের জায়গায় নতুন কাউকে দরকার ছিল:
সম্প্রতি টি-২০ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে ভারত ছিটকে যাওয়ার পর আরও জটিল হয় পরিস্থিতি। ৩৭ বছর বয়সী হরমনপ্রীতের জায়গায় এবার নতুন অধিনায়ক আনার প্রয়োজন বলে মনে করেন নির্বাচকদের একাংশ। প্রথমে টেস্ট এবং ওয়ানডে দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার প্রস্তাব দেওয়া হয় তাঁকে। যদিও সেই প্রস্তাবে রাজি না হয়ে সমস্ত ফরম্যাটের নেতৃত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন হরমনপ্রীত।
আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ এই দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
নজরেই ছিলেন স্মৃতি মান্ধানা:
হরমনপ্রীত দায়িত্ব ছাড়তেই শেষমেশ সব ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দেওয়া হয়েছে স্মৃতি মান্ধানাকে। তবে নতুন অধিনায়কের অধিনায়কত্বে কীভাবে হরমনপ্রীত খেলবেন, প্রশ্ন উঠছে। কারণ দুজনের মধ্যে সত্যিই যদি মনোমালিন্য থেকেই থাকে, তার প্রভাব মাঠে পড়ার সম্ভাবনা অনেক।
চর্চা চলছে মিতালির পুরনো মন্তব্য নিয়ে:
নেতৃত্বে পরিবর্তন নিয়ে এরই মধ্যে সামনে এসেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের করা এক পুরনো মন্তব্য। বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর মিতালি জানান, কয়েক বছর আগে ওয়ানডে দলে অধিনায়ক করা উচিত ছিল স্মৃতিকে। পাশাপাশি টি-২০ দলের দায়িত্ব তরুন ক্রিকেটারের হাতে তুলে দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
প্রায় বছর চারেক আগে ওয়ানডে ক্রিকেটে নেতৃত্ব মিতালির হাত থেকে হরমনপ্রীতের হাতে দেওয়া হয়। সেই সময় দুজনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এবার নেতৃত্ব পরিবর্তনের পরে দুই ক্রিকেটারের সম্পর্কে নিয়ে ফের একই জল্পনা শুরু হয়েছে। তাই পুরনো ঘটনাগুলিও প্রাসঙ্গিক হয়ে উঠছে।




