দীর্ঘ ৪ বছর অপেক্ষার পর এবার টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন ভুবনেশ্বর কুমার! কেন এতদিন বসিয়ে রাখা হয়েছিল ভুবিকে?
দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে এবার ভারতীয় জাতীয় দলে কাম ব্যাক করতে চলেছেন ভুবনেশ্বর কুমার। অক্টোবর মাসে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেবে ভারত। ২২ শে অক্টোবর থেকে শুরু হবে ওই সিরিজ।

দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে এবার ভারতীয় জাতীয় দলে কাম ব্যাক করতে চলেছেন ভুবনেশ্বর কুমার। অক্টোবর মাসে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেবে ভারত। ২২ শে অক্টোবর থেকে শুরু হবে ওই সিরিজ। সেখানেই টিম ইন্ডিয়া-র হয়ে মাঠে নামতে চলেছেন ভুবনেশ্বর কুমার। ইতিমধ্যেই দীর্ঘদিন পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন কে কেন্দ্র করে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
শেষবার ভারতীয় দলের জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই খেলেন ভুবনেশ্বর!
২০২২ সালে শেষবার টিম ইন্ডিয়া আর জার্সিতে ভুবনেশ্বর কে মাঠে নামতে দেখা গিয়েছে। সেই ম্যাচেও ঘটনাচক্রে ভারতের প্রতিপক্ষ হিসেবে ছিল নিউজিল্যান্ড। প্রায় চার বছর কেটে যাওয়ার পরে আবারও সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই মাঠে নামছেন ভুবনেশ্বর।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলে জায়গা পেলেন কারা?
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। তিলক বর্মা রয়েছেন সহ অধিনায়কের দায়িত্বে। এছাড়াও দলে থাকছেন নমন ধীর, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী এবং ময়ঙ্ক যাদবের মতো অনেক তরুণ ক্রিকেটাররা। চোট কাটিয়ে বরুণ চক্রবর্তী মাঠে ফিরেছেন। যদিও তারকা পেসার জাশপ্রীত বুমরাহকে এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে।
আরো পড়ুন: হরমনপ্রীতের অধ্যায় শেষ, ভারতীয় মহিলা ক্রিকেট দলে এবার নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা!
ভুবনেশ্বরের প্রত্যাবর্তন নিঃসন্দেহে অবাক করার মতো:
কিন্তু টিম ইন্ডিয়ায় সব থেকে বড়ো চমক হল ৩২ বছর বয়সী ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন। চার চারটি বছর জাতীয় দলের বাইরে থেকেও ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে তিনি নিজের পারফমেন্স দিয়ে ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন। ২০২৫ এর আইপিএলে ১৪ টি ম্যাচ খেলে ১৭ টি উইকেট শিকার করেছিলেন তিনি। পরের সিজনেও ১৬ টি ম্যাচ খেলে ২৮ টি উইকেট শিকার করেন। এমনকি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য দুটি সিজনেই উল্লেখযোগ্য অবদান রাখেন ভুবনেশ্বর।
উল্লেখ্য, সম্প্রতি অজিত আগরকর প্রধান নির্বাচক এর পর থেকে সরে দাঁড়ানো এই মুহূর্তে নতুন নির্বাচকের জায়গা ফাঁকা। অন্তর্বর্তী ব্যবস্থায় বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ড সফরের দল। সেখানে ভুবনেশ্বরের প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে জল্পনা। শুধুমাত্র নিউজিল্যান্ড সফরের জন্যই কি ফেরানো হলো তাঁকে? নাকি বড় পরিকল্পনাও রয়েছে, এই নিয়ে উঠছে প্রশ্ন। তবে বর্তমানে ক্রিকেট মহলের নজর থাকবে, নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে ভুবনেশ্বর কুমারের পারফরম্যান্সের দিকে।
আরো পড়ুন: বারবার দল ব্যর্থ, নিজেও পারছেন না, তবুও নেতৃত্ব ছাড়তে গড়রাজি বাংলাদেশের লিটন, কী বললেন লিটন?




