হরমনপ্রীতের অধ্যায় শেষ, ভারতীয় মহিলা ক্রিকেট দলে এবার নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা!
এবার ভারতীয় মহিলা ক্রিকেট দল পদার্পণ করতে চলেছে এক নতুন অধ্যায়ে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এবার সাদা বোর্ডের ক্রিকেটে দলের পূর্ণ সময়ের জন্য নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে স্মৃতি মান্ধানার।

এবার ভারতীয় মহিলা ক্রিকেট দল পদার্পণ করতে চলেছে এক নতুন অধ্যায়ে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এবার সাদা বোর্ডের ক্রিকেটে দলের পূর্ণ সময়ের জন্য নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে স্মৃতি মান্ধানার। তাঁর দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা আর নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ওপর ভরসা করে এবার বিসিসিআই তাঁর হাতেই দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দিল।
স্মৃতি মান্ধানার নেতৃত্ব দেওয়ার দক্ষতা নজরকাড়া!
২০১৩ সাল থেকেই স্মৃতি মান্ধানা ভারতীয় দলে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। ২০২৪ আর ২০২৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মহিলাদের আইপিএল-এর ট্রফি জিতেছে তাঁর নেতৃত্বেই।
ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছিলেন স্মৃতি!
ইতিপূর্বে স্মৃতি মান্ধানা ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছিলেন। ১৮ টি-২০ আন্তর্জাতিক ও চার চারটি ওয়ানডে ম্যাচে অধিনায়ক হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন তিনি। এবার স্মৃতি নিজের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারতের সাদা বলের দলে পাকাপাকিভাবে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন এই তারকা ব্যাটার।
অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে কি বললেন স্মৃতি মান্ধানা:
অধিনায়ক হিসেবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণের পর স্মৃতি মান্ধানা জানিয়েছেন, ভারতকে নেতৃত্ব প্রদান করা তাঁর কাছে ভীষণ সম্মানের বিষয়। পাশাপাশি উল্লেখ করেছেন, প্রাক্তন অধিনায়ক হরমনপ্রীত কৌর-র অবদানের বিষয়ে। ভারতীয় মহিলা ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে হরমনপ্রীতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা।
আরো পড়ুন: বারবার দল ব্যর্থ, নিজেও পারছেন না, তবুও নেতৃত্ব ছাড়তে গড়রাজি বাংলাদেশের লিটন, কী বললেন লিটন?
এবার স্মৃতি মান্ধনার উপরেই আস্থা রাখল বিসিসিআই:
স্মৃতির নেতৃত্বে বিসিসিআইও আস্থা রেখেছে। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, স্মৃতির দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা, ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান আর নেতৃত্ব দেওয়ার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতীয় দলের জন্য।
স্মৃতির সামনে এবার নেতৃত্বের চ্যালেঞ্জ:
নতুন দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে স্মৃতি মান্ধার সামনে এবার আরো বড় চ্যালেঞ্জ। সাদা বলের ক্রিকেটে তাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল কেমন সাফল্য অর্জন করতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট মহল।
আরো পড়ুন: বারবার দল ব্যর্থ, নিজেও পারছেন না, তবুও নেতৃত্ব ছাড়তে গড়রাজি বাংলাদেশের লিটন, কী বললেন লিটন?




