বারবার দল ব্যর্থ, নিজেও পারছেন না, তবুও নেতৃত্ব ছাড়তে গড়রাজি বাংলাদেশের লিটন, কী বললেন লিটন?
জাপান সফরের পূর্বে এশিয়ান গেমসে শোনা যে তার লক্ষ্যের বিষয়ে জানিয়েছিলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক লিটন দাস। যদিও সেই লক্ষ্য পূরণ হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশের কপালে জোটেনি ব্রোঞ্জ পদক।

জাপান সফরের পূর্বে এশিয়ান গেমসে শোনা যে তার লক্ষ্যের বিষয়ে জানিয়েছিলেন বাংলাদেশের টি-২০ অধিনায়ক লিটন দাস। যদিও সেই লক্ষ্য পূরণ হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশের কপালে জোটেনি ব্রোঞ্জ পদক। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পরে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ হেরে গিয়েছে শ্রীলঙ্কার কাছে।
এশিয়ান গেমসে লিটনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে!
এশিয়ান গেমসে বাংলাদেশের এমন পরাজয়ের ফলে লিটনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। টি-২০ দলের অধিনায়কত্ব থেকে যাতে তাঁকে সরিয়ে দেওয়া হয় এমন কথাও বলছেন অনেকে। যদিও এমন সম্ভাবনার দাবি নস্যাৎ করে দিয়েছেন লিটন। তিনি বলছেন, ক্রিকেটে উত্থান পতন থাকবে। কিন্তু ব্যর্থতার জন্য নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বিন্দুমাত্র চিন্তা ভাবনা করছেন না।
ব্যাট হাতেও পুরোনো ছন্দে নেই লিটন!
শুধুমাত্র অধিনায়কত্ব নয়, প্রশ্ন উঠেছে ক্রিকেটার হিসেবে লিটনের পারফরম্যান্স নিয়ে। লাস্ট ৫ আন্তর্জাতিক ইনিংসের তিনটিতেই ওপার বাংলার এই উইকেট রক্ষক ব্যাটার শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। বেশ কয়েকদিন ধরে প্রত্যাশিত রান নেই তাঁর ব্যাটে। এশিয়াডে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন লিটন নিজে।
শ্রীলঙ্কার ব্যাটিং নিয়ে প্রশংসা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার:
ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের হারের পরে লিটন বলেছেন, ম্যাচের প্রথম আট ওভারে বোলিং ভালো হয়েছিল। তবে শেষের দিকে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। কঠিন উইকেটে ও আক্রমণাত্মক শট খেলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। মূলত থারিন্দু রত্নায়েকের ব্যাটিং চাপে ফেলে বাংলাদেশের বোলারদের। তাঁর ইনিংসে প্রশংসা করেন লিটন।
আরো পড়ুন: মুকেশের আগুন বোলিংয়ে ধরাশায়ী জম্মু-কাশ্মীর, কিন্তু কে এই মুকেশ?
পাশাপাশি নিজেদের তিনি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি মনে করেন, শ্রীলঙ্কার ব্যাটার যেমন ইনিংস খেলেছেন, সেই রানটা করতে ব্যর্থ বাংলাদেশ। তাই দলের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।
ইস্তফা নয়, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছেন লিটন:
নিজের পারফরম্যান্স নিয়ে লিটনের বলেন, এশিয়ান গেমসের দুটি মেসে ভালো পারফরম্যান্স করতে পারেনি তিনি। কিন্তু তার জন্য অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোন প্রশ্ন নেই। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে আগামী দিনে ভালো ফল করার জন্য এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
লিটন মনে করেন, দল যদি ভালো পারফরম্যান্স দিতে না পারে, সমর্থকদের খারাপ লাগাটা কখনোই অস্বাভাবিক নয়। কিন্তু অতীতে একাধিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। আগামী দিনেও সাফল্য আসবে। এই আশাতেই চেষ্টা চালিয়ে যেতে চাইছেন তিনি।
আরো পড়ুন: ২০২৭ ODI বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?




