মুকেশের আগুন বোলিংয়ে ধরাশায়ী জম্মু-কাশ্মীর, কিন্তু কে এই মুকেশ?
ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের নাটকীয় জয়! জম্মু-কাশ্মীরের ঘরের মাঠে রঞ্জি চ্যাম্পিয়নদের ১৬৭ রানে পরাজিত করে ট্রফি দখল করল কোচ লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণে অবশিষ্ট ভারতীয় দল। বাংলার হয়ে এদিনের জয়ের মূল কারিগর হলেন ঘরোয়া ক্রিকেটের পেসার মুকেশ কুমার।

ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের নাটকীয় জয়! জম্মু-কাশ্মীরের ঘরের মাঠে রঞ্জি চ্যাম্পিয়নদের ১৬৭ রানে পরাজিত করে ট্রফি দখল করল কোচ লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণে অবশিষ্ট ভারতীয় দল। বাংলার হয়ে এদিনের জয়ের মূল কারিগর হলেন ঘরোয়া ক্রিকেটের পেসার মুকেশ কুমার। মাত্র ৩৩ রান দিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ছিনিয়ে নেন তিনি।
মুকেশের আগুনে বোলিংয়ে ধরাশায়ী জম্মু-কাশ্মীর!
২৭৯ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানেই জম্মু- কাশ্মীরের ইনিংস গুটিয়ে যায়। মুকেশের দুর্দান্ত স্পেলের সাথে সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন বাংলার পেসার আকাশ দীপ। চোট সরিয়ে মাঠে কামব্যাক করে দ্বিতীয় ইনিংসে ২৫ রান দিয়ে তিনি ৩টি উইকেট সংগ্রহ করেন। মুকেশের এই ৬ উইকেটের জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৫ কিংবা তার থেকে বেশি উইকেট শিকার করার নজির দাঁড়িয়েছে ১১ বার।
স্মরণের ব্যাটে লড়াইয়ের ভিত গড়ে ভারত!
অবশিষ্ট ভারতীয় দলের জেতার ভিত তৈরি করেন রবিচন্দ্রন স্মরণ। দুই ইনিংসে তিনি যথাক্রমে ৬৮ আর ১৩৫ রান। দ্বিতীয় ইনিংসে ১৯৭/৮ তেও দলের সাঙ্ঘাতিক চাপের মধ্যে মুকেশ সাথে নবমতম উইকেটে ১৩৯ বলে ১১৩ রানের প্রয়োজনীয় জুটি গড়লেন তিনি। ১৩৫ রানে স্মরণ আউট হয়ে যাওয়ার পর ৩১৯ রানে শেষ হয়ে গিয়েছে অবশিষ্ট ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস।
আরো পড়ুন: ২০২৭ ODI বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
৫৪/০ থেকে ১১১ অলআউট:
২৭৯ রান তাড়া করতে গিয়ে জম্মু-কাশ্মীরের দুই ওপেনার কামরান ইকবাল আর শুভম খাজুরিয়া প্রথম উইকেটে ১০ ওভারে ৫৪ রান তোলেন। ইকবালকে নিয়ে একাধিকবার চাপ সৃষ্টি হলেও পাল্টা আক্রমণ চালান তিনি। যদিও আকাশ দীপের বলে তিনি এলবিডব্লিউ হয়ে ফিরে আসেন। তারপরেই শুরু হয়ে যায় ধস। ৫৪/০ থেকে তাড়াতাড়ি ৬৫/৩ হয়ে যায় জম্মু-কাশ্মীর। অবশেষে ১১১ রানেই তাদের ইনিংস শেষ হয়।
তৃতীয় বার অবশিষ্ট ভারতের ঘরে ইরানি কাপ:
এই জয়লাভের ফলে ৩১ বার ইরানি কাপের শিরোপা জয় করেছে অবশিষ্ট ভারতীয় দল। গত পাঁচবারের মধ্যে এটাই তৃতীয় ইরানি কাপ জয় করল তাঁরা। প্রথম ইনিংসে লিড নিয়েও অবশেষে মুকেশ, আকাশ আর স্মরণের দুর্দান্ত পারফরম্যান্সের সম্মুখে রঞ্জি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপের জন্য প্রথম একাদশ বেছে নিলেন সৌরভ, দাদার তালিকায় কারা রইলেন আর কারা বাদ গেলেন?




