২০২৭ বিশ্বকাপের জন্য প্রথম একাদশ বেছে নিলেন সৌরভ, দাদার তালিকায় কারা রইলেন আর কারা বাদ গেলেন?
শুরু হয়ে গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কাউন্ট ডাউন। এই মেগা টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে। ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত।

শুরু হয়ে গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কাউন্ট ডাউন। এই মেগা টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। ২০২৭ সালের ২ অক্টোবর থেকে বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে। ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। এরই মধ্যে টিম ইন্ডিয়ার কম্বিনেশন কেমন হবে সেই নিয়ে চলছে জোড় আলোচনা। এবার নিজের পছন্দের টিম ইন্ডিয়ার একাদশের কাঠামো কেমন হতে পারে, তা জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ওপেনিংয়ে রোহিত-গিল, তিনে রাখলে বিরাট কোহলিকে!
নিজে পছন্দের ব্যাটিং অর্ডারে ওপেনার জুটি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় রাখলেন অধিনায়ক শুভমান গিল এবং রোহিত শর্মা-কে। তিনে থাকছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে রোহিত আর বিরাটের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে। তাই তাঁদের জায়গা নিয়ে দূর হয়েছে সংশয়। শ্রেয়স আইয়ারকে চার নম্বরে আর পাঁচ নম্বরে সৌরভ রাখলেন কেএল রাহুলকে।
ছয়ে রইলেন হার্দিক, সাত নম্বরে নামবেন শিবম দুবে!
ব্যাটিং সহ অতিরিক্ত বোলিং বিকল্পের জন্য সৌরভ ছয় নম্বরে হার্দিক পাণ্ডেয়াকে রাখলেন। যদিও তাঁর ফিটনেস নিয়ে এখনো রয়েছে সংশয়। চোটের জন্য নিয়মিত ক্রিকেট থেকে প্রায় সময় বাইরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। এরপরেই অর্থাৎ সাত নম্বরে সৌরভ রাখছেন শিবম দুবেকে। অবশ্য এই নির্বাচন বেশ কিছুটা চমকপ্রদ। কারণ দুবেকে সীমিত ওভারের ক্রিকেটে মূলত টি-২০ দলের সদস্য হিসেবেই দেখা হচ্ছে। এই মুহূর্তে তাঁর ওয়ানডে ম্যাচের সংখ্যাও বেশি নয়। তবে পরিস্থিতি আর পিচের বিচারে সৌরভ বিবেচনায় রাখছেন রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দরকেও।
আরো পড়ুন: সবাইকে অবাক করে দিয়ে অবসর নিয়ে নিলেন যুজবেন্দ্র চাহল, কিন্তু কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন!
অলরাউন্ডার হিসেবে রাখছেন অক্ষরকে:
আট নম্বরে রয়েছেন অক্ষর প্যাটেল। ফলে দলের নিচের দিকে ব্যাটিং গভীরতার পাশাপাশি বাঁহাতি স্পিনের বিকল্পও থাকছে। জাদেজা ও ওয়াশিংটনকে বিকল্প হিসেবে রাখায় স্পিন ও অলরাউন্ড কম্বিনেশন নিয়েও একাধিক পথ খোলা থাকছে।
তিন পেসার, বাদ কুলদীপ:
বোলিং বিভাগেই বিরাট টুইস্ট। তিন পেসার সৌরভের পছন্দের একাদশে। জাশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণ। যদিও টিম ইন্ডিয়ার অন্যতম লেগস্পিনার কুলদীপ যাদবকে রাখলেন না সৌরভ। দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক পিচে স্পিনার ব্যতীত তিন পেসারকে নামাতে চান সৌরভ।
সৌরভের পছন্দের একাদশে রইলেন কারা:
অধিনায়ক শুভমান গিল, রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জাশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণ।




