সবাইকে অবাক করে দিয়ে অবসর নিয়ে নিলেন যুজবেন্দ্র চাহল, কিন্তু কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন!
লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার স্পিনার যুজবেন্দ্র চাহল। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এদিন তিনি প্রকাশ্যে আনলেন এই সিদ্ধান্তের কথা। যদিও চাহল ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না। তিনি সাদা বলের ক্রিকেটে খেলবেন।

লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার স্পিনার যুজবেন্দ্র চাহল। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এদিন তিনি প্রকাশ্যে আনলেন এই সিদ্ধান্তের কথা। যদিও চাহল ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না। তিনি সাদা বলের ক্রিকেটে খেলবেন। এছাড়াও ওয়ানডে আর টি-২০-তে টিম ইন্ডিয়ায় কামব্যাক করে এই তারকা স্পিনার এগোতে চান।
টেস্ট খেলার স্বপ্ন অপূর্ণ থেকে গেল চাহলের!
প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্ব চাহলের ক্রিকেটজীবনে অনেক বেশি। ধৈর্য, মানসিক দৃঢ়তা আর প্রতি রানের জন্য লড়ে যাওয়ার শিক্ষা পেয়েছেন এই ফরম্যাট থেকেই। ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অংশ নেওয়ার স্বপ্ন পূর্ণ না হওয়ায়, লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানান চাহাল। দীর্ঘদিন ধরে তিনি সেই সুযোগের জন্য অপেক্ষায় করলেও স্বপ্নপূরণ হয়নি শেষ পর্যন্ত।
আবেগঘন বার্তায় সোশ্যাল মিডিয়ায় বিদায় জানালেন চাহল!
সোশ্যাল মিডিয়া পোস্টে চাহল জানান, তাঁর কাছে লাল বলের ক্রিকেট শুধুই একটি ফরম্যাট নয়। কীভাবে দীর্ঘ সময় ধরে মাঠে থেকে লড়াই করে যেতে হয়, ধৈর্য ধরে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে, সেটাই তাঁকে শিখিয়েছে এই সংস্করণ। তাঁর স্বপ্ন ছিল লর্ডসে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা। তবে তাঁর সেই স্বপ্ন পূর্ণ না হওয়ার আক্ষেপ রয়েছে। কিন্তু এই ফরম্যাট থেকে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তার জন্য চিরকাল তিনি কৃতজ্ঞ থাকবেন বলে জানান ভারতীয় স্পিনার।
সাদা বলের ক্রিকেটেই ফোকাস করবেন চাহল:
তবে চাহাল প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিদায় নিলেও নিজের লড়াই তিনি জারি রাখবেন সাদা বলের ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সের মাধ্যমে তিনি নিজেকে আরও আপডেট করে টিম ইন্ডিয়ার দরজা নিজের জন্য ফের খোলার চেষ্টা করতে চান তিনি। বিশেষত ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে চান।
লাল বলের ক্রিকেটে যুজবেন্দ্র চাহল তাঁর টেস্ট খেলার স্বপ্ন পূর্ণ না করেই শুরু করতে চলেছেন নতুন অধ্যায়। প্রথম শ্রেণির ক্রিকেটকে তিনি বিদায় জানিয়ে টিম ইন্ডিয়ার হয়ে সাদা বলের ক্রিকেটে এই তারকা স্পিনার প্রত্যাবর্তনের আশা রাখছেন।
আরো পড়ুন: ভারত যে কতটা 'ভয়ঙ্কর' তা গিলের ডাবল সেঞ্চুরিতেই টের পেল ওয়েস্ট ইন্ডিজ! ৫টি বিশ্বরেকর্ড গড়লেন গিল!




