CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

ভারত যে কতটা 'ভয়ঙ্কর' তা গিলের ডাবল সেঞ্চুরিতেই টের পেল ওয়েস্ট ইন্ডিজ! ৫টি বিশ্বরেকর্ড গড়লেন গিল!

দ্বিতীয় ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬২ বলে সেঞ্চুরি করেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। ফলস্বরূপ ওডিআই ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

Shubman Gill double century
Shubman Gill double century

দ্বিতীয় ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৬২ বলে সেঞ্চুরি করেছে টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। ফলস্বরূপ ওডিআই ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ইতিপূর্বে ২০২৩ বিশ্বকাপে ৬৩ বলে সেঞ্চুরি করে আফগানিস্তানের বিপক্ষে এমন নজির গড়েন রোহিত শর্মা। এটাই ছিল শুভমনের ওডিআই ক্যারিয়ারের একাদশতম শতরান।।

১১৭ বলে ডাবল সেঞ্চুরি, ভাঙলেন ইশান কিষাণের রেকর্ড!

এদিনই শুভমন মাত্র ১১৭ বলে ডবল সেঞ্চুরি পূর্ণ করে দ্বিতীয় নজিরটি গড়েছেন। ইতিপূর্বে ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে ইশান কিষাণ ১২৬ বলে ডবল সেঞ্চুরি করেছিলেন এবং রেকর্ড করেছিলেন। এবার সেই নজির ভেঙে দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড নিজের নামের পাশেই লেখালেন গিল।

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তৃতীয় রেকর্ড গিলের!

শুভমনের তৃতীয় নজিরটিও দারুন। ভারত অধিনায়ক রান তাড়া করতে নেমে ওডিআই ক্রিকেটে ২২৩ রানে অপরাজিত থেকে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড করেছেন। ইতিপূর্বে 2023 বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রান করে এই তালিকায় সর্বোচ্চ স্থানে ছিলেন। সেই রেকর্ডও গিলের ২২৩ রানের বিশ্বংসী ইনিংসে ভেঙে গিয়েছে।

রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় গিল গড়লেন একাধিক দ্বিশতরানের নজির:

ওডিআই ক্রিকেটে এটাই ছিল শুভমান গিলের দ্বিতীয় ডবল সেঞ্চুরি। ইতিপূর্বে ২০২৩-তে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রান করেন তিনি। দ্বিতীয় ডবল সেঞ্চুরির সুবাদে রোহিত শর্মার পর ওডিআই ক্রিকেটে একাধিক ডবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় ব্যাটার এখন গিল।

আরো পড়ুন: এত আগে থেকেই টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ পেয়ে যাচ্ছে, টিকিটের জন্য থাকছে 'লটারি' ব্যবস্থা!

অধিনায়ক হিসেবে গিল করলেন সর্বোচ্চ ব্যক্তিগত রান:

টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান করে পঞ্চম নজির গড়েছেন গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৩ রানে অপরাজিত বীরেন্দ্র সেহওয়াগের ২১৯ রানের নজির টপকে গেলেন গিল। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইন্দোরে সেই ইনিংস খেলেন সেহওয়াগ। এবার সেই প্রতিপক্ষের বিপক্ষে নতুন নজির স্থাপন করেছেন ভারত অধিনায়ক।

৪০৬ রান তাড়া করে ঐতিহাসিক জয় ভারতের:

শুধুমাত্র গিলের ব্যক্তিগত রেকর্ডই নয়, এদিনের ম্যাচটি স্মরণীয় হয়ে রইল দলগত পারফরম্যান্সেও। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে ৭ উইকেটে ৪০৫ রান করে। রান তাড়া করতে নেমে অপরাজিত ২২৩ রান করেন শুভমান গিল আর রোহিত শর্মা ১০১ রানের ইনিংসে গড়েন। দুজনের ব্যাটিংয়ে ভর  ভারত ৪৩.৩ ওভারে ২ উইকেট খুইয়ে ৪০৬ রান করে। আট উইকেটে জেতার সঙ্গে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে, ভারতের দখলে এল সিরিজ।

আরো পড়ুন:ম্যাচ সেরার পুরস্কার হাতে পাওয়ার পরেই বিরাট কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন কুলদীপ! 

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে