CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

ম্যাচ সেরার পুরস্কার হাতে পাওয়ার পরেই বিরাট কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন কুলদীপ!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ব্যাট হাতে ৮৮ বলে ১৩৯ রানের দারুন ইনিংস খেললেন বিরাট কোহলি। নিজের কেরিয়ারের ৫৫তম ওডিআই আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার।

Kuldeep Yadav POTM award to Virat Kohli
Kuldeep Yadav POTM award to Virat Kohli

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ব্যাট হাতে ৮৮ বলে ১৩৯ রানের দারুন ইনিংস খেললেন বিরাট কোহলি। নিজের কেরিয়ারের ৫৫তম ওডিআই আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার। ১০টি বাউন্ডারি এবং ৯টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। প্রায় ১৫৮ স্ট্রাইক রেটে ব্যাট করে জয়ের পথে ভারতকে এগিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ক্রিকেটপ্রেমীরা তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ।

চার উইকেট নিয়ে ম্যাচ-সেরা কুলদীপ যাদব!

বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরির পরও ম্যাচের সেরার পুরস্কার পেলেন কুলদীপ যাদব। বল হাতে দারুন পারফরম্যান্স করে ভারতের এই বাঁহাতি স্পিনার বিরাট ধাক্কা দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে। নিজের ১০ ওভারের স্পেলে চারটি উইকেট তুলেছেন মাত্র ৪০ রান দিয়ে। কুলদীপ এদিন সাজঘরে ফেরান ক্যারিবিয়ান দলের একমাত্র সেঞ্চুরি করা ব্যাটার জাস্টিন গ্রিভসকে। তাঁর এই পারফরম্যান্স বিশাল রানের পাহাড় গড়তে বাধা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

পুরস্কার পেয়ে হতবাক কুলদীপ:

ম্যাচের সেরার পুরস্কার পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন কুলদীপ যাদব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, শুভমন গিল আর বিরাট কোহলির ব্যাটিং দেখতে দারুণ লেগেছে তাঁর। এই ইনিংস দুই ব্যাটারের কাছেই বিশেষ হয়ে থাকবে বলেও জানান তিনি। বিরাটের দুর্দান্ত ব্যাটিংয়ের পর কীভাবে ম্যাচের সেরা তিনি নিজেই হলেন, সেটা বেশ অস্বস্তি আর বিস্ময় অনুভব করছেন বলে জানান এই ভারতীয় স্পিনার। ম্যাচের দুই শতরানকারী ব্যাটারের প্রতি কুলদীপের শ্রদ্ধা উঠে আসে তাঁর মন্তব্যে।

শুভমন গিলের ব্যাটেও সেঞ্চুরি, রোহিতের ৩২!

শুধু বিরাট কোহলি নন, ব্যাট হাতে নজর কাড়েন ভারতীয় অধিনায়ক শুভমন গিল-ও। ১০৮ বলে ১১০ রানের দারুন ইনিংস খেলেছেন তিনি। ১৩টি চার সহ একটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। বিরাটের সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়ে শুভমন সহজ করে দেন ভারতের জয়ের পথ। অন্যদিকে, ৩২ রান করে ভারতীয় ওপেনার রোহিত শর্মা সাজঘরে ফেরেন। দুই তারকা ব্যাটারের সেঞ্চুরির সৌজন্যে রান তাড়া করতে গিয়ে বড় সমস্যায় পড়তে হয়নি ভারতকে।

আরো পড়ুন: চাকরি চলে যাচ্ছে প্রধান নির্বাচক অজিত আগরকরের! আর কতদিন থাকবেন পদে?

ওডিআই ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ বিরাটের:

এই ম্যাচে সেঞ্চুরির সঙ্গে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি টপকে গেলেন তিনি। বিরাট হলেন এই কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় ব্যাটার। ইতিপূর্বে সচিন তেন্ডুলকর এই নজির গড়েন। ৫৫তম ওডিআই সেঞ্চুরি ও ১৫ হাজার রানের মাইলফলক—ভারতীয় ক্রিকেটে একই ইনিংসে বিরাটের দুই কৃতিত্ব তাঁর দীর্ঘ ধারাবাহিকতার পরিচয় দিচ্ছে।

আট উইকেটে ভারতের জয়, সিরিজে এগিয়ে রয়েছেন শুভমনরা:

প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট খুইয়ে ২৯৫ রান করে। দলের হয়ে জাস্টিন গ্রিভস ১০৮ বলে ১০১ রান করেন। জন ক্যাম্পবেল ৬২ রান করেন। জবাবে শুভমন গিল আর বিরাট কোহলির সেঞ্চুরির সাহায্যে ৪১.৪ ওভারে দুটি উইকেট হারিয়ে ৩০০ রান করে ভারত। ফলে আট উইকেটে জয়লাভ করে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শুভমনরা। ব্যাট হাতে বিরাট আর শুভমনের সেঞ্চুরি ও বল হাতে কুলদীপের চার উইকেট এই তিনটি পারফরম্যান্সই ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা নেয়।

আরো পড়ুন: আর হায়দরাবাদে থাকতে চান না অভিষেক শর্মা, ঈশান কিষাণ নেতা হওয়ায় মোটেও খুশি নন তিনি! তাহলে কি এবারে কেকেআরে আসছেন অভিষেক?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে