চাকরি চলে যাচ্ছে প্রধান নির্বাচক অজিত আগরকরের! আর কতদিন থাকবেন পদে?
জাতীয় নির্বাচক প্রধানের পদে অজিত আগরকরের মেয়াদ শেষ। আর পুনর্বহাল নয়। তাঁর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার কার্যত সিলমোহর পড়ল।

জাতীয় নির্বাচক প্রধানের পদে অজিত আগরকর-এর মেয়াদ শেষ। আর পুনর্বহাল নয়। তাঁর ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। সেই জল্পনায় এবার কার্যত সিলমোহর পড়ল। প্রধান নির্বাচক হিসাবে আগামী ৪ অক্টোবর আগরকরের তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে বলে জানালেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।
মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও আর নেই!
আগরকর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেই জানিয়েছেন, প্রধান নির্বাচক পদে তিনি আর থাকতে চান না। তাই তাঁর মেয়াদ বৃদ্ধির যে সামান্য সম্ভাবনা ছিল, তাই শেষ। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের জন্য আরও এক বছর মেয়াদ এক বছর বৃদ্ধি হতে পারে।
রোহিতকে ঘিরে বিতর্কে বদলেছে সমীকরণ!
রোহিতের মতো একজন তারকা ক্রিকেটারকে অবসর গ্রহণের জন্য চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেটাই বোর্ডের অস্বস্তিকর হয়ে ওঠে একাংশের কাছে। সেই বিতর্কের পর আর দায়িত্বে আগরকরকে রাখার সম্ভাবনা কম গিয়েছে বলে আলোচনা শুরু হয় ক্রিকেটমহলে।
৪ অক্টোবরের পর নতুন প্রধান নির্বাচক:
আগরকরের মেয়াদ শেষ হতেই নতুন প্রধান নির্বাচক নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তান কথায়, ৪ অক্টোবরের পর সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান নির্বাচকের শূন্য পদ নিয়ে।
পার্থিব ও প্রজ্ঞান ওঝার নাম আলোচনায়:
অবশ্য ইতিমধ্যেই আগরকরের উত্তরসূরি বাছাইয়ের কাজ শুরু করেছে বোর্ড। আলোচনায় রয়েছে প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল ও প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝার নাম। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে আর রাহুল দ্রাবিড় রয়েছেন দৌড়ে। এবার বোর্ড কাকে বেছে নেয়, সেটাই প্রশ্ন ক্রিকেটমহলের।
ভিভিএস লক্ষ্মণ এগিয়ে কেন?
বর্তমানে প্রধান ভিভিএস লক্ষ্মণ বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের। পূর্বে ভারতীয় দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলেছেন একাধিকবার। তাই জাতীয় দলের পরিবেশ আর ক্রিকেটারদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
কুম্বলের অভিজ্ঞতাই বড় সম্পদ:
অনিল কুম্বলের নামও প্রধান নির্বাচকের দায়িত্বে আলোচনায়। ভারতীয় ক্রিকেটে ক্রিকেটার ও কোচ, দুই ভূমিকাতেই রয়েছে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা। ক্রিকেটীয় জ্ঞান নির্বাচক কমিটির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর নেতৃত্বগুণ উল্লেখযোগ্য।
দ্রাবিড়কে ঘিরেও বাড়ছে জল্পনা:
এই দৌড়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ রাহুল দ্রাবিড়ের নামও। নতুন প্রতিভা চিহ্নিত করতে তিনি সিদ্ধহস্ত। ক্রিকেট নিয়ে তাঁর আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। দ্রাবিড়ের গ্রহণযোগ্যতা রয়েছে গৌতম গম্ভীর ও দলের সিনিয়র ক্রিকেটারদের কাছেও। এবার নজর এখন বোর্ডের সিদ্ধান্তের দিকে।
আরো পড়ুন: এশিয়ান গেমসে পাকিস্তানকে 'কাঁদিয়ে' সোনা জয় করে নিল ভারত!




