CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

এশিয়ান গেমসে পাকিস্তানকে 'কাঁদিয়ে' সোনা জয় করে নিল ভারত!

এশিয়ান গেমসে সোনা এল ভারতের ঘরে। ২০২৬-এর এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের চূড়ান্ত প্রতিযোগিতায় চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সোনা ঘরে তুলল ভারত। ১৬ রানে পাকিস্তানকে হারিয়ে এদিন সোনার শিরোপা জয় করেছে ভারত।

India won the Asian Games gold medal
India won the Asian Games gold medal

এশিয়ান গেমসে সোনা এল ভারতের ঘরে। ২০২৬-এর এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের চূড়ান্ত প্রতিযোগিতায় চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে সোনা ঘরে তুলল ভারত। ১৬ রানে পাকিস্তানকে হারিয়ে এদিন সোনার শিরোপা জয় করেছে ভারত। জাপানের নাগোয়ায় শনিবার আয়োজিত পুরুষ ক্রিকেটের রুদ্ধশ্বাস ফাইনালে জয় লাভের মধ্য দিয়ে এশিয়ান গেমসে সোনা জয়ের পদক নিজেদের দখলেই রাখল ভারতীয় পুরুষ ক্রিকেটার দল। উল্লেখ্য, ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসে ভারতের ঘরে সোনা এসেছিল।

অভিষেক ও তিলক ব্যাট হাতে খেল দেখালেন!

প্রথমে ব্যাট করতে মাছি নেমে নির্ধারিত কুড়ি ওভারে ছয়টি উইকেট খুইয়ে ২১১ রান করে ভারত। দলের হয়ে অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করেন। ৬১ রান সংগ্রহ করেন তিনি। এদিকে তিলক বর্মা ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। ভারতীয় ব্যাটারদের দাপট এতটাই ছিল যে, ২১২ রানের লক্ষ্য রীতিমতো কঠিন হয়ে দাঁড়ায় পাকিস্তানের সামনে।

পাকিস্তানের হাসান নেওয়াজের লড়াই ব্যর্থ প্রমাণিত!

ভারতকে মুখের উপর জবাব দিতে মাঠে নেমে পাকিস্তান জোরদার লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে। দলের হয়ে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হাসান নেওয়াজ। কিন্তু তাঁর এত বড় রানের ইনিংস ধোপে টিকল না ভারতের সামনে। নির্ধারিত ২০ ওভারে ৬টি উইকেট খুইয়ে ১৯২ রানেই পাকিস্তানের ইনিংস থেমে যায়। এদিকে ১৯ রানে জয়লাভ করে ভারত। 

আরো পড়ুন: চরম আর্থিক সংকটে ভুগছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, এক ধাক্কায় কমতে চলেছে ক্রিকেটারদের বেতন!

পুরুষ ও মহিলা, দুটি বিভাগেই সোনা এল ভারতের ঘরে:

২০২৬-এ এশিয়ান গেমস ক্রিকেটে পরপর দুটি সাফল্য পেয়েছে ভারত। মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করে সোনা জিতে নিয়েছে ভারত। এবার পুরুষ দলের হাত ধরে ভারতের ঘরে এসেছে সোনা। 

রুপো পেল পাকিস্তান:

ফাইনালে জয়লাভ করে সোনা পেয়েছে ভারত। এদিকে খালি হাতে ফিরল না পাকিস্তান। রুপো জিতেছে তারা। ওদিকে ব্রোঞ্জ পদক গেল শ্রীলঙ্কা-র হাতে। এশিয়ান গেমসে এখনো পর্যন্ত পুরুষদের ক্রিকেটে পুরুষদের ক্রিকেটে পাকিস্তানের কাছে এটাই হল সেরা ফলাফল। ইতিপূর্বে ২০১০ সালে গুয়াংঝৌ এশিয়ান গেমসে পাকিস্তান ব্রোঞ্জ জেতে।

ফাইনালের পর পদক বিতরণ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয় অনুষ্ঠানে। আইসিসির চেয়ারম্যান জয়ের শাহকে পদক বিতরনের অনুষ্ঠানে প্রধান হিসেবে ঘোষণা করা হয় ঠিকই, পাকিস্তান আর শ্রীলঙ্কার পদক বিতরনের ক্ষেত্রে এগিয়ে আসেননি তিনি। এদিকে ভারতীয় দলের সোনার পদ বিতরণে এগিয়ে এসেছিলেন জয় শাহ।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের 'কাছের' মানুষের তকমা ঘুচিয়ে এবার পাখির চোখ বিশ্বকাপ! এই তারকা ক্রিকেটার বললেন, ‘ আরও ১০ গুণ বেশি পরিশ্রম করব’!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে