গৌতম গম্ভীরের 'কাছের' মানুষের তকমা ঘুচিয়ে এবার পাখির চোখ বিশ্বকাপ! এই তারকা ক্রিকেটার বললেন, ‘ আরও ১০ গুণ বেশি পরিশ্রম করব’!
দীর্ঘদিন ধরেই ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে রয়েছে নানা আলোচনা। অনেকেই ভাবেন, তিনি কোচ গৌতম গম্ভীরের আস্থাভাজন হওয়ায় নিয়মিত সুযোগ পান। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আস্থার মর্যাদা নিজের পারফরম্যান্স দিয়ে রাখতে চেষ্টা করছেন প্রসিদ্ধ।

দীর্ঘদিন ধরেই ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ-কে নিয়ে রয়েছে নানা আলোচনা। অনেকেই ভাবেন, তিনি কোচ গৌতম গম্ভীরের আস্থাভাজন হওয়ায় নিয়মিত সুযোগ পান। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আস্থার মর্যাদা নিজের পারফরম্যান্স দিয়ে রাখতে চেষ্টা করছেন প্রসিদ্ধ। ২৮টি ওয়ানডে ম্যাচে ইতিমধ্যেই ৫০ উইকেট শিকার করে নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপকে সামনে রেখে চলছে পরিকল্পনা!
দক্ষিণ আফ্রিকা-য় আগামী বছর অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। প্রসিদ্ধ সেখানকার পিচে অতিরিক্ত বাউন্স আর গতি কাজে লাগাতে পারবেন বলে মনে করা হচ্ছে। উচ্চতার জন্য স্বাভাবিকভাবেই বাড়তি বাউন্স পান তিনি, দক্ষিণ আফ্রিকার পরিবেশে এটাই ভারতীয় দলের জন্য বড় অস্ত্র হতে পারে।
ওয়ানডেকেই প্রসিদ্ধ সবচেয়ে কঠিন ফরম্যাট বলছেন!
প্রসিদ্ধ মনে করেন, ওয়ানডে ক্রিকেটই সবচেয়ে চ্যালেঞ্জিং ফরম্যাট। তাঁর কথায়, ম্যাচের বিভিন্ন পরিস্থিতির সাথে বোলারদের দ্রুত মানিয়ে নিতে হয়। বিশেষ করে সবচেয়ে বড় পরীক্ষা হল, পাওয়ারপ্লের সময় সঠিক পরিকল্পনা আর ধারাবাহিকতা বজায় রাখা। এই কাজ খুব কম বোলারই দক্ষতার সাথে করতে পারেন বলে মনে করেন তিনি।
৩০০-৩৫০ রানের যুগে নতুন চ্যালেঞ্জ বোলারদের:
এখন বর্তমান ক্রিকেটে বড় রান করা প্রায় নিয়মিত ঘটনা। তাই শুধু উইকেট তোলা নয়, বোলারদের আয়ত্ত করতে হবে রান আটকে রাখার কৌশলও। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে বোলারদের নানান পরিকল্পনা আর বৈচিত্র্যের ওপরই অনেকটা নির্ভর করবে সাফল্য, মনে করছেন প্রসিদ্ধ।
চোট কাটিয়ে প্রত্যাবর্তনের মন্ত্র:
চোট-আঘাত প্রায় নিত্যসঙ্গী পেসারদের জীবনে। কিন্তু সেই পরিস্থিতিকে দুর্বলতা না ভেবে শক্তিতে পরিণত করতে চাইছেন প্রসিদ্ধ। তাঁর মতে, চোটের পর ফিরে আসতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানসিক দৃঢ়তা। তাই সবসময় নিজেকে মনে করিয়ে দেন, আগের থেকে ভালো হতে হবে আরও ১০ গুণ।
আরো পড়ুন: শচীনের 'কাছের বন্ধু'-কে আজ বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে! চোখে জল এনে দেবে বিনোদ কাম্বলির বর্তমান অবস্থা!




