CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

শচীনের 'কাছের বন্ধু'-কে আজ বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে! চোখে জল এনে দেবে বিনোদ কাম্বলির বর্তমান অবস্থা!

একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে শচীন তেণ্ডুলকরের সঙ্গে উঠে আসেন বিনোদ কাম্বলি। তাঁকে নিয়ে অনেক প্রত্যাশাও ছিল। তবে ক্যারিয়ারে পরবর্তীকালে নানান সমস্যা থেকে শুরু করে চোখ আঘাতের সমস্যা এমনকি বিতর্কে জড়ানোর কারণে ধীরে ধীরে ক্রিকেট থেকে সরে যান তিনি।

Vinod Kambli in Old age home
Vinod Kambli in Old age home

একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে শচীন তেণ্ডুলকর-এর সঙ্গে উঠে আসেন বিনোদ কাম্বলি। তাঁকে নিয়ে অনেক প্রত্যাশাও ছিল। তবে ক্যারিয়ারে পরবর্তীকালে নানান সমস্যা থেকে শুরু করে চোখ আঘাতের সমস্যা এমনকি বিতর্কে জড়ানোর কারণে ধীরে ধীরে ক্রিকেট থেকে সরে যান তিনি। বর্তমানে মহারাষ্ট্রের থানের একটি বৃদ্ধাশ্রমে অসুস্থ অবস্থায় রয়েছেন বিনোদ কাম্বলি। 

অসুস্থতার মধ্যে বৃদ্ধাশ্রমে বিনোদ কাম্বলি!

বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত বছর থেকেই অবস্থায় জেরবার ৫৪ বছর বয়সী বিনোদ কাম্বলির। প্রাক্তন ক্রিকেটারকে বহুবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাঁটাচলাতে সমস্যা রয়েছে তাঁর। সম্প্রতি থানের একটি বৃদ্ধাশ্রম থেকে প্রকাশ্যে আসে কাম্বলির একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তাঁর।

আবেগঘন বার্তা দিলেন কাম্বলি:

ভিডিওতে কাম্বলি বলেন, তিনি ভালোবাসা আর যত্ন পাচ্ছেন বৃদ্ধাশ্রমে। তিনি সেখানকার পরিচ্ছন্নতা ও সুযোগ-সুবিধারও প্রশংসা করেছেন। প্রাক্তন ক্রিকেটার জানান,বর্তমানে ‘নিদান’ নামের ওই বৃদ্ধাশ্রমেই রয়েছেন। যদিও কি কারনে তিনি সেখানে ভর্তি হয়েছেন, সেটা স্পষ্ট নয়।

শারীরিক সমস্যায় জর্জরিত বিনোদ কাম্বলি!

২০২৪ সালে জানা গিয়েছে, রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে কাম্বলির মস্তিষ্কে। তৈরি হয়েছিল ব্রেন স্ট্রোকের আশঙ্কাও। স্মৃতিশক্তি হারানোর সমস্যার পাশাপাশি হয়েছিল প্রস্রাবে সংক্রমণও। ২০১৩ সালে তাঁর দু’বার অস্ত্রোপচার হয়েছিল। সেই সময়  শচীন তেণ্ডুলকর চিকিৎসার খরচ বহন করেন। পরে কিছুটা সুস্থও হন কাম্বলি।

প্রতিভার সঙ্গে বিতর্ক পিছু ছাড়েনি কাম্বলির:

কাম্বলির ক্রিকেট প্রতিভা নিয়ে সংশয় ছিল না। তবে কেরিয়ারের মাঝে চোট সমস্যা, ফিটনেসের সমস্যা আর নানা বিতর্ক প্রভাবিত করে তাঁর ক্রিকেটজীবনকে। একাধিকবার প্রশ্ন উঠেছে মাঠের বাইরের জীবনযাপন নিয়েও। বিভিন্ন সময়ে তিনি আইনি জটিলতাতেও জড়িয়েছেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ২০২২ সালে গ্রেপ্তার হন তিনি।

আরো পড়ুন: 'TIME 100 Next' তালিকায় একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে জ্বলজ্বল করছে বৈভব সূর্যবংশীর নাম! ১৫ বছরেই নয়া ইতিহাস!

দুর্দান্ত উত্থানের পর হঠাৎ ছন্দ পতন কাম্বলির:

কাম্বলির আন্তর্জাতিক কেরিয়ার দুর্দান্তভাবে শুরু হয়েছিল। ১৭টি টেস্টে ৫৪.২০ তাঁর ব্যাটিং গড়। তাঁর প্রথম ইনিংসে গড় ছিল ৬৯.১৩, তবে দ্বিতীয় ইনিংসে সেটা নেমে যায় ৯.৪০-তে। ওয়ানডেতে দেশের হয়ে ১০৪টি ম্যাচ খেলেছেন। কেরিয়ারের শুরুতেই তিনি পরপর দুটি দ্বিশতরান করে নজির গড়েন।

আজও ফিরে আসে শচীনের সঙ্গে তুলনা:

একই সময়ে শচীন তেণ্ডুলকরের ঘনিষ্ঠ বন্ধু কাম্বলি ক্রিকেটে উঠে আসেন। অনেকেই প্রতিভার বিচারে মনে করতেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বহুদূর যাবেন। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বাস্তবে রূপ নেয়নি সেই সম্ভাবনা।

ক্রিকেটভক্তদের মনে আক্ষেপ

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলি অন্যতম উজ্জ্বল প্রতিভা ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন দেখে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। তবে সেখানে তিনি চিকিৎসা এবং ভালো পরিষেবা পাচ্ছেন দেখে অনেকটাই আশ্বস্ত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: দীর্ঘ ৩ বছর পর দেশেই হবে আইপিএলের নিলাম! কখন, কোথায় হবে নিলাম—সব জানিয়ে দিল বিসিসিআই!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে