দীর্ঘ ৩ বছর পর দেশেই হবে আইপিএলের নিলাম! কখন, কোথায় হবে নিলাম—সব জানিয়ে দিল বিসিসিআই!
দীর্ঘ তিন বছর পর আবারও ভারতের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। আসন্ন ডিসেম্বর মাসে নিলাম পর্বের জন্য গোয়াকে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার আনুষ্ঠানিকভাবে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ তিন বছর পর আবারও ভারতের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর নিলাম। আসন্ন ডিসেম্বর মাসে নিলাম পর্বের জন্য গোয়াকে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন আনুষ্ঠানিকভাবে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার আর বিদেশ নয়, বরং ঘরের মাঠেই বসবে আইপিএল নিলামের আসর। আর কী জানিয়েছেন তিনি?
দীর্ঘ তিন বছর পর আবারও ভারতের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। আসন্ন ডিসেম্বর মাসে নিলাম পর্বের জন্য গোয়াকে বেছে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন আনুষ্ঠানিকভাবে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার আর বিদেশ নয়, বরং ঘরের মাঠেই বসবে আইপিএল নিলামের আসর।
আগেই আইপিএল নিলাম দেশের মাটিতে আয়োজনের কথা বলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল!
প্রসঙ্গত, শেষ তিনটি বছর নিলাম অনুষ্ঠিত হয়েছিল বিদেশের মাটিতে। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেড্ডা আর ২০২৬ সালে আবু ধাবিতে হয়েছিল আইপিএলের নিলাম। আগেই আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল দেশে নিলাম ফেরানোর ইঙ্গিত দেন। তবে এবার তাঁর কথা বাস্তবায়িত হতে চলেছে।
আরো পড়ুন: এবার ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন বাংলার এই 'দুর্ধর্ষ' কোচ, চেনেন এই কোচকে?
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে মতামত চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড!
নিলামের প্রস্তুতির সঙ্গে স্কাঞ্জ ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও এবার পুনর্বিবেচনা করছে বিসিসিআই। এই নিয়ম নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেটমহলে বিতর্ক চলছে। এমনকি প্রকাশ্যে এই নিয়মের বিরোধিতা করছেন একাধিক শীর্ষস্থানীয় ক্রিকেটার। বিষয়টি নিয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিশদে আলোচনা হয়েছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটি রাখা হবে নাকি তুলে নেওয়া হবে, সেই নিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে লিখিত অভিমত চাওয়া হয়েছে। সবার পরামর্শ এবং প্রতিক্রিয়া বিশ্লেষণ করার পরেই গৃহীত হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
আবহাওয়া এড়াতে আগামী আইপিএল মার্চেই শুরু হতে পারে:
শুধু নিলাম নয়, আগামী সিজনের সময়সূচিতেও বিরাট পরিবর্তনের ভাবনাচিন্তা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে। গরম আর মরসুমী প্রতিকূল আবহাওয়ার জটিলতাকে পাশ কাটিয়ে আগামী আসর একটু এগিয়ে আনার জন্য পরিকল্পনা করা হচ্ছে।
বোর্ডের পরিকল্পনা অনুসারে, আইপিএল মার্চের ১০ তারিখের মধ্যে শুরু করে, পুরো প্রতিযোগিতা মে মাসের ১৫ তারিখের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। যাতে স্বাচ্ছন্দ্যে খেলোয়াড়রা খেলতে পারেন ও টুর্নামেন্টের মান বজায় থাকে, তাই এই উদ্যোগ নিয়েছে বিসিসিআই।




