CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

'TIME 100 Next' তালিকায় একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে জ্বলজ্বল করছে বৈভব সূর্যবংশীর নাম! ১৫ বছরেই নয়া ইতিহাস!

বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর নাম। আমেরিকার প্রখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের ‘TIME 100 Next’ লিস্টে নিজের নাম লেখালেন মাত্র ১৫ বছর বয়সী এই বিষ্ময় ক্রিকেটার।

Vaibhav Suryavanshi Top NXT 100
Vaibhav Suryavanshi Top NXT 100

বিশ্বমঞ্চে আবারও উজ্জ্বল তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী-র নাম। আমেরিকার প্রখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের ‘TIME 100 Next’ লিস্টে নিজের নাম লেখালেন মাত্র ১৫ বছর বয়সী এই বিষ্ময় ক্রিকেটার। পুরো বিশ্বের ভবিষ্যৎ গড়ে তুলছেন এমন সকল সম্ভাবনাময় মানুষদের নিয়ে বিশ্বের ভবিষ্যৎ গড়ে তুলছেন, এমন সম্ভাবনাময় ব্যক্তিত্বদের নিয়ে ‘TIME 100 Next’ লিস্টে একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ বৈভব।

‘TIME 100 Next’ লিস্টে অন্যতম এবং কনিষ্ঠতম সদস্য বৈভব!

এদিন প্রকাশিত ‘TIME 100 Next’ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে বৈভব ‘ফেনম’ বিভাগে জায়গা করে নিয়েছেন। ওই তালিকায় থাকা যে ৭ জন ক্রীড়াবিদ রয়েছেন তাঁদের বিহারের প্রতিভাধর বাঁহাতি ব্যাটার বৈভব হলেন অন্যতম এবং কনিষ্ঠতম সদস্য। 'TIME’-এর পর্যবেক্ষণ মজাই, দ্রুতই বিশ্ব ক্রীড়াঙ্গনে বৈভব অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করছেন। তালিকা প্রকাশ করার সময় সংস্থার সিইও জেসিকা সিবলি বলেন, এ বছরের লিস্টে থাকা ব্যক্তিত্বরা নিজেদের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন এবং সারা বিশ্বে নানান ক্ষেত্রে পরিবর্তন এনেছেন।

পেশাদার ক্রিকেটে মাত্র ১২ বছরেই পদার্পণ বৈভবের!

২০২৪ সাল থেকে বৈভবের এই উত্তরণের গল্প সূচনা হয়। রঞ্জি ট্রফিতে মাত্র ১২ বছর বয়সে অভিষেক হয় বৈভবের। কম বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে সকলের নজরে আসেন তিনি। তারপর এক কোটি টাকার বিনিময়ে আইপিএল ২০২৫-এর পূর্বে রাজস্থান রয়্যালস দলে নেয় তাঁকে। বৈভব নিজের প্রথম আইপিএল সিজনে সাত ইনিংসে মোট ২৫২ রান তোলেন। মাত্র ৩৫ বলে গুজরাত টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে, আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির নজির তৈরি করেন তিনি।

আইপিএলে রানের পাহাড়, ক্রিস গেইলের রেকর্ড চূর্ণ করেছেন বৈভব:

২০২৬ আইপিএলে পড়বে তুলনায় যেন আরও বিধ্বংসী মেজাজে দেখা গেছে বৈভবকে। রাজস্থান রয়্যালসের হয়ে ১৬টা ম্যাচে ৭৭৬ রান তুলে তিনি সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থান দখল করেন। একটি সেঞ্চুরি সহ পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। একই সঙ্গে ৭২ টা ছক্কা মেরে বৈভব টি-২০ ক্রিকেটে তারকা ক্রিকেটার ক্রিস গেইলের পূর্বের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। মাত্র একটি সিজনে গেইলের তুলনায় কুড়িটিও বেশি ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ছক্কার নজির গড়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটেও বৈভবের রেকর্ড স্পর্শ:

তারপর জুলাইতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে আয়োজিত টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন বৈভব সূর্যবংশী। ফলস্বরূপ টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করা সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হন তিনি। তার আগে এই রেকর্ড কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দখলে ছিল। এখনও পর্যন্ত ছ'টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ১৯৩ রান তুলেছেন বৈভব। জিম্বাবোয়ের বিপক্ষে তিনি সর্বোচ্চ স্কোর ৮১ করেন।

আরো পড়ুন: দীর্ঘ ৩ বছর পর দেশেই হবে আইপিএলের নিলাম! কখন, কোথায় হবে নিলাম—সব জানিয়ে দিল বিসিসিআই!

লিস্ট এ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব:

শুধু টি-২০ ক্রিকেটে নয়, বিহারের বিস্ময় প্রতিভা বৈভব লিস্ট এ ক্রিকেটেও নজির স্থাপন করেছেন। জুনে কলম্বোয় আয়োজিত ভারত এ আর শ্রীলঙ্কা এ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৈভব মাত্র ১১ বলে হাফ সেঞ্চুরি করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির বিশ্বরেকর্ড করেছেন। তারপর আগস্টে আয়োজিত দলীপ ট্রফিতে চ্যাম্পিয়ন ইস্ট জোন দলের বৈভব ছিলেন সহ-অধিনায়ক। এই মুহূর্তে জাপানে এশিয়ান গেমসে অংশগ্রহণ করা টিম ইন্ডিয়ার সদস্যও তিনি। 

বিশ্বের সাত ক্রীড়া তারকার সঙ্গে ‘TIME 100 Next’- লিস্টে বৈভব:

‘TIME 100 Next’- লিস্টে বৈভব সূর্যবংশীর সঙ্গেই জায়গা করে নিয়েছেন আমেরিকান কোয়ার্টারব্যাক আর্চ ম্যানিং, ফুটবলার নাওমি গিরমা আর ফোলারিন বালোগান, বাস্কেটবল খেলোয়াড় অলিভিয়া মাইলস আর টেনিস খেলোয়াড় আলেক্সান্দ্রা এয়ালা। মাত্র ১৫ বছর বয়সে ‘TIME 100 Next’- লিস্টে জায়গা পেলেন বৈভব।

আরো পড়ুন: এবার ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন বাংলার এই 'দুর্ধর্ষ' কোচ, চেনেন এই কোচকে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে