CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

ভারতের জার্সিতে ২২ গজ কাঁপাচ্ছে 'জুনিয়র সহবাগ'! বাড়িতে ছেলে আর্যবীরকে ঠিক কী পরামর্শ দেন বাবা বীরু জানেন?

ভারতীয় ক্রিকেটের বীরেন্দ্র সহবাগ অন্যতম সফল ওপেনার। ইতিমধ্যেই তাঁর ছেলে আর্যবীরও ক্রিকেটের মঞ্চে পদার্পণ করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন তিনি। তাই বাড়িতে থাকলে ক্রিকেট নিয়ে বাবা-ছেলের মধ্যে আলোচনা হওয়াটা স্বাভাবিক।

Virender Sehwag on Aryavir Sehwag
Virender Sehwag on Aryavir Sehwag

ভারতীয় ক্রিকেটের বীরেন্দ্র সহবাগ অন্যতম সফল ওপেনার। ইতিমধ্যেই তাঁর ছেলে আর্যবীরও ক্রিকেটের মঞ্চে পদার্পণ করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে  খেলেছেন তিনি। তাই বাড়িতে থাকলে ক্রিকেট নিয়ে বাবা-ছেলের মধ্যে আলোচনা হওয়াটা স্বাভাবিক। এবার একটি সহবাগ  আর্যবীরকে দেওয়া নিজের পরামর্শের কথা জানালেন  সাক্ষাৎকারে।

টেকনিক নয়, মানসিকতায় জোর দিচ্ছেন সহবাগ!

এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সহবাগ জানিয়েছেন, তিনি সাধারণত ছেলের ব্যাটিং টেকনিক নিয়ে খুব একটা আলোচনা করেন না। বরং কীভাবে ইনিংস শুরু করতে হবে আর মানসিকতা কেমন রাখা উচিত মাঠে , সেই নিয়েই বেশি বোঝান। তাঁর মতে, অনেকটাই কাছাকাছি হতে পারে ক্রিকেটারদের দক্ষতা, তবে একজনকে অন্যের থেকে মানসিকতাই আলাদা করে দেয়।

‘ঘরে তো আমার কোনও মূল্যই নেই’!

তবে বাবার সমস্তসব পরামর্শই যে আর্যবীর মানেন, তেমনটা নয়। বরং কোচ, ট্রেনার আর ফিজিয়োর পরামর্শের উদাহরণ দিয়ে তিনি বাবার সঙ্গে নিজের মতামতও জানান। বিষয়টি নিয়ে মজা করে সহবাগ জানান, “ঘরে তো কোনও মূল্যই নেই আমার।” প্রায়ই তাঁকে আর্যবীর জানান, ট্রেনার কী বলেছেন কোচ কী বলেছেন কিংবা ফিজিয়ো কী পরামর্শ দিচ্ছ3 ।

সঠিক পরামর্শ বেছে নেওয়ার পাঠ সেখান সহবাগ:

ছেলেকে অবশ্য সহবাগ বোঝান, একজন ক্রিকেটারের চারপাশে অনেক মানুষ সবসময় পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত থাকবেন। তবে সব পরামর্শ মেনে চললেই হবে না। কোন পরামর্শটি সঠিক, নিজের পরিস্থিতি বুঝে, সেই সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই। এই বিষয়টিই আর্যবীরকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মূলত বোঝানোর চেষ্টা করেন।

আরো পড়ুন: শচীনের 'কাছের বন্ধু'-কে আজ বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে! চোখে জল এনে দেবে বিনোদ কাম্বলির বর্তমান অবস্থা!

এবার ছেলের পরামর্শও শুনছেন সহবাগ:

শুধু যে বাবার কাছ থেকে আর্যবীরই পরামর্শ পান, সেটা নয়। সম্প্রতি এক অনুষ্ঠান সঞ্চালনা করার সিদ্ধান্ত নেন সহবাগ। সেই খবর শুনে তাঁকে নিজের মতামত জানিয়ে দিয়েছে ছেলেও। সহবাগ জানিয়েছেন, অবাক হয়ে আর্যবীর তাঁকে প্রশ্ন করেন, কেন তিনি সঞ্চালনা করতে যাচ্ছেন। আদৌ এই কাজ করার কোনও প্রয়োজন আছে কি না।

নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বীরু:

সহবাগ জানান, সঞ্চালনা নিয়ে খানিকটা তর্কও হয়েছে বাবা-ছেলের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই তিনি অটল থেকেছেন। ছেলেকে সহবাগ জানান, তাঁর কাছে এই কাজটি একেবারে নতুন এক চ্যালেঞ্জ। তাই বিষয়টি নতুন অভিজ্ঞতা হিসেবে তিনি চেষ্টা করে দেখতে চান।

আরো পড়ুন: 'TIME 100 Next' তালিকায় একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে জ্বলজ্বল করছে বৈভব সূর্যবংশীর নাম! ১৫ বছরেই নয়া ইতিহাস!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে