CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

চরম আর্থিক সংকটে ভুগছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, এক ধাক্কায় কমতে চলেছে ক্রিকেটারদের বেতন!

আর্থিক সংকটের মুখে বিশাল খরচ কমাতে চাইছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আর্থিক স্থিতিশীলতা ফেরানোর জন্য জাতীয় দলের চুক্তিবদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমাতে সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড।

West Indies Cricketer's salary cut
West Indies Cricketer's salary cut

আর্থিক সংকটের মুখে বিশাল খরচ কমাতে চাইছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আর্থিক স্থিতিশীলতা ফেরানোর জন্য জাতীয় দলের চুক্তিবদ্ধ আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমাতে সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড। একইসাথে কমিয়ে আনা হয়েছে ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও।

১২ মাসের চুক্তি এবার ৭ মাস!

সিডব্লিউআই-এর প্রধান নির্বাহী ক্রিস ডিয়ারিং জানান, চরম আর্থিক অনটনের জন্য বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে বোর্ডকে। জাতীয় দলের ক্রিকেটারদের বেতন হ্রাসের সঙ্গে সঙ্গে ১২ মাস থেকে কমিয়ে ৭ মাস ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদ  করা হয়েছে। পরিচালন ব্যয় কমানোর জন্যই এই পদক্ষেপ। 

মহিলা ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট স্থগিত!

ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেটেও খরচ কমানোর প্রভাব পড়েছে। পরিচালন ব্যয়ের অতিরিক্ত চাপের জন্য মহিলাদের প্রধান ঘরোয়া প্রতিযোগিতা টি-২০ ব্লেজ স্থগিত করা হয়েছে। পাশাপাশি আয়োজন করা হবে না আগামী বছরের উইমেনস সুপার-৫০ প্রতিযোগিতাও।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের 'কাছের' মানুষের তকমা ঘুচিয়ে এবার পাখির চোখ বিশ্বকাপ! এই তারকা ক্রিকেটার বললেন, ‘ আরও ১০ গুণ বেশি পরিশ্রম করব’!

বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা:

তবে মহিলা ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট পুরোপুরি বন্ধ হবে না। আগামী বছর স্থগিত টুর্নামেন্টগুলির বিকল্প হিসেবে একটি ‘বেস্ট ভার্সেস বেস্ট’ ডেভেলপমেন্ট টুর্নামেন্ট আয়োজিত হতে পারে বলে জানায় সিডব্লিউআই। প্রতিযোগিতামূলক ক্রিকেটের পরিবেশ বজায় রাখার জন্য সেরা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হবে।

১৫ বছরে বিমানযাত্রাতেই ৮০ মিলিয়ন ডলারের বেশি খরচ:

সিডব্লিউআই প্রধান নির্বাহী জানান, ও গত ১৫ বছরে ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ খরচ হয়েছে শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের বিমানযাত্রার জন্যই। এ কঠিন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় কল্যাণ সমিতি সহ ক্রিকেটাররা বোর্ডের পাশে দাঁড়িয়েছেন। আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এমন কঠিন পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ভারতের জার্সিতে ২২ গজ কাঁপাচ্ছে 'জুনিয়র সহবাগ'! বাড়িতে ছেলে আর্যবীরকে ঠিক কী পরামর্শ দেন বাবা বীরু জানেন?

ট্যাগ:West Indies

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে