CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

আর হায়দরাবাদে থাকতে চান না অভিষেক শর্মা, ঈশান কিষাণ নেতা হওয়ায় মোটেও খুশি নন তিনি! তাহলে কি এবারে কেকেআরে আসছেন অভিষেক?

আইপিএলকে কেন্দ্র করে শুরু হল নতুন জল্পনা। তরুণ ওপেনার অভিষেক শর্মা নাকি সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিচ্ছেন নেতৃত্বের দায়িত্ব পেতে। গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস তো বটেই, কলকাতা নাইট রাইডার্সের নামও এখন আলোচনায় উঠে এসেছে।

Abhishek Sharma and Ishan Kishan conflict in SRH
Abhishek Sharma and Ishan Kishan conflict in SRH

আইপিএলকে কেন্দ্র করে শুরু হল নতুন জল্পনা। তরুণ ওপেনার অভিষেক শর্মা নাকি সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিচ্ছেন নেতৃত্বের দায়িত্ব পেতে। গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, পঞ্জাব কিংস তো বটেই, কলকাতা নাইট রাইডার্সের নামও এখন আলোচনায় উঠে এসেছে। কিন্তু এই মুহূর্তে তাঁর অন্য দলের যোগদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সামনে আসেনি।

অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন অভিষেক?

জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুসারে, 2017 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্বে অভিষেকের দল পরিবর্তন নিয়ে অনেকগুলি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে। অভিষেকের সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় রয়েছে গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের নাম। সম্ভাব্য বিকল্প হিসেবে দিল্লি ক্যাপিটালসকেও রাখা হয়েছে তালিকায়। 

অধিনায়কত্ব না পাওয়ায় ক্ষুব্ধ অভিষেক!

প্রতিবেদন বলছে, দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সুচির জন্যই আগামী সিজনে তিনি খেলবেন কিনা সেই নিয়ে কোন নিশ্চয়তা নেই। এমতাবস্থায় ইশান কিশনকে সানরাইজার্স হায়দরাবাদ নেতৃত্বের দায়িত্ব দেওয়ার জন্য চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে। সাবিনা দেই অধিনায়কত্ব না পাওয়ার কারণে অসন্তুষ্ট হয়েছেন অভিষেক। যদিও অভিষেকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

আরো পড়ুন: এশিয়ান গেমসে পাকিস্তানকে 'কাঁদিয়ে' সোনা জয় করে নিল ভারত!

কেকেআরও কি সম্ভাব্য গন্তব্য?

দল পরিবর্তনের জল্পনায় অভিষেকের গন্তব্য হিসেবে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স আর লখনউ সুপার জায়ান্টসের নামও। বিশেষত নেতৃত্বের দায়িত্ব গ্রহণের সুযোগ পেলে নতুন দল বেছে নিতেই পারেন অভিষেক বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও কোন ফ্রাঞ্চের সাথে চুক্তি চূড়ান্ত হবে বা হয়েছে, সেই নিয়ে কোন খবর সামনে আসেনি। 

২০১৯ সালে অভিষেক যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই তাঁর পরিচিতি আর উত্থান ঘটেছে। তাই দীর্ঘদিনের দল ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ হবে।

অভিষেকের দলবদল নিয়ে জল্পনা উড়িয়ে দিল হায়দরাবাদ:

অভিষেকের দলবদল প্রসঙ্গে যে জল্পনা চলছিল, তাকে সত্য নয় বলে জানিয়ে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কে শানমুগম। তাই আপাতত অনিশ্চয়তা থাকছে অভিষেকের ভবিষ্যৎ নিয়ে। এখন দেখার এশিয়ান গেমসে খেলা অভিষেক শর্মা আগামী দিনে কোন দলের জার্সি গায়ে আইপিএলের মাঠে নামেন।

আরো পড়ুন: চরম আর্থিক সংকটে ভুগছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, এক ধাক্কায় কমতে চলেছে ক্রিকেটারদের বেতন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে