CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

এত আগে থেকেই টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ পেয়ে যাচ্ছে, টিকিটের জন্য থাকছে 'লটারি' ব্যবস্থা!

পুরুষদের ২০২৭- ওডিআই ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি। তার আগেই প্রকাশিত হবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি।

World Cup tickets
World Cup tickets

পুরুষদের ২০২৭- ওডিআই ক্রিকেট বিশ্বকাপ-কে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি। তার আগেই প্রকাশিত হবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ১ অক্টোবর অর্থাৎ আগামী বৃহস্পতিবার, এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচি ঘোষণা করা হবে। এই মেগা টুর্নামেন্ট আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে আর নামিবিয়ায় যৌথভাবে। 

বিশ্বকাপ শুরু আগামী ২ অক্টোবর থেকে, নভেম্বরে ফাইনাল নভেম্বরে!

জানা গেছে, বিশ্বকাপের আসর শুরু হওয়ার কথা আগামী ২০২৭ সালের ২ অক্টোবর অর্থাৎ গান্ধীজির জন্মজয়ন্তীর দিন থেকে। গান্ধী জয়ন্তীর ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে প্রায় এক বছর আগেই পহেলা অক্টোবর ধার্য করা হয়েছে সুচি ঘোষণা করার দিন। আগামী ২১ শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা দীর্ঘ প্রতিযোগিতার এই ফাইনাল ম্যাচ। একই সঙ্গে আইসিসি পরিকল্পনা করেছে যে, বিশ্বকাপের টিকিট সংগ্রহ করার জন্য বৃহস্পতিবার থেকেই ব্যালট বা লটারি ব্যবস্থা চালু করা হবে।

বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৪ টি দল:

সব মিলিয়ে ১৪ টি দল ২০২৭ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করছে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে আয়োজক দেশ হিসেবে মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। যদিও মূল পর্বে জায়গা পেতে যোগ্যতা অর্জন করবে নামতেই হবে সহ-আয়োজক দেশ নামিবিয়া কে। এছাড়াও আরো আটটি দল আইসিসির ওডিআই ক্রমতালিকার ভিত্তিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

আরো পড়ুন: ম্যাচ সেরার পুরস্কার হাতে পাওয়ার পরেই বিরাট কোহলিকে নিয়ে বড় কথা বলে দিলেন কুলদীপ!

সরাসরি সুযোগ পেল ভারত, ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন পর্বে!

ক্রমতালিকা অনুযায়ী বিশ্বকাপের সরাসরি জায়গা করে নেওয়া দলগুলির মধ্যে রয়েছে ভিত্তিতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আর বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা যেহেতু সরাসরি সুযোগ পেয়েছে, তাই মূলপর্বে খেলার জন্য ক্রমতালিকায় নয়ে থাকা বাংলাদেশও যোগ্যতা অর্জন করেছে।

যদিও বিশ্বকাপের মূল পর্বে অংশ নেওয়ার জন্য ক্রমতালিকায় দশম স্থানাধিকারী দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে যোগ্যতা অর্জন পর্বে আগে খেলতে হবে। এই পর্বের মধ্য দিয়ে বাকি চারটি দল মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তাই যোগ্যতা অর্জন পর্বে ২০২৭ সালের বিশ্বকাপের চূড়ান্ত দলগুলির তালিকা নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: চাকরি চলে যাচ্ছে প্রধান নির্বাচক অজিত আগরকরের! আর কতদিন থাকবেন পদে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে