CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

এ কি, অভিষেকের বাবার গায়ে এ কোন দলের আইপিএলের জার্সি! সত্যিই কি হায়দরাবাদকে বিদায় জানাচ্ছেন এই ব্যাটার? কীসের ইঙ্গিত দিলেন অভিষেকের বাবা?

আইপিএলের আগামী সিজনের পূর্বে জোর জল্পনা শুরু হলো ভারতীয় ব্যাটার অভিষেক শর্মাকে কেন্দ্র করে। তিনি নাকি সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে যোগ দিতে চলেছেন অন্য কোন দলে। ক্রিকেট মহলে এখন এমনই জল্পনা চলছে। এরই মাঝে সেই জল্পনা ঘি ঢেলেছে অভিষেকের বাবার পোস্ট করা একটি ছবি। কি এমন ছবি পোস্ট করেছেন তিনি?

Abhishek Sharma father in SRH
Abhishek Sharma father in SRH

আইপিএলের আগামী সিজনের পূর্বে জোর জল্পনা শুরু হলো ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা-কে কেন্দ্র করে। তিনি নাকি সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে যোগ দিতে চলেছেন অন্য কোন দলে। ক্রিকেট মহলে এখন এমনই জল্পনা চলছে। এরই মাঝে সেই জল্পনা ঘি ঢেলেছে অভিষেকের বাবার পোস্ট করা একটি ছবি।

শনিবার আয়োজিত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ধরাশায়ী করে সোনা ঘরে এনেছে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে অভিষেক ওপেন করতে নেমে দারুন ব্যাটিং করে সকলের নজর কেড়ে নিয়েছেন। ছেলেরা এমন সাফল্যতে গ্যালারিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁর বাবা। যদিও তাঁর পোশাক নিয়েই শুরু হয়েছে জল্পনা। অভিষেকের বাবার পরনে ছিল সানরাইজার্স হায়দরাবাদ-এর জার্সি।

অভিষেকের হায়দরাবাদ ছেড়ে অন্য কোন দলে যোগদান করার জল্পনার মধ্যে তাঁর বাবার গায়ে ওই দলেরই জার্সি দেখে নতুন করে প্রশ্ন শুরু হয়েছে ক্রিকেট মহলে। তবে দল পরিবর্তনের খবর কি পুরোটাই শুধু জল্পনার মধ্যেই রয়েছ? বাস্তব ভিত্তি কি নেই?  যদিও ছবি দেখে পুরোটা আঁচ করা সম্ভব না

নেতৃত্বের দায়িত্ব না পাওয়ায় অসন্তোষ অভিষেকের?

‘টাইমস অফ ইন্ডিয়া’-র রিপোর্ট বলছে, আগামী বছর সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের পরপর অনেকগুলি আন্তর্জাতিক ক্রিকেটের ভাষা কর্মসূচি থাকার জন্য তিনি নাও অংশগ্রহণ করতে পারেন আইপিএলে। তারই মাঝে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে নাকি ইশান কিশানকে, এমনই কথা ঘুরছে ক্রিকেট মহলে। তাতেই নাকি আপত্তি তুলেছেন অভিষেক। কারণ দলে নেতৃত্ব নিতে তিনি নিজেই আগ্রহী।

কোন দল গুলির নাম উঠে এলো অভিষেকের যোগদানের তালিকায়?

প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে, ইতিমধ্যে অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি আলোচনা করছে। সবচেয়ে বেশি উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স আর পঞ্জাব কিংসের নাম। সম্ভাব্য গন্তব্য হিসেবে তালিকা থেকে বাদ যাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। দিল্লির সঙ্গে যুক্ত অভিষেকের মেন্টর যুবরাজ সিংহ।

আরো পড়ুন: ভারত যে কতটা 'ভয়ঙ্কর' তা গিলের ডাবল সেঞ্চুরিতেই টের পেল ওয়েস্ট ইন্ডিজ! ৫টি বিশ্বরেকর্ড গড়লেন গিল!

দল পরিবর্তন করে কোন দলে যোগদান করতে পারেন অভিষেক?

সূত্র মারফত জানা গিয়েছে, হায়দরাবাদের সঙ্গে দীর্ঘদিন থাকার পরে, নেতৃত্ব পাওয়ার প্রত্যাশা করেছিলেন তিনি। যদিও তিনি নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন এমন কোন ফ্রাঞ্চাইজি এই মুহূর্তে নেই। সম্ভাব্য বিকল্প হতে কলকাতা নাইট রাইডার্স আর লখনউ সুপার জায়ান্টস।

অভিষেক সানরাইজার্স হায়দরাবাদে ২০১৯ সালে যোগ দেন। আইপিএলে এই দলের হয়েই তিনি পদার্পণ করেন। পরে অবশ্য ভারতীয় দলেও তিনি জায়গা করে নেন। এই মুহূর্তে হায়দরাবাদ তাঁকে আদৌ ছাড়বে কিনা সেটাই বড় প্রশ্ন।  যদিও এখনো পর্যন্ত অভিষেক কিংবা হায়দরাবাদের তরফেও কোন বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি।

আরো পড়ুন: এত আগে থেকেই টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ পেয়ে যাচ্ছে, টিকিটের জন্য থাকছে 'লটারি' ব্যবস্থা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে