২০২৭ ODI বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান?
ভারত-পাকিস্তান মহারণ বিশ্বকাপের মঞ্চে। এখন আশায় আশায় দিন গুনছেন ক্রিকেটপ্রেমীরা। ২০২৭-এ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের গ্রুপবিন্যাসকে নিয়ে বাড়তি উত্তেজনা শুরু হয়েছে। ভারত আর পাকিস্তান জায়গা করে নিয়েছে একই গ্রুপে। তাই গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সম্মুখ সমর দেখার সৌভাগ্য হবে সমর্থকদের।

ভারত-পাকিস্তান মহারণ বিশ্বকাপের মঞ্চে। এখন আশায় আশায় দিন গুনছেন ক্রিকেটপ্রেমীরা। ২০২৭-এ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের গ্রুপবিন্যাসকে নিয়ে বাড়তি উত্তেজনা শুরু হয়েছে। ভারত আর পাকিস্তান জায়গা করে নিয়েছে একই গ্রুপে। তাই গ্রুপ পর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সম্মুখ সমর দেখার সৌভাগ্য হবে সমর্থকদের। বিশ্বকাপ অভিযানের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
১২ টি দলের বিশ্বকাপ, রয়েছে দুটি গ্রুপ!
২০২৭-এর ওডিআই বিশ্বকাপে দুটি গ্রুপে অংশগ্রহণ করবে মোট ১২টি দল। এখন ১০টি দলের অংশগ্রহণ নিশ্চিত। বাকি দুই দল নির্ধারিত হবে যোগ্যতা অর্জন পর্বে ম্যাচের ফলাফলে নির্ভর করে। গ্রুপ পর্ব থেকেই প্রতি দলের কাছেই থাকবে পরের রাউন্ডে যাওয়ার চ্যালেঞ্জ।
'A’ গ্রুপে ভারতের সাথে অস্ট্রেলিয়া, পাকিস্তান আর আফগানিস্তান!
একাধিক শক্তিশালী প্রতিপক্ষ আছে ভারতের গ্রুপে। ভারত ছাড়াও ‘এ’ গ্রুপে আছে পাকিস্তান, আফগানিস্তান অস্ট্রেলিয়া আর জিম্বাবোয়ে। যোগ্যতা অর্জন পর্বের মধ্য দিয়ে বেছে নেওয়া হবেএই গ্রুপের ষষ্ঠ দল। তাই গ্রুপ পর্বে অনেকগুলি গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের জন্য অপেক্ষা করছে।
‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড আরদক্ষিণ আফ্রিকা:
অন্যদিকে, ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। যোগ্যতা অর্জন পর্বের মধ্য দিয়ে এই গ্রুপের ষষ্ঠ দলও যোগ্যতা অর্জন পর্বে। দুটি গ্রুপের লড়াইয়ের শেষে প্রতি গ্রুপের প্রথম তিনটি দল আর দুই গ্রুপের চতুর্থ স্থান অর্জনকারীদের মধ্যে সেরা দল জায়গা পাবে সুপার সেভেন পর্বে।
৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু:
প্রকাশিত সূচি অনুসারে, ২০২৭ সালের ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের মূল পর্বে ভারত যাত্রা শুরু করবে। তারপর জোহানেসবার্গে ১০ অক্টোবর পাকিস্তানের সঙ্গে সম্মুখ সমরে নামবে টিম ইন্ডিয়া। শোয়ানে ১৪ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। তারপরে ব্লুমফন্টেনে ১৭ অক্টোবর যোগ্যতা অর্জন পর্বে একটি দলের বিপক্ষে খেলবে টিম ইন্ডিয়া। আবার ভিক্টোরিয়া ফলসে ২৪ অক্টোবর জিম্বাবোয়ের সঙ্গে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপের জন্য প্রথম একাদশ বেছে নিলেন সৌরভ, দাদার তালিকায় কারা রইলেন আর কারা বাদ গেলেন?
২৫ অক্টোবর থেকে সুপার সেভেন পর্ব শুরু:
গ্রুপ পর্বের লড়াই সমাপ্ত হলে ২৫ অক্টোবর থেকে সুপার সেভেন পর্ব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। ৭টি দল এই পর্যায়ে একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে সেমিফাইনালে যাবে পয়েন্ট তালিকার প্রথম চার দল। ফলে গ্রুপ পর্বের সঙ্গে সঙ্গে সুপার সেভেনের প্রত্যেকটি ম্যাচ দলগুলির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সেমিফাইনাল ১৭ ও ১৮ নভেম্বর, ২১ নভেম্বর হবে ফাইনাল:
বিশ্বকাপের সেমিফাইনাল ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আর ফাইনাল হবে ২১ নভেম্বর ২০২৭। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে আর নামিবিয়ার যৌথ আয়োজনে এই বিশ্বকাপকে নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা বাড়ছে ক্রিকেটপ্রেমীদের। এই বিশ্বকাপে রোহিত আর বিরাট খেলবেন কিনা সেই নিয়েও প্রশ্ন রয়েছে।
আরো পড়ুন: সবাইকে অবাক করে দিয়ে অবসর নিয়ে নিলেন যুজবেন্দ্র চাহল, কিন্তু কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন!




