আইপিএল ২০২৭-এ এই দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
আইপিএলে আসন্ন সিজনে দিল্লি ক্যাপিটালসের হেড কোচের জায়গায় দায়িত্ব গ্রহণ করতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে নতুন দায়িত্ব নিয়ে ঘোষণা আসতেই সৌরভকে ঘিরে স্বার্থসংঘাতের অভিযোগ উঠেছে।

আইপিএলে আসন্ন সিজনে দিল্লি ক্যাপিটালসের হেড কোচের জায়গায় দায়িত্ব গ্রহণ করতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে নতুন দায়িত্ব নিয়ে ঘোষণা আসতেই সৌরভকে ঘিরে স্বার্থসংঘাতের অভিযোগ উঠেছে। কারণ বর্তমানে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট পদে রয়েছেন।
সৌরভের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সঞ্জীব গুপ্ত!
সৌরভের বিরুদ্ধে সঞ্জীব গুপ্ত অভিযোগ তুলেছেন। পুরো বিষয়টি নিয়ে সিএবি, বিসিসিআইয়ের পাশাপাশি, সুপ্রিম কোর্ট সহ বিচারপতি লোঢাকে ই-মেল পাঠিয়েছেন সঞ্জীব। আইসিসি চেয়ারম্যান জয় শাহকেও চিঠির প্রতিলিপি প্রেরণ করা হয়েছে।
কী অভিযোগ উঠলো সৌরভের বিরুদ্ধে?
সঞ্জীব গুপ্ত দাবি করেছেন, বিসিসিআই অনুমোদিত রাজ্য ক্রিকেট সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন সৌরভ। একই সঙ্গে তিনি আইপিএলে একটি ফ্র্যাঞ্চাইজির হেড কোচের দায়িত্ব গ্রহণ করা স্বার্থসংঘাতের আওতায় আসে। অভিযোগে তিনি আরো বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের ৩৮(১) ধারা সহ লোঢা কমিটির সুপারিশ মানছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের নিয়ম অনুসারে, কোন বোর্ড কিংবা বোর্ড অনুমোদিত ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে যুক্ত থাকতে পারবেন না। এই কারণেই সিএবি প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি, দিল্লি ক্যাপিটালসের হেড কোচ, এই দুটি ভূমিকার সৌরভের থাকা নিয়েই উঠেছে অভিযোগ।
আগেও সৌরভের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল!
সৌরভের বিরুদ্ধে ইতিপূর্বেও একই অভিযোগ তোলেন সঞ্জীব গুপ্ত। সাউথ আফ্রিকার টি-২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ এবং দিল্লি ক্যাপিটালসের অন্যতম অংশীদার জেএসডব্লিউ-র ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন সৌরভ। তবে সেই সময় সৌরভকে ছাড়পত্র দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এথিক্স অফিসার অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরুণ মিশ্র। এবার পরিস্থিতি আলাদা।
কী বলছেন সৌরভের বিরোধী শিবির?
সিএবি-র সৌরভ-বিরোধী শিবির জানিয়েছে, আগের ঘটনার সসাথেঙ্গে এবারের ঘটনার মিল নেই। বিদেশের টি-২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালস। কিন্তু দিল্লি ক্যাপিটালস আইপিএলের সঙ্গে সরাসরি যুক্ত। ভারতীয় ক্রিকেটাররা আইপিএল খেলেন। কলকাতার ইডেন গার্ডেনসে যদি দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হয় তাহলে, সিএবি প্রেসিডেন্ট হিসেবে প্রশ্ন উঠতে পারে সৌরভের ভূমিকা নিয়ে। তাই এবার স্বার্থের সংঘাতের অভিযোগ আরো গুরুতর। যদিও এই বিষয়ে সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁর থেকে উত্তর আসেনি।
আরো পড়ুন: হরমনপ্রীতের অধ্যায় শেষ, ভারতীয় মহিলা ক্রিকেট দলে এবার নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা!




