CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

নির্বাচক অজিত আগরকরের বিদায় ঘন্টা বাজতেই আসরে নামলেন জাডেজা! তিনটি শব্দে কী বললেন জাড্ডু?

বিসিসিআইয়ের প্রধান নির্বাচক পদে অজিত আগরকরের অধ্যায়ের সমাপ্ত হতেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রবীন্দ্র জাডেজা। সোশ্যাল মিডিয়ায় খুব বিশেষ পোস্ট করেন না ভারতীয় দলের এই অলরাউন্ডার। তবে আগরকরের উত্তরসুরির খোঁজার জন্য আবেদন চেয়েছে বোর্ড।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Ravindra Jadeja on Ajit Agarkar
Ravindra Jadeja on Ajit Agarkar

বিসিসিআইয়ের প্রধান নির্বাচক পদে অজিত আগরকর-এর অধ্যায়ের সমাপ্ত হতেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রবীন্দ্র জাডেজা। সোশ্যাল মিডিয়ায় খুব বিশেষ পোস্ট করেন না ভারতীয় দলের এই অলরাউন্ডার। তবে আগরকরের উত্তরসুরির খোঁজার জন্য আবেদন চেয়েছে বোর্ড। তারপরই সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে তাঁর একটি মন্তব্য নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের পোস্টে কী লিখলেন জাডেজা?

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নতুন নির্বাচক নিয়োগের জন্য আবেদন জমা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে। সেই পোস্টের জবাবে তিনটি শব্দ লিখলেন জাডেজা। তিনি লেখেন, “আবেদনের প্রক্রিয়া কী?” যদিও প্রধান নির্বাচক হওয়ার জন্য যোগ্যতা আর আবেদন সংক্রান্ত সমস্ত নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পোস্টেই। 

কাকে নিশানা করলেন জাডেজা?

জাডেজার এই মন্তব্য সামনে আসতেই ক্রিকেটমহলের একাংশ মনে করছেন, পরোক্ষভাবে তিনি আগরকরকেই নিশানা করেছেন। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, প্রধান নির্বাচক হওয়ার যোগ্যতা আর আবেদন প্রক্রিয়া নিয়ে জাডেজা হয়তো প্রশ্ন তুলে ইঙ্গিত দিয়েছেন, আদৌ সেই পদের আগরকর যোগ্য ছিলেন তো?

সম্মুখ সংঘাত না থাকা সত্ত্বেও কেন একথা বললেন জাডেজা?

যদিও কখনও আগরকর ও জাডেজার মধ্যে কোনও সংঘাত প্রকাশ্যে দেখা যায়নি। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের পর জাডেজার আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর গ্রহণ আর পরবর্তী সময়ে ওয়ানডে দলে তাঁর জায়গা না পাওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

আরো পড়ুন: এ কি! স্মৃতি অধিনায়ক হতেই হরমনপ্রীতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ! কিন্তু হঠাৎ করে কেন এই বিভাজন?

আন্তর্জাতিক টি-২০ থেকে রোহিত বিরাটের পরই অবসর নেন জাডেজা:

টি-২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ থেকে রোহিত শর্মা আর বিরাট কোহলি অবসর নেন। ঠিক তাঁদের পরই জাডেজা একই ফরম্যাট থেকে সরে দাঁড়ান। তখন অনেকেই ধারণা করেন, ভারতীয় ক্রিকেটে তরুণদের বেশি করে সুযোগ দেওয়ার জন্য নির্বাচকদের ভাবনার পরিবর্তণ এসেছিল জাডেজার টি-২০ ভবিষ্যৎ নিয়ে।

অবসরের পরেও খেলতে চেয়েছিলেন জাডেজা:

তারপর ২০২৪ এর শ্রীলঙ্কা আর ২০২৫ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি জাডেজা। তখন নিজের হতাশা প্রকাশ করে তিনি জানান, এখনো তিনি খেলতে চান। কিন্তু তাঁর হাতে দল নির্বাচন নেই। তাঁর মন্তব্যে নির্বাচন কমিটিতে জল্পনা ছড়ায়। তাই স্বাভাবিকভাবেই আগরকরের বিদায় নিশ্চিত হয়েই জাডেজার এই মন্তব্য অনেকের কাছেই পুরোনো ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে।

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ এই দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে