CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

অনুশীলন ম্যাচেই বৈভবকে দেখতে রমরমা ভিড় রাঁচীতে, ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন পুলিশরাও!

প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে ভারত এগিয়ে আছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ রাঁচীতে অনুষ্ঠিত হবে। এদিকে বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলনকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা চোখে পড়ল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Vaibhav Sooryavanshi
Collected Image: Vaibhav Sooryavanshi

প্রথম টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে ভারত এগিয়ে আছে। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ রাঁচীতে অনুষ্ঠিত হবে। এদিকে বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলনকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা চোখে পড়ল ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিশেষত তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে একবার দেখার জন্য স্টেডিয়ামে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলেন পুলিশকর্মীরা। 

বৈভবের ছক্কায় হইহই করে উঠলেন সমর্থকরা!

প্রথম টি-২০-তে বৈভব মাঠে নামার সুযোগ পাননি। তবুও একঝলক তাঁকে দেখার জন্য সমর্থকদের উৎসাহ ছিল তুঙ্গে। ব্যাট হাতে অনুশীলনে নেমে পরপর ছক্কা মেরে নজর কেড়েছেন বৈভব। তাঁর মারা করা বল গ্যালারিতে যায়। কয়েকটা আবার মাঠের ধরে উড়ে যায়। মূলত তরুণ ক্রিকেটপ্রেমীরা সামনে থেকে বৈভবের ব্যাটিং দেখার জন্য ভিড় করেন এদিন।

ঘরের মাঠে ঈশানকে ঘিরেও বাড়তি আগ্রহ!

এদিন রাঁচীর মাঠে ঝাড়খণ্ডের ক্রিকেটার ইশান কিষাণ বাড়তি জনর কাড়েন। তাঁর নেতৃত্বে সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ড সাফল্য পেয়েছে। ছোট থেকেই এই মাঠে খেলেছেন বলে, তাঁর কাছে রাঁচীর পরিবেশ চেনা। বৃহস্পতিবার ইশান অনুশীলনে এসে দীর্ঘ সময় নেটে কাটিয়েছেন। প্রথমে শারীরিক কসরত, তারপর স্পিনারদের বিরুদ্ধে তিনি দুর্দান্ত ব্যাটিং করেন। নমন ধীর, রবি বিষ্ণোই এবং অভিষেক শর্মার বলের মোকাবিলা করেন ইশান।

আরও পড়ুন- আইসিসির পুরস্কারের তালিকায় রয়েছেন শুভমন, অভিষেক শর্মা-সহ আরও ৪ ভারতীয়!

ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া সঞ্জু:

সঞ্জু স্যামসনকে ইশানের পাশেই অনুশীলন করতে দেখা গিয়েছে। যদিও ঈশানের মতো আগ্রাসী ব্যাটিং করেননি তিনি। বরং সঞ্জু ব্যাটিং অনুশীলন করেন শান্ত মেজাজে। সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে তাঁর ফর্ম নিয়ে, দ্বিতীয় টি-২০ ম্যাচে ব্যাট সমস্ত প্রশ্নের জবাব দেবেন তিনি।

ইশানের ফর্ম নিয়ে টিম ম্যানেজমেন্ট আশাবাদী:

ভারতীয় দলের সহকারী কোচ সীতাংশু কোটাক অবশ্য ইশানির সাম্প্রতিক পারফরম্যান্সে বেশি খুশি। তিনি মনে করেন, বিশ্বকাপ থেকে ফেরার পর ইশান দারুণ ছন্দে রয়েছেন। ছোটবেলা থেকেই ইশানের ব্যাটিং আগ্রাসন দেখেছেন তিনি। এখন অবশ্য পরিণত ব্যাটিং করছেন তিনি। 

আরও পড়ুন- নির্বাচক অজিত আগরকরের বিদায় ঘন্টা বাজতেই আসরে নামলেন জাডেজা! তিনটি শব্দে কী বললেন জাড্ডু?

রাঁচীতে শুক্রবার দ্বিতীয় টি-২০-তে ভারতীয় দল এবার কেমন পারফর্ম করে, সেদিকেই নজর থাকবে। ভারত সিরিজে ব্যবধান বাড়াতেই টার্গেট নিয়ে মাঠে নামবে ভারত। এবারে কি মাঠে নামার সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী? সেদিকেই ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে।

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে