টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার আগেই 'বড়সড়' ধাক্কা খেয়ে গেল নিউজিল্যান্ড, আর পাবে না এই 'অলরাউন্ডার'-কে!
বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে রাচিন রবীন্দ্রক যে এমন মর্মান্তিক মূল্য দিতে হবে, সেটা হয়তো কোনদিন দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। প্রোমোশনাল শুটিং চলাকালীন হঠাৎ করেই পড়ে গিয়ে নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার গুরুতর চোট পান কাঁধে।

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে রাচিন রবীন্দ্র-কে যে এমন মর্মান্তিক মূল্য দিতে হবে, সেটা হয়তো কোনদিন দুঃস্বপ্নেও ভাবেননি তিনি। প্রোমোশনাল শুটিং চলাকালীন হঠাৎ করেই পড়ে গিয়ে নিউজিল্যান্ডের এই তারকা অলরাউন্ডার গুরুতর চোট পান কাঁধে। সেই চোটের জন্যই ভারতের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজ থেকে তিনি পুরোপুরি ছিটকে গিয়েছেন।
ওয়ান ডে সিরিজে নামার সম্ভাবনা!
চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে রাচিনের অন্তত ৬ সপ্তাহ সময় পর্যন্ত লাগবে। ক্রাইস্টচার্চে আগামী ২২ অক্টোবর শুরু হতে চলা টি-২০ সিরিজে কোনো সুযোগই নেই তাঁর খেলার। তবে ৪ঠা নভেম্বর থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজের পূর্বে তিনি ফিট হয়ে উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে। দলের পরবর্তী ব্যস্ত সূচির কথা চিন্তা ভাবনা করে রাচিনের মাঠে ফেরার ব্যাপারে কোনো রকম তাড়াহুড়ো করা হবে না বলে জানিয়ে দিয়েছেন কোচ রব ওয়াল্টার।
রাচিনের বিকল্প হিসেবে বেভন জেকবস সুযোগ পেলেন!
টি-২০ সিরিজে স্কোয়াডে বেভন জেকবসকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাচিন রবীন্দ্রর বিকল্প হিসেবে। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের হয়ে ইতিমধ্যেই ১১টি টি-২০ ম্যাচ খেলা জেকবস বেশ ভালো ফর্মে রয়েছেন; বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ ম্যাচে অপরাজিত ৬২ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি।
পেস আক্রমণে অভিজ্ঞদের প্রত্যাবর্তন:
নিউজিল্যান্ডের টি-২০ দলে প্রায় এক বছর পর প্রত্যাবর্তন ঘটালেন গতিময় পেসার অ্যাডাম মিলনে। কিউয়ি বোর্ড আগামী পাঁচ ম্যাচের সিরিজের জন্য এক শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তুলেছে। সেখানে রয়েছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি, জ্যাক ফাউলকেস, কাইল জেমিসন, জেকব ডাফি, নাথান স্মিথদের মতো বোলাররা। যদিও গোড়ালির চোটের কারণে বেন সিয়ার্স স্কোয়াডে জায়গা পাননি।
ভারতের বিপক্ষে ঘোষিত টি-২০ স্কোয়াড:
অধিনায়ক মিচেল স্যান্টনার, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জেকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফাউলকেস, কাইল জেমিসন, ম্যাট হেনরি, বেভন জেকবস, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপ্স, ডারিল মিচেল, টিম সেইফার্ট আর নাথান স্মিথ।




