CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM177 TR vs LS +4.09%M176 GG vs DMS +3.00%M175 TR-W vs LS-W −4.00%M174 MSG vs BP +2.27%M173 ZIM vs IND +5.00%M172 KR vs JKS +1.25%M171 WF vs MIL −5.00%M170 DMS vs CLK −1.67%M169 WF-W vs MIL-W +2.78%M168 SL vs SB +4.00%
নিউজ

লাগাতার চার হারে মহা চাপে পাঞ্জাব, আদৌ কি মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে পাঞ্জাব?

আইপিএলের টানটান উত্তেজনার মুহূর্তে সময়ে মহা সংকটে পড়ল পাঞ্জাব কিংস। আইপিএল টুর্নামেন্টের শুরুতে দারুন পারফর্ম করলেও, পরপর চার চারটি ম্যাচে হেরে যাওয়ার কারণে, শেষ চারে ওঠার জন্য পাঞ্জাবের রাস্তাটা বেশিই কঠিন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে জয়লাভ করতে না পারলে শ্রেয়াস আইয়ারদের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে। তাহলে কি পাঞ্জাব প্লে-অফে উঠতে পারবে?

Punjab Kings must win match
Punjab Kings must win match

আইপিএলের টানটান উত্তেজনার মুহূর্তে সময়ে মহা সংকটে পড়ল পাঞ্জাব কিংস। আইপিএল টুর্নামেন্টের শুরুতে দারুন পারফর্ম করলেও, পরপর চার চারটি ম্যাচে হেরে যাওয়ার কারণে, শেষ চারে ওঠার জন্য পাঞ্জাবের রাস্তাটা বেশিই কঠিন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে জয়লাভ করতে না পারলে শ্রেয়াস আইয়ার-দের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে। 

প্রথম দিকে অপরাজিত দল পরপর চার ম্যাচে লাগাতার হার হয়েছে পাঞ্জাবের!

এবারের আইপিএলে প্রথম দিকে পাঞ্জাব ছিল একমাত্র অপরাজিত দল। কিন্তু সময় যেতেই ঘুরে যায় ভাগ্যের চাকা। পরপর ম্যাচে ব্যর্থতার কারণে এখন ভীষণ চাপে রয়েছে দল। বাকি ম্যাচগুলির মধ্যে তাই দুটি ম্যাচে জয়লাভ করতেই হবে পাঞ্জাবকে।  দিল্লি ক্যাপিটালশর বিরুদ্ধে শেষ ম্যাচে জয়লাভের কাছাকাছি পৌঁছে গেলেও হেরে যেতে হয়েছে পাঞ্জাবকে। দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যর্থতার দায় নিজের কাঁধেই তুলে নেন। 

বোলিং ও ফিল্ডিং নিয়ে মহা চিন্তা!

মরশুমের প্রথমে ব্যাটিং ঝড়ে চাপা পড়ে যায় বোলিংয়ের দুর্বলতা। তবে এখন দলের সবচেয়ে বড় সমস্যা বোলিং। অর্শদীপ সিংয়ের নেতৃত্বাধীন জোরে বোলিং আক্রমণ এবারের আইপিএলে সবচেয়ে বেশি রান খরচ করা বিভাগগুলোর মধ্যে অন্যতম।

নতুন বলে শুরুতে অর্শদীপ সিং এর জেভিয়ার বার্টলেট জুটি ভালো খেললেও, সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। লকি ফার্গুসনের ফেরার পর অস্থিরতাও তৈরি হয় বোলিং বিভাগে। গত ম্যাচে তিনজন বাঁহাতি জোরে বোলারকে খেলিয়েচে। তাতে সাফল্য মেলেনি। বেশিরভাগ ম্যাচেই অর্শদীপ প্রতি ওভারে ১০ রানের বেশি দিয়েছেন। ফিল্ডিংয়েও হতাশ পাঞ্জাব।

আরো পড়ুন: ২৫টি ছক্কা ও ২৩টি চার মেরে একাই ৩৪৫ রান করেছেন, চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন এই 'বিধ্বংসী' ক্রিকেটার!

বাড়তি দায়িত্ব ওপেনারদের ওপর:

ব্যাটিং বিভাগে এবার তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য আর প্রভসিমরান সিংয়ের ওপর থাকবে নজর। কিছুটা ধারাবাহিক প্রিয়াংশ। তবে এখনও প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রভসিমরানের ব্যাট।

মুম্বইকে হালকাভাবে না নেওয়াই শ্রেয়:

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়। যেহেতু দলের মধ্যে অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়রা রয়েছেন, তাই যে কোন সময় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। চোটের কারণে হার্দিক পান্ডিয়া শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি। এরপরে তিনি ফিরবেন কিনা তাও প্রশ্নের মুখে।

সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদব রান পাননি। তবে, ছন্দে ফেরার চেষ্টা তিনি চালিয়ে যাবেন। মুম্বই শিবিরের আশা, দ্রুত রান এনে রোহিত শর্মা আর রায়ান রিকেলটন। পরপর ব্যর্থতার পর এবার পাঞ্জাব ঘুরে দাঁড়ায় কিনা সেটাই দেখার।

আরো পড়ুন: ঘর ভাঙছে বীরেন্দ্র শেহবাগের, ক্রিকেট জগতের এক কর্তার সাথে পরকীয়ার জেরেই কি সংসার ভাঙছে শেহবাগের?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে