PBKS vs GT: ৩১শে মার্চ, মঙ্গলবার কিছুক্ষণ পরেই মুখোমুখি হতে চলেছে শ্রেয়স-শুভমন!
আইপিএল ২০২৬-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। ৩১শে মার্চ, মঙ্গলবার নিউ চণ্ডীগড়ে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে।

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৬-এর মহা আসর। আইপিএল ২০২৬-এর চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। ৩১শে মার্চ, মঙ্গলবার নিউ চণ্ডীগড়ে এই দুই দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিলের উপর ক্রিকেট প্রেমীদের নজর থাকবে। দুজনেই ২০২৬ আইপিএল টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচটা যে শুধুমাত্র জিততে চাইবেন তা নয়, নজরকাড়া পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার দরজাও খুলতে চাইবেন বলা চলে।
দেখে নিন পঞ্জাব কিংসের সম্পূর্ণ স্কোয়াড!
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, বিষ্ণু বিনোদ, হরনুর পান্নু, পায়লা অবিনাশ, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মার্কাস স্টোয়েনিস, হরপ্রীত ব্রার, মার্কো জেনসেন, আজমাতুল্লাহ ওমরজাই, প্রিয়াংশ আর্য, মুশির খান, সূর্য্যাংশ শেডগে, মিচ আওয়েন, কুপার কনৌলি, বেন ডোয়ারসুইস, আর্শদীপ সিং যুজবেন্দ্র চাহাল, বিশাল বিজয়কুমার, যশ ঠাকুর, জেভিয়ার বার্টলেট, প্রবীণ দুবে এবং বিশাল নিষাদ।
আরো পড়ুন: IPL 2026: বাংলাদেশে আইপিএল ২০২৬-এর সম্প্রচার বন্ধ! আসল কারণ জানলে চমকে উঠবেন!
দেখে নিন গুজরাট টাইটান্সের সম্পূর্ণ স্কোয়াড!
শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, মহম্মদ আরশাদ খান, সাই কিশোর, জয়ন্ত যাদব, জেসন হোল্ডার, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, মানব সুথার, গুরনুর সিং ব্রার, ইশান্ত শর্মা, অশোক শর্মা, লুক উড, কুলবন্ত হেজরোলিয়া।
আজকের ম্যাচে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
আজ নিউ চণ্ডীগড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সমর্থকরা দুই দলের ৪০ ওভারের খেলাই উপভোগ করতে পারবেন। তাপমাত্রা মোটামুটি ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে জানা যাচ্ছে। যদিও শিশিরের কারণে এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে বলেই মনে করা হচ্ছে।
ট্যাগ:


