CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বড় মনের মানুষ রোহিত শর্মা, 'হিটম্যান'-এর উদারতা দেখে সবাই মুগ্ধ!

আইপিএলের মাঝেই একবার প্রকাশ পেয়েছিল রোহিত শর্মার উদারতা। তিনি একজন ব্যাটসম্যান হিসেবে যতটা ভালো, তার চেয়েও যে তিনি একজন ভালো মানুষ, তার প্রমাণ মিলেছে বারবার। একবার দেখা যায়, মুম্বাই ইন্ডিয়ান্সের এক নেট সেশন চলাকালীন রোহিত শর্মার একটি শটে আহত হন এক গ্রাউন্ডসম্যান। রোহিতের বলটি গ্রাউন্ডসম্যানের গায়ে গিয়ে লাগে। মুহূর্তেই ব্যাটিং থামিয়ে দেন রোহিত। তিনি একটি আইস প্যাক নিয়ে তৎক্ষণাৎ ছুটে যান গ্রাউন্ডসম্যানের কাছে। এমনকি তাঁর চিকিৎসার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের মেডিকেল টিমের একজনকে পাঠিয়ে দেন এই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। 'হিটম্যান'-এর এই কর্মকাণ্ডে অভিভূত হন তাঁর ভক্তরা।

Rohit Sharma checks on groundsman after ball hit him
Rohit Sharma checks on groundsman after ball hit him

আইপিএলের মাঝেই একবার প্রকাশ পেয়েছিল রোহিত শর্মা-র উদারতা। তিনি একজন ব্যাটসম্যান হিসেবে যতটা ভালো, তার চেয়েও যে তিনি একজন ভালো মানুষ, তার প্রমাণ মিলেছে বারবার। একবার দেখা যায়, মুম্বাই ইন্ডিয়ান্সের এক নেট সেশন চলাকালীন রোহিত শর্মার একটি শটে আহত হন এক গ্রাউন্ডসম্যান। রোহিতের বলটি গ্রাউন্ডসম্যানের গায়ে গিয়ে লাগে। মুহূর্তেই ব্যাটিং থামিয়ে দেন রোহিত। তিনি একটি আইস প্যাক নিয়ে তৎক্ষণাৎ ছুটে যান গ্রাউন্ডসম্যানের কাছে। এমনকি তাঁর চিকিৎসার জন্য মুম্বই ইন্ডিয়ান্সের মেডিকেল টিমের একজনকে পাঠিয়ে দেন এই ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। 'হিটম্যান'-এর এই কর্মকাণ্ডে অভিভূত হন তাঁর ভক্তরা।

গ্রাউন্ডসম্যান শিবানের জন্য কী করলেন রোহিত!

ওই গ্রাউন্ডসম্যান শিবান বলেন , "আমি রোহিতকে বলি, আমাকে নিয়ে চিন্তা না করে, ব্যাটিং চালিয়ে যাও। কিন্তু রোহিত বরফের প্যাক নিয়ে চলে আসেন। শুধু তাই নয়, তিনি এমনকি আমার জন্য ওষুধ এবং স্প্রে নিয়ে আসার জন্য লোক পাঠান।" নিজের অনুভূতি প্রকাশ করে গ্রাউন্ডসম্যান শিবান বলেন, "সেদিক একটা অন্যরকম অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আমার হাঁটুতে ভীষণ যন্ত্রণা করছিল। কিন্তু আমি বেশ খুশিও ছিলাম। রোহিত শর্মার সঙ্গে হাত মেলাতে পেরে খুবই খুশি ছিলাম।"

আরো পড়ুন: দিনকে দিন চিন্তা বাড়ছে ভারতীয় দলের! আইপিএলের পর আদৌ কি ময়দানে ফিরতে পারবেন এই 'দুই' তারকা?

রোহিত শর্মার দাপটে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স!

শরীর খারাপ থাকায় এদিন খেলতে পারেননি হার্দিক পান্ডেয়া। তাঁর বদলে মুম্বইয়ের নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। আর তিনিই প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। জানান, রোহিতও চোট সারিয়ে ফিরেছেন দলে। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ জানান, জশ ইংলিস খেলবেন। সেই সঙ্গে অভিষেক হয় অক্ষত রঘুবংশীরও। লখনউয়ের হয়ে প্রথম খেলতে নামলেও সাফল্য পাননি ইংলিস। তিনটি চার মেরে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ৫ বলে ১৩ করে ফিরে যান তিনি। সেখান থেকে দলের হাল ধরেন মিচেল মার্শ এবং নিকোলাস পুরান। প্রথম দিকে মার্শই আক্রমণ করছিলেন। ধীরে ধীরে হাত খোলেন পুরান। এদিন তিনি পছন্দের তিন নম্বরে নেমেছিলেন। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান তিনি। উইল জ্যাকসকে একটি ওভারে তিনটি ছয় মারেন। এর পর আল্লা গজনফর এবং করবিন বশকেও দু’টি করে ছয় মারেন। ১৬ বলে অর্ধশতরান করে ফেলেন পুরান। তার পরেই ছন্দপতন হয়। বশের বলে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। একটি চার এবং আটটি ছয়ের সাহায্যে ২১ বলে ৬৩ করে ফেরেন তিনি। ভেঙে যায় ৯৪ রানের জুটি। এর পর ফেরেন মার্শ (৪৪)।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এর মাঝেই বিক্রি হয়ে গেল বৈভব-রিয়ানদের রাজস্থান, কত কোটি-তে বিক্রি হল, কিনলেনই বা কে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে