CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এর মাঝেই বিক্রি হয়ে গেল বৈভব-রিয়ানদের রাজস্থান, কত কোটি-তে বিক্রি হল, কিনলেনই বা কে?

চলছে আইপিএল, ওদিকে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। এই প্রথম আইপিএলজয়ী দলের মালিকানা গেল অনাবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের হাতে। লক্ষ্মী মিত্তল সরকারি ভাবে চুক্তির কথা ঘোষণা করলেন রবিবার। যদিও রাজস্থানের মালিকানা এককভাবে ক্রয় করেনি মিত্তল পরিবার। আইপিএল দলটির মালিকানা এই ভারতীয় শিল্পগোষ্ঠী নিয়েছে একটি কনসার্টিয়াম তৈরি করে। যদিও অংশীদারিত্বের বেশিরভাগটাই রয়েছে তাঁদের হাতে। রাজস্থানের নতুন অংশীদারদের মধ্যে রয়েছেন কারা?

Rajasthan Royals new owner
Rajasthan Royals new owner

চলছে আইপিএল, ওদিকে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। এই প্রথম আইপিএলজয়ী দলের মালিকানা গেল অনাবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের হাতে। লক্ষ্মী মিত্তল সরকারি ভাবে চুক্তির কথা ঘোষণা করলেন রবিবার। যদিও রাজস্থানের মালিকানা এককভাবে ক্রয় করেনি মিত্তল পরিবার। আইপিএল দলটির মালিকানা এই ভারতীয় শিল্পগোষ্ঠী নিয়েছে একটি কনসার্টিয়াম তৈরি করে। যদিও অংশীদারিত্বের বেশিরভাগটাই রয়েছে তাঁদের হাতে। 

রাজস্থান রয়্যালসের নতুন অংশীদারদের তালিকা:

রাজস্থান রয়্যালসের নতুন অংশীদারদের তালিকায় রয়েছেন প্রাক্তন মালিক গোষ্ঠীর বৃহত্তম অংশীদার মনোজ বাদালে এবং সেরাম ইন্সস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার আদার পুনাওয়ালা। রাজস্থানের মালিকানা কেনা হয়েছে ১.৬৫ বিলিয়ন ডলারে, যার ভারতীয় মূল্য প্রায় ১৫,৬৬০ কোটি টাকায়। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসার্টিয়ামও ছিল রাজস্থানের মালিকানা কেনার দৌড়ে। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন আর ফোর্ড গোষ্ঠীর কর্ণধার হ্যাম্প ফ্যামিলিও ওই কনসার্টিয়ামে। ক্রিকেটমহলে রাজস্থান রয়্যালসের বিক্রি নিয়ে বিস্ময় সৃষ্টি হয়েছে।

রাজস্থানের মালিকানার বেশিরভাগ অংশীদারিত্বের মালিক কে?

রাজস্থানের মালিকানার বেশিরভাগটাই অর্থাৎ প্রায় ৭৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে মিত্তলের হাতে। পুনাওয়ালার অংশীদারিত্বে রয়েছে ১৮ শতাংশ। বাদালে-সহ কয়েক জনের হাতে রয়েছে বাকি ৭ শতাংশ অংশীদারিত্ব। এতদিন ধরে বেশিরভাগ অংশীদারিত্বটা ছিল বাদালের হাতে।

রাজস্থানের নতুন মালিক গোষ্ঠীর বিবৃতি!

রাজস্থানের নতুন মালিক গোষ্ঠীর বিবৃতি অনুযায়ী, "রাজস্থান রয়্যালসের সঙ্গেই থাকছেন মনোজ বাদালে। দলের প্রতি তাঁর সমর্থন সর্বদা অব্যাহত থাকবে। তিনি প্রাক্তন ও বর্তমান মালিক গোষ্ঠীর মধ্যে সেতু হিসেবে কাজ করবেন। আইপিএল নিয়ে তাঁর গভীর জ্ঞান এবং অভিজ্ঞতায় উপকৃত হবে দল"। 

আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং এসএ টি-২০-তে রাজস্থানের দল আছে। মিত্তল নেতৃত্বাধীন কনসার্টিয়ামের হাতেই  থাকবে বার্বাডোজ রয়্যালস এবং পার্ল রয়্যালসের মালিকানাও।আদিত্য মিত্তল এবং ভানিশা মিত্তল ভাটিয়া মিত্তল গোষ্ঠীর দিক থেকে ক্রিকেটদলগুলির দায়িত্বে থাকবেন। 

আরো পড়ুন: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা নিলেন বিরাট কঠোর সিদ্ধান্ত, এবার কী করবেন সূর্যকুমার যাদবেরা?

পুনাওয়ালার বিবৃতি:

সূত্রের খবর, পুনাওয়ালা জানান,"আদিত্য মিত্তলের সহযোগী হিসেবে এই বিনিয়োগে অংশ নিয়ে আমি গর্বিত। রাজস্থান রয়্যালস আইপিএলের অন্যতম সেরা দল। দলের ঐতিহ্যও উল্লেখযোগ্য। ভবিষ্যতে এই দলকে আরোও সাফল্য এনে দিতে চাই।"

রাজস্থান রয়্যালসের মালিকানা হস্তান্তরে কী বলছেন বাদালে?

রাজস্থান রয়্যালসের মালিকানা হস্তান্তরে খুশি হয়েছেন বাদালে। তিনি জানান, ও উচ্ছ্বসিত মিত্তল পরিবার এবং আদার পুনাওয়ালাকে রাজস্থান রয়্যালসের নতুন কর্ণধার হিসাবে স্বাগত জানিয়ে আমি আনন্দিত। ক্রিকেটের প্রতি তাঁদের ভালবাসা এবং রাজস্থান আর ভারতের প্রতি টান দেখে অভিভূত হয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিয়েছেন বাদালে।

আরো পড়ুন: বাবা 'ক্রিকেটের ঈশ্বর', এদিকে ছেলে আইপিএলে ম‍্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না, কিন্তু এবার তবুও তাঁর দাম বাড়ল ৪০০ শতাংশ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে