CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা নিলেন বিরাট কঠোর সিদ্ধান্ত, এবার কী করবেন সূর্যকুমার যাদবেরা?

নাম ভাঙিয়ে কিংবা পূর্বের রেকর্ডকে পাথেয় করে আর দলের জায়গা পাওয়া যাবে না। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা নিলেন বিরাট কঠোর সিদ্ধান্ত। সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলের অংশগ্রহণ করতে গেলে টি-২০ মুম্বই লিগে অংশগ্রহণ করতেই হবে। এটা বাধ্যতামূলক। আর কি কি নির্দেশিকা দিল এমসিএ?

Suryakumar Yadav- Mumbai Cricket Association
Suryakumar Yadav- Mumbai Cricket Association

নাম ভাঙিয়ে কিংবা পূর্বের রেকর্ডকে পাথেয় করে আর দলের জায়গা পাওয়া যাবে না। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা নিলেন বিরাট কঠোর সিদ্ধান্ত। সৈয়দ মুস্তাক আলি ট্রফি-র দলের অংশগ্রহণ করতে গেলে টি-২০ মুম্বই লিগে অংশগ্রহণ করতেই হবে। এটা বাধ্যতামূলক। 

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্দেশিকা!

শনিবার ছিল টি-২০ মুম্বই লিগের নিলাম। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সব দল। সেই দিনে কঠোর নির্দেশিকা দিয়ে দিয়েছেন এমসিএ কর্তারা। মহিলাদের প্রতিযোগিতাও শুরু হচ্ছে এবার থেকে। এই টি-২০ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক। নির্দেশিকায় এমসিএ জানিয়েছে, "প্রত্যেক ক্রিকেটারকে টি-২০ মুম্বাই লিগে অংশগ্রহণ করতে হবে একেবারে বাধ্যতামূলক ভাবে। তবে আন্তর্জাতিক সূচি বা বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের জন্য থাকলে এই নীতি প্রযোজ্য হবে না। যারা টি-২০ মুম্বই অংশগ্রহণ করবে, তারাই সৈয়দ মুস্তার আলি ট্রফির দলের খেলার জন্য নির্বাচিত হবেন"।

আরো পড়ুন: বাবা 'ক্রিকেটের ঈশ্বর', এদিকে ছেলে আইপিএলে ম‍্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না, কিন্তু এবার তবুও তাঁর দাম বাড়ল ৪০০ শতাংশ!

এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েকের বক্তব্য:

সূত্রের খবর, এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক জানান, "এটি খুবই সাধারণ নিয়ম। দেশের হয়ে কিংবা ঘরোয়া ক্রিকেট খেলছে এমন ক্রিকেটাররা যাতে ক্লাবের হয়ে খেলে সেটা নিশ্চিত করা হয়েছে।নিয়মিত ক্লাব ক্রিকেট খেলতেন সুনীল গাভাস্কার, দিলীপ বেঙ্গসরকারের মতো প্রাক্তনেরা। এখন নিয়মিত পার্সি জিমখানার হয়ে খেলেন সূর্যকুমার যাদব-ও। ক্লাব ক্রিকেট খেলেন শার্দূল ঠাকুর। এটা মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য নতুন বিষয় নয়। নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়েও গত তিন বছর ধরে খেলছে ওরা। তাই সমস্যা হওয়ার কথা নয়।’’

সৈয়দ মুস্তাক আলি ট্রফি যেহেতু জাতীয় টি-২০ প্রতিযোগিতা, তাই এমসিএ কর্তারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তাঁরা দল তৈরি করতে টি-২০ ক্রিকেটে ক্রিকেটারদের ফর্ম কেমন থাকছে সেদিকে লক্ষ্য রাখছেন। সেই কারণেই টি-২০ মুম্বই লিগে অংশগ্রহণ না করলে, সেই সকল ক্রিকেটারকে দলের জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছেন এমসিএ কর্তারা।

আরো পড়ুন: সিএসকে-র ময়দানে এন্ট্রি নিল 'বাঙালি' রামকৃষ্ণ, প্রথম ম্যাচেই নিজেকে 'সুপারস্টার' প্রমাণ করলেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে