CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সিএসকে-র ময়দানে এন্ট্রি নিল 'বাঙালি' রামকৃষ্ণ, প্রথম ম্যাচেই নিজেকে 'সুপারস্টার' প্রমাণ করলেন!

সুযোগ পাওয়া তো সত্যিই বড় কথা, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারাটাই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার সেটাই প্রমাণ করে দিলেন বাঙালি ক্রিকেটার রামকৃষ্ণ ঘোষ। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করেছেন তিনি। আর অভিষেক ম্যাচেই রীতিমতো সকলের নজর কেড়ে নিলেন এই বাঙালি ক্রিকেটার। দুর্দান্ত এক ক্যাচ ধরার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। আইপিএলে অভিষেক করতেই ‘রকস্টার’ তকমা পেলেন সিএসকের বঙ্গতনয় রামকৃষ্ণ। কিভাবে উত্থান হলো তাঁর? জানুন...

Ramakrishna Ghosh CSK
Ramakrishna Ghosh CSK

সুযোগ পাওয়া তো সত্যিই বড় কথা, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারাটাই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবার সেটাই প্রমাণ করে দিলেন বাঙালি ক্রিকেটার রামকৃষ্ণ ঘোষ। বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক করেছেন তিনি। আর অভিষেক ম্যাচেই রীতিমতো সকলের নজর কেড়ে নিলেন এই বাঙালি ক্রিকেটার। দুর্দান্ত এক ক্যাচ ধরার পাশাপাশি বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। আইপিএলে অভিষেক করতেই ‘রকস্টার’ তকমা পেলেন সিএসকের বঙ্গতনয় রামকৃষ্ণ। 

রামকৃষ্ণের জন্ম ও ছোটবেলা:

রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ২৮ আগস্ট নাসিকে। তিনি বাঙালি হলেও মহারাষ্ট্রে বড় হয়েছেন। মহারাষ্ট্রের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন। তাঁর বাবা শেখর ঘোষ হলেন ক্রিকেট কোচ। ছোটবেলা থেকে বাবার কাছেই ক্রিকেটের শিক্ষা নিয়েছেন রামকৃষ্ণ। তিনি বোলিং অলরাউন্ডার। গতি নিয়ন্ত্রণ, নিখুঁত লাইন-লেংথ আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় বোলিং করতে তিনি সিদ্ধহস্ত।

ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে ঝড় তুলতে পারেন রামকৃষ্ণ:

শুধু বোলিং নয়,  ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে ঝড় তুলতে পারেন রামকৃষ্ণ। ২০২৪ সালে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে ৩৩ বলে ৫২ রানের ইনিংস খেলা এই ক্রিকেটার দলের জয়লাভের কান্ডারী হন। আবার মুম্বইয়ের বিপক্ষে বিজয় হাজারে ট্রফিতে ২৭ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রামকৃষ্ণ তিন ফরম্যাটেই খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি করেন ১৩ ম্যাচে ২৮ উইকেট। লিস্ট এ ক্রিকেটে তিনি করেছেন ১১ ম্যাচে ২১ উইকেট। আর বিজয় হাজারে ট্রফিতে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে ৪২ রানে ৭ উইকেট শিকার করেন রামকৃষ্ণ। ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফমেন্সের জন্যই আইপিএলে জায়গা পেয়েছেন তিনি।

আরো পড়ুন: কেকেআরে এবার চলে এল এই 'মিস্ট্রি' বোলার, আর চিন্তা নেই রাহানেদের!

আইপিএল অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেন রামকৃষ্ণ!

২০২৫ সালে আইপিএল নিলামে সিএসকে রামকৃষ্ণকে দলে নেয় ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে। যদিও তিনি প্রথম মরশুমে কোনও ম্যাচেই সুযোগ পাননি। কিন্তু তাঁর ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজি। এবার আইপিএলে প্রথম সাতটি ম্যাচে অপেক্ষার করে অষ্টম ম্যাচে সুযোগ পান। আর তাতেই বাজিমাত। আইপিএল অভিষেকেই প্রথমে ফিল্ডিং করে সকলের নজর আসেন রামকৃষ্ণ। ব্যাকওয়ার্ড পয়েন্টে উইল জ্যাকসের শট উড়ে গেলে রামকৃষ্ণ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ লুফে নেন। এরপর নিজের প্রথম আইপিএল উইকেট শিকার করে সূর্যকুমারকে ফেরান তিনি।

রামকৃষ্ণের ক্রিকেট যাত্রা!

যদিও রামকৃষ্ণের ক্রিকেটযাত্রা খুব একটা মসৃণ ছিল না। যখন তার বয়স মাত্র ১৬ বছর, তখন তিনি ক্রিকেট খেলার জন্য স্কুল ছেড়ে দেন। রামকৃষ্ণ জানিয়েছেন, “আমার বয়স তখন ১৬ বছর। ক্লাস নাইনে পড়ছি। বাবা একজন জিজ্ঞেস করেন, পড়তে চাও নাকি ক্রিকেট খেলতে চাও? আমি বেছে নিয়েছিলাম ক্রিকেটকে"। তারপর থেকে অব্যাহত রয়েছে সেই যাত্রা।

আরো পড়ুন: চেন্নাই শিবিরে যোগ দেওয়া তো দূরের কথা, মাঠে খেলাটুকুও দেখতে যাচ্ছেন না ধোনি!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে