CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কেকেআরে এবার চলে এল এই 'মিস্ট্রি' বোলার, আর চিন্তা নেই রাহানেদের!

একের পর এক হারের রেস কাটিয়ে কেকেআর এবার ফুল ফর্মে। পরপর দুটি ম্যাচে জয় লাভের ফলে নাইট শিবিরে আত্মবিশ্বাস বেশ খানিকটা বেড়ে গিয়েছে। রবিবার কলকাতা নাইট রাইডার্স মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদের। আপাতত সেই ম্যাচের অপেক্ষায় রয়েছেন সকলেই।

Daksh Kamra in KKR
Daksh Kamra in KKR

একের পর এক হারের রেস কাটিয়ে কেকেআর এবার ফুল ফর্মে। পরপর দুটি ম্যাচে জয় লাভের ফলে নাইট শিবিরে আত্মবিশ্বাস বেশ খানিকটা বেড়ে গিয়েছে। রবিবার কলকাতা নাইট রাইডার্স মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদের।

কেকেআরের জয়ের নেপথ্যে দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী!

কেকেআরের একের পর এক ম্যাচে জয়ের নেপথ্যে কারণগুলির মধ্যে অন্যতম কারণ হলেন দলের দুই প্রধান স্পিন শক্তি সুনীল নারিনবরুণ চক্রবর্তী। কারণ দুজনেই এখন ফর্মে ফিরেছেন। এই দুই তারকা স্পিনারকে শেষ দুটি ম্যাচে একেবারে চেনা ছন্দে লক্ষ্য করা গেছে। দুই মিস্ট্রি স্পিনার হায়দরাবাদ ম্যাচেও এবার নিজেদের সেরাটা দিতে উঠেপড়ে লেগেছেন।

আরো পড়ুন: চেন্নাই শিবিরে যোগ দেওয়া তো দূরের কথা, মাঠে খেলাটুকুও দেখতে যাচ্ছেন না ধোনি!

কেকেআর স্কোয়াডে এবার এলেন 'মিস্ট্রি' স্পিনার!

কেকেআর ফ্যানদের জন্য রইল দারুন খুশির খবর। কারণ, এবারের কলকাতা স্কোয়াডে রয়েছেন আরও একজন মিস্ট্রি স্পিনার। শোনা যাচ্ছে অনেকটা বরুণ চক্রবর্তীর মতনই নাকি তিনি। আপাতত সেই মিস্ট্রি স্পিনার দলের সুযোগের অপেক্ষা করছেন বলে জানা গিয়েছে। 

কেকেআর স্কোয়াডের মিস্ট্রি স্পিনারদের তালিকায় তৃতীয় নামটি হল দক্ষ কামরা। মিনি নিলামে দক্ষ কামরামে ৩০ লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়। হরিয়ানার হয়ে তিনি ঘরোয়া ক্রিকেটে খেলেন।

ঘরোয়া ক্রিকেটে বরুণ চক্রবর্তীর সঙ্গে বেশ মিল রয়েছে দক্ষ কামরার: 

ইতিমধ্যেই ডোমেস্টিক ক্রিকেটে দক্ষ কামরা মিস্ট্রি স্পিন করে সকলের নজর কেড়ে নিয়েছেন। এবার তাঁর সঙ্গে ঘরোয়া ক্রিকেটে বরুণ চক্রবর্তীর তুলনা করেছেন অনেকেই। তবে শুধু বোলিং নয়, পাশাপাশি দক্ষ কামরার ব্যাটিং হাতও বেশ তারিফ করার মতোই।

আরো পড়ুন: ঋষভ পন্থদের মুখে হাসি ফুটল, বিয়ে সেরেই লখনউ শিবিরে 'এন্ট্রি' নিলেন এই ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে