CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

ঋষভ পন্থদের মুখে হাসি ফুটল, বিয়ে সেরেই লখনউ শিবিরে 'এন্ট্রি' নিলেন এই ক্রিকেটার!

চলতি আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্স মোটেও আশা ব্যঞ্জক নয়। একেটেই ঋষভ পন্থের দল যথেষ্ট চাপে রয়েছে। তার ওপর ম্যাথু ব্রিৎজ়কে লখনউ শিবির ছেড়ে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। এবারের আইপিএলে তিনি আর খেলবেন না। তবে, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে লখনউ শিবিরের জন্য রইল বড় স্বস্তির খবর। লখনউ শিবিরের কি তাহলে আবারো ফির আবারও ফিরছেন ব্রিৎজকে?

Josh Inglish joins LSG
Josh Inglish joins LSG

চলতি আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টস-এর পারফরম্যান্স মোটেও আশা ব্যঞ্জক নয়। একেটেই ঋষভ পন্থের দল যথেষ্ট চাপে রয়েছে। তার ওপর ম্যাথু ব্রিৎজকে লখনউ শিবির ছেড়ে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। এবারের আইপিএলে তিনি আর খেলবেন না। তবে, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে লখনউ শিবিরের জন্য রইল বড় স্বস্তির খবর।

লখনউ কর্তৃপক্ষ অবশ্য জানায়নি যে, ব্রিৎজকে কেন দেশে ফিরে গিয়েছেন। শুধুমাত্র ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাওয়ার কারণে চলতি আইপিএলে তিনি যে আর খেলতে পারবেন না, সেটাই জানানো হয়েছে। ব্রিৎজ়কে দেশে ফিরে গিয়েছেন গত ২৬ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগেই। যদিও আইপিএলের চলতি সিজনে তাঁকে কোন ম্যাচেই নামাননি পন্থেরা। গত মরসুমে একটি ম্যাচ লখনউয়ের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই ২৭ বছর বয়সী ক্রিকেটার।

আরো পড়ুন: সোস্যাল মিডিয়ায় রিয়ান পরাগের 'ধূমপান' করা নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে, এবার মুখ খুললেন রিয়ান!

লখনউ সুপার জায়ান্টসে ফের যোগ দিচ্ছেন জশ ইংলিস!

এবার জানা যাচ্ছে, পন্থদের মধ্যে অস্ট্রেলিয়ার জশ ইংলিস স্বস্তি ফিরিয়ে আনলেন। এবারের আইপিএলের নিলামে ৮ কোটি ৬০ লাখ টাকা দিয়ে কেনা ব্যাটার জশ ইংলিস লখনউ শিবিরে অবশেষে যোগ দিয়েছেন। এপ্রিল মাসে বিয়ের জন্য আইপিএলে অংশগ্রহণ করতে পারেননি তিনি। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বেই নিজের বিয়ের বিষয়টি জানিয়ে লখনউ এবং আইপিএল কর্তৃপক্ষর কাছে ছুটি চেয়ে নিয়েছিলেন ইংলিস। এবার মনে করা হচ্ছে , আগামী ৪ মে অস্ট্রেলীয় উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন। গত ১৮ এপ্রিল ইংলিসের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট রিভার অঞ্চলে।

পাঞ্জাব কিংসের গত মরসুমেও খেলেছেন জশ ইংলিশ!

পঞ্জাব কিংসের হয়ে গত মরসুমে আইপিএল খেলেন জশ ইংলিস। ১১টি ম্যাচে তিনি ২৭৮ রান করেন। ইংলিসের গড় ছিল ৩০.৮৮। আর স্ট্রাইক রেট ছিল ১৬২.৫৭। গত আইপিএল নিলামের আগে ইংলিসকে রিলিজ করে দেয় পঞ্জাব কর্তৃপক্ষ।

আরো পড়ুন: এ কি! আইপিএলে দলবদল করতে চলেছে বৈভব সূর্যবংশী? সত্যিটা জানলে অবাক হবেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে