CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

সোস্যাল মিডিয়ায় রিয়ান পরাগের 'ধূমপান' করা নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে, এবার মুখ খুললেন রিয়ান!

সাজঘরে ধূমপান করে রিয়ান পরাগ এরই মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়েছেন। চলতি আইপিএল মরসুমে রানও ছিলেন না রাজস্থান রয়্যালসের এই অধিনায়ক। এবার সমালোচকদের প্রশ্নের সমস্ত জবাব দিলেন রিয়ান পড়ার। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস খেলার পরে মুখ খুলেছেন তিনি। কি বললেন রিয়ান পরাগ?

Riyan Parag vape controversy
Riyan Parag vape controversy

সাজঘরে ধূমপান করে রিয়ান পরাগ এরই মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়েছেন। চলতি আইপিএল মরসুমে রানও ছিলেন না রাজস্থান রয়্যালস-এর এই অধিনায়ক। এবার সমালোচকদের প্রশ্নের সমস্ত জবাব দিলেন রিয়ান পরাগ। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯০ রানের ইনিংস খেলার পরে মুখ খুলেছেন তিনি।

দুর্ধর্ষ ইনিংসে জবাব দিলেন কি রিয়ান পরাগ?

দলকে জেতাতে পারেননি ঠিক। কিন্তু ৫০ বলে ৯০ রানের ইনিংস খেলে যথেষ্টই প্রশংসিত হয়েছেন রিয়ান পরাগ। ম্যাচের শেষে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ৮টি চার এবং ৫টি ছয় দিয়ে ইনিংস সাজিয়েই কি তিনি সমালোচকদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন? উত্তরে রিয়ান পরাগ জানান, "আমি মনে করি না যারা এইসব বিষয় নিয়ে কথা বলছেন কিংবা আলোচনা সমালোচনা করছেন, তাঁদের কোনও জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে। দিনের শেষে আমার টার্গেট ২ পয়েন্ট। সেই কারণেই আমরা ম্যাচে হেরে যাওয়া মানে আমার রান হোক বা ইনিংস গুরুত্বহীন।" 

আরো পড়ুন: বিরাট কোহলির খেলা দেখে মোটেও 'প্রেমে' পড়েননি অনুষ্কা, বিরাটের অন্য প্রতিভায় আকৃষ্ট করেছিল বলি কুইনকে!

সাজঘরে ই-সিগারেট সেবন করে শাস্তির মুখে রিয়ান পরাগ!

প্রসঙ্গত, পঞ্জাব কিংস ম্যাচের দিন অর্থাৎ গত ২৮ এপ্রিল রিয়ান পরাগ সাজঘরে ই-সিগারেট সেবন করে ভারতীয় ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়েছেন। তাঁকে ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ২৫ লাখ টাকা জরিমানা করেছে বিসিসিআই। সেই নিয়েকম বিতর্ক হয়নি। কিন্তু সমস্ত বিতর্ক পিছনে ফেলে এগিয়ে যেতে চাইছেন রিয়ান। এতদিন ধরে প্রত্যাশা মত রান পাননি তিনি। সেই কারণে বেশ চাপেও ছিলেন। তবে শুক্রবারের বিধ্বংসী ইনিংস খেলে অনেকেই চাপমুক্ত হয়েছেন তিনি। যদিও ই-সিগারেট বিতর্কেও নিয়ে একটিও শব্দ খরচ করেননি রাজস্থান অধিনায়ক।

বলা ভালো, আইপিএলের শুরুটা ভালোভাবে হলেও ধারাবাহিকতার অভাব নিয়ে ভুগছে। রাজস্থান। শুক্রবার দিল্লি ম্যাচের পরে ১০ ম্যাচে ১২ পয়েন্ট অর্জন করে নিয়েছে রাজস্থান। এখন পয়েন্ট তালিকায় চার ন চার নম্বরে অবস্থান করছে রিয়ানের দল।

আরো পড়ুন: আন্দ্রে রাসেলের সুপারমডেল পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে, কত সম্পত্তির মালিক রাসেল?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 239 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে