CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আন্দ্রে রাসেলের সুপারমডেল পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে, কত সম্পত্তির মালিক রাসেল?

সম্প্রতি ৩৮-এ পদার্পণ করলেন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের অন্যতম অ্যান্দ্রে রাসেল। তিনি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। যদিও এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে লিগে খেলছেন তিনি। বর্তমানে কেকেআর টিমের সঙ্গে আইপিএলের কোচ হিসেবে যুক্ত রয়েছেন আন্দ্রে রাসেল। বহুদিন ধরে একজন খেলোয়াড় হিসেবে কেকেআর টিমের ব্যাকবোন ছিলেন তিনি। যদিও চলতি সিজনের টিম তাঁকে রিটেইন করেনি। এবার জেনে নেব রাসেলের পার্সোনাল প্রফেশনাল জীবনের কিছু মজাদার তথ্য। জানলে আপনিও অবাক হবেন!

Andre Russell separation
Andre Russell separation

সম্প্রতি ৩৮-এ পদার্পণ করলেন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের অন্যতম অ্যান্দ্রে রাসেল। তিনি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। যদিও এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে লিগে খেলছেন তিনি। বর্তমানে কেকেআর টিমের সঙ্গে আইপিএলের কোচ হিসেবে যুক্ত রয়েছেন আন্দ্রে রাসেল। বহুদিন ধরে একজন খেলোয়াড় হিসেবে কেকেআর টিমের ব্যাকবোন ছিলেন তিনি। যদিও চলতি সিজনের টিম তাঁকে রিটেইন করেনি। এবার জেনে নেব রাসেলের পার্সোনাল প্রফেশনাল জীবনের কিছু মজাদার তথ্য। 

আন্দ্রে রাসেলের ক্রিকেট কেরিয়ার ছিল খুবই বর্ণময়। ইন্টারন্যাশনাল লেভেলে তিনি ওয়েস্টইন্ডিজের হয়ে ২০১২ তে এবং ২০১৬ সালের টি২০ ওয়ার্ল্ড কাপে জয়লাভের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছিলেন আন্দ্রে রাসেল। তিনি মূলত দুদ্ধর্ষ বোলিং আর ঝোড়ো ব্যাটিংয়ের জন্য জনপ্রিয়। ২০১২ সালে রাসেল ডেবিউ করলেও, KKR-এর সঙ্গে তাঁর তাঁর আসল পরিচিতি তৈরি হয়। আইপিএলে ১৪০-র বেশি ম্যাচ খেলেছেন রাসেল। করেছেন ২৬০০-র বেশি রান। নিয়েছেন ১২০-র বেশি উইকেট।

রাসেলের ব্যক্তিগত জীবন: শুধু ক্রিকেট নয়, আন্দ্রে রাসেলের ব্যক্তিগত জীবন খুবই রঙ্গিন। সুন্দরী মডেল জেসিম লৌরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।  আমেরিকার ফ্লোরিডার বাসিন্দা জেসিম। রাসেলের ক্রিকেট কেরিয়ারের শুরুতেই রাসেল আর জেসিমের সাক্ষাৎ হয়। প্রথমে দুজনে ভালো বন্ধু হলেও তাঁদের প্রেম শুরু হয়। কিছুদিন ডেটিংয়ের পর ২০১৪-তে এনগেজমেন্ট হয় রাসেল আর জেসিনের।

আরো পড়ুন: এ কি! আইপিএলে দলবদল করতে চলেছে বৈভব সূর্যবংশী? সত্যিটা জানলে অবাক হবেন!

জেসিমের সঙ্গে কি বিচ্ছেদ হচ্ছে রাসেলের?

রাসেলকে সব সময় সাপোর্ট করে চলেছেন জেসিম। রাসেলের সবচেয়ে বড় মটিভেটর বলতে প্রথমেই যার নাম আসে তিনিই হলেন জেসিম। স্টেডিয়ামেও রাসেলের জন্য চিয়ার করেন তিনি। ২০২০-তে দুজনের এক কন্যাসন্তান আসে। তার নাম আলিয়া রাসেল। তবে, আশ্চর্যজনক বিষয় হলো বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একে অপরের জন্য কোন পোস্ট করছেন না রাসেল এবং জেসিম। দুজনে বিচ্ছেদ ঘোষণা করতে পারেন বলে গুজব ছড়িয়ে পড়েছে।

২০১৬ সালে আন্দ্রে এক ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে চার হাত এক করেন রাসেল আর জেসিম লৌরা। রাসেলের স্ত্রী জেসিম পেশায় একজন সফল মডেল। তিনি ব্লগার আর ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। ১৯ বছর বয়স থেকেই জেসিম মডেলিং শুরু করেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ একটি। লাইফস্টাইল আর বিউটি ব্র্যান্ডের কাজে অংশগ্রহণ করেন তিনি। ইনস্টাগ্রামে রয়েছে তাঁর লাখ লাখ ফলোয়ার।

আরো পড়ুন: 'বুড়ো হয়ে গেছি,’ আইপিএলে বেগুনি টুপির দৌড়ে থেকেও হঠাৎ কেন এমন কথা বলে ফেললেন ভুবনেশ্বর কুমার?

কত সমৃপত্তির মালিক রাসেল? 

প্রায় ১৬ থেকে ১৮ মিলিয়ন ডলার সম্পত্তির মালিক আন্দ্রে রাসেল। ভারতীয় মুদ্রা এর পরিমাণ প্রায় ১৩৫ থেকে ১৫০ কোটি টাকা। আইপিএল স্যালারি সহ ইন্টারন্যাশনাল ম্যাচ ফি আর বিশ্বের বিভিন্ন টি২০ লি থেকে তাঁর মূল উপার্জন। ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হিসেবে জামাইকার টেলিকম কোম্পানি সহ গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ডের থেকেও বড় ইনকাম করেন রাসেল। তাঁর জামাইকায় বিলাসবহুল বাড়ি রয়েছে। এছাড়াও রাসেলের সংগ্রহে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এএমজি, নিসান GTR-এর মতো দামি গাড়ির সম্ভার।

ট্যাগ:Andre Russell

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে