CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বিরাট কোহলির খেলা দেখে মোটেও 'প্রেমে' পড়েননি অনুষ্কা, বিরাটের অন্য প্রতিভায় আকৃষ্ট করেছিল বলি কুইনকে!

ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার বিবাহিত জীবনের ন'টা বছর অতিবাহিত। এখনো পর্যন্ত ক্রিকেট দুনিয়ায় হোক বা বলিউডে পাওয়ার কাপল হিসেবে পরিচিত দুজনে। তবে একটা সময় অনুষ্কা সিদ্ধান্ত নেন, বিয়ে করলে বিরাটকেই বিয়ে করবেন।

Virat Kohli and Anushka Sharma's love story
Virat Kohli and Anushka Sharma's love story

ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা-র বিবাহিত জীবনের ন'টা বছর অতিবাহিত। এখনো পর্যন্ত ক্রিকেট দুনিয়ায় হোক বা বলিউডে পাওয়ার কাপল হিসেবে পরিচিত দুজনে। ২০১৭ সালে ইতালির তাসকানিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। যদিও বিয়ের আগে একে অপরকে ডেটিং করেছেন অনেকদিন ধরেই। কিন্তু জানেন কি বিরাটের খেলা দেখে নয়, অনুষ্কার মনে বিরাট জায়গা করে নিয়েছিলেন তাঁর অন্য এক ক্ষমতার জন্য। সেই কারণেই অনুষ্কা সিদ্ধান্ত নেন, বিয়ে করলে বিরাটকেই বিয়ে করবেন। 

বিরাটের কোন গুণ দেখে অনুষ্কা আকৃষ্ট করেছিল?

অনুষ্কা শর্মা জানিয়েছেন, বিয়ের আগে তিনি ভালোভাবে দেখে নিয়েছিলেন যে বিরাট সমস্ত বিষয় খেয়াল রাখেন কিনা। বিরাট কিন্তু কিছু ভুলে যান না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও মনে থাকে এই ক্রিকেট তারকার। বিরাটপত্নী জানান, "আসলে আমি নিজে সব ভুলে যাই। ফোন,চাবি কোথায় কখন কি রাখি সেসব কিছুই মনে রাখতে পারি না। কিন্তু বিরাটের দেখলাম, স্মৃতিশক্তি খুবই ভালো। তাই তখনই ভেবেই নিয়েছিলাম যে, বিয়ে করতে হলে বিরাটকেই করব।"

আরো পড়ুন: আন্দ্রে রাসেলের সুপারমডেল পার্টনারের সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে, কত সম্পত্তির মালিক রাসেল?

অনুষ্কার জন্মদিনে মুম্বইতে বিরাট: 

উল্লেখ্য, স্ত্রী অনুষ্কা শর্মার ৩৮তম জন্মদিন উদযাপন করতে শুক্রবার মুম্বাই পৌঁছেছেন বিরাট কোহলি। আইপিএল ২০২৬-এ আমেদাবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং গুজরাট টাইটানসের মধ্যে খেলার পর কোহলি মুম্বই পৌঁছান। সকালে তাঁকে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। 

বর্তমানে বিরাট অনুষ্কার সংসার কেমন চলছে?

দেখতে দেখতে বিরাট এবং অনুষ্কার বিয়ের বয়স অনেকটা বেরিয়ে গিয়েছে। বর্তমানে মুম্বাই ছেড়ে লন্ডনের সংসার পেতেছেন এই তারকা দম্পতি। এখন দুই সন্তান ভামিকা ও অকায়কে নিয়ে ভরা সংসার বিরাট অনুষ্কার।

আরো পড়ুন: এ কি! আইপিএলে দলবদল করতে চলেছে বৈভব সূর্যবংশী? সত্যিটা জানলে অবাক হবেন!

ট্যাগ:Virat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে