CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

চেন্নাই শিবিরে যোগ দেওয়া তো দূরের কথা, মাঠে খেলাটুকুও দেখতে যাচ্ছেন না ধোনি!

চলতি আইপিএলে একটিও ম্যাচে মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। নেপথ্যে রয়েছে তাঁর চোট। এখন তিনি সুস্থ। কিন্তু তবুও খেলতে দেখা যাচ্ছে না তাঁকে। এমনকি চেন্নাইয়ের ম্যাচগুলিতে মাঠেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না ধোনিকে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি? সেই নিয়েই উঠেছে প্রশ্ন। আর রাখঢাক না করে শুক্রবার সব প্রশ্নের উত্তর দিয়েই দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। কি জানালেন তিনি?

Mike Hussey gives update on MS Dhoni situation
Mike Hussey gives update on MS Dhoni situation

চলতি আইপিএলে একটিও ম্যাচে মাঠে নামেননি মহেন্দ্র সিং ধোনি। নেপথ্যে রয়েছে তাঁর চোট। এখন তিনি সুস্থ। কিন্তু তবুও খেলতে দেখা যাচ্ছে না তাঁকে। এমনকি চেন্নাইয়ের ম্যাচগুলিতে মাঠেও উপস্থিত থাকতে দেখা যাচ্ছে না ধোনিকে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিংহ ধোনি? সেই নিয়েই উঠেছে প্রশ্ন। আর রাখঢাক না করে শুক্রবার সব প্রশ্নের উত্তর দিয়েই দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি

দলকে উৎসাহ দিতে মাঠে অনুপস্থিত ধোনি!

চেন্নাইয়ের অনুশীলনে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। সকলের সঙ্গে হাসি ঠাট্টা করছেন তিনি। মেতে উঠছেন অনুশীলনে। কিন্তু ম্যাচের দিনগুলোতে হোটেলের ঘরেই নিজেকে আটকে রাখছেন ধোনি। দলকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু একবারের জন্যও মাঠে আসছেন না। 

ধোনিকে নিয়ে বড় আপডেট দিলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি:

চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন, কোন কারণ ছাড়াই যাতে সকলের নজর ধোনির দিকে ঘুরে না যায়, সে কারণেই মাঠে উপস্থিত থাকছেন না তিনি। হাসি বলেন, "দলের কথা ধোনি সব সময় ভাবেন। তিনি সব সময় চান কিভাবে দলের ভালো হবে। তাই তিনি মনে করছেন, তিনি নিজে যদি মাঠে আসেন তাহলে বাকিদের মনসংযোগে ব্যাঘাত ঘটবে। ক্যামেরার ফোকাস বারবার ঘুরে যাবে ধোনির দিকে। দর্শকরাও নিজেদের আবেগ প্রকাশ করবেন ধোনিকে দেখে। আরো অনেক কিছু হওয়ারই সম্ভাবনা রয়েছে। কিন্তু ধোনি চাইছেন, দল শান্ত মাথায় নিজেদের কাজটা করে যাক। সেই কারণেই মাঠে আসছেন না তিনি"। 

আরো পড়ুন: ঋষভ পন্থদের মুখে হাসি ফুটল, বিয়ে সেরেই লখনউ শিবিরে 'এন্ট্রি' নিলেন এই ক্রিকেটার!

মাঠে না থেকেও দলের জন্য ভাবছেন ধোনি!

এখানেই শেষ নয়। হাসি আরও জানান, "ধোনির এই সিদ্ধান্ত সঠিক নাকি ভুল সেটা বিচার করা আমার কাজ নয়। তবে এটুকু জানি যে, ধোনি মাঠে না আসার কারণ হলো এটাই।" অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আরোও জানান, মাঠে না এলেও , ধোনি হোটেল থেকেই নিবিড় ভাবে চেন্নাইয়ের ম্যাচ সব সময় পর্যবেক্ষণ করছেন। প্রতিটি অনুশীলনেও তিনি অত্যন্ত সক্রিয় থাকছেন। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি, দলকে আত্মবিশ্বাসী করে তোলার জন্য সব রকম প্রচেষ্টা করে চলেছেন তিনি। 

হাসির মন্তব্য: 

এ প্রসঙ্গে হাসি বলেন, “ঘর থেকে মন দিয়ে দলের ম্যাচ দেখছেন ধোনি। ব্যক্তিগতভাবে সাজঘরে সব সময় তাঁকে দেখতে চাই। ধোনি থাকলে বুদ্ধির অভাব হয় না। তিনি বাকিদেরও আত্মবিশ্বাসী করে তোলার ক্ষমতা রাখেন। এই কাজটা তিনি অনুশীলন চলাকালীন করে থাকেন তিনি। অনুশীলনে সব সময় ধোনিকে মজার মেজাজে দেখা যায়। হাসিঠাট্টা করেন সতীর্থদের সঙ্গে। কিন্তু তিনি কখনওই চান না তাঁর জন্য বাকিদের মনোযোগে নষ্ট হোক।”

আরো পড়ুন: সোস্যাল মিডিয়ায় রিয়ান পরাগের 'ধূমপান' করা নিয়ে একেবারে বিতর্ক তুঙ্গে, এবার মুখ খুললেন রিয়ান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে