CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বাবা 'ক্রিকেটের ঈশ্বর', এদিকে ছেলে আইপিএলে ম‍্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না, কিন্তু এবার তবুও তাঁর দাম বাড়ল ৪০০ শতাংশ!

আইপিএলের নিলামের পূর্বেই মুম্বই ইন্ডিয়ান্স থেকে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে লখনউ সুপার জায়ান্টস নিজেদের দলে টানে। কিন্তু যদি আইপিএলের ঋষভ পন্থের দলের হয়ে এখনো পর্যন্ত কোনো ম্যাচেও খেলার সুযোগ হয়নি অর্জুন তেন্ডুলকরের। এবার আইপিএল চলতে চলতেই ন্যূনতম মূল্যের ৪০০ শতাংশ বেশি দামে তাঁকে কিনে নিল অন্য এক দল। কোন দল কিনল সচিন পুত্রকে?

Arjun Tendulkar Mumbai T20 league
Arjun Tendulkar Mumbai T20 league

আইপিএলের নিলামের পূর্বেই মুম্বই ইন্ডিয়ান্স থেকে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে লখনউ সুপার জায়ান্টস নিজেদের দলে টানে। কিন্তু যদি আইপিএলের ঋষভ পন্থের দলের হয়ে এখনো পর্যন্ত কোনো ম্যাচেও খেলার সুযোগ হয়নি অর্জুন তেন্ডুলকরের। এবার আইপিএল চলতে চলতেই ন্যূনতম মূল্যের ৪০০ শতাংশ বেশি দামে তাঁকে কিনে নিল অন্য এক দল।

অর্জুন তেন্ডুলকরের দাম বাড়ল আকাশছোঁয়া:

শনিবার টি-২০ মুম্বই লিগের নিলাম অনুষ্ঠিত হয়। অর্জুনের ন্যূনতম মূল্য ছিল মাত্র ২ লাখ টাকা। ২৬ বছরের এই অলরাউন্ডারকে পেতে একাধিক দলের সঙ্গে লড়াই করে অবশেষে জিতে গেছে এআরসিএস আন্ধেরি। এই নিলামে ৪০০ শতাংশ বেড়ে গিয়েছে অর্জুনের দাম। শেষ পর্যন্ত সচিন-পুত্র অর্জুনকে ১০ লাখ টাকায় কিনে নিল এআরসিএস আন্ধেরি কর্তৃপক্ষ। এ বারই অর্জুন প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রসঙ্গত, আইপিএলের বেতনের ৩৩ শতাংশ টি২০ মুম্বই লিগ থেকেই অর্জন করে নিচ্ছেন অর্জুন।

টি২০ মুম্বই লিগে অর্জুনের সতীর্থ শিবম দুবে!

টি-২০ মুম্বই লিগে সতীর্থ হিসাবে শিবম দুবে থাকছেন অর্জুনের সঙ্গে। আন্ধেরি কর্তৃপক্ষ ভারতীয় দলের অলরাউন্ডার ২০২৪ এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপজয়ী শিবম দুবেকে ধরে রেখেছে। তিনি পাচ্ছেন ২০ লাখ টাকা। শনিবারের নিলামে এআরসিএস আন্ধেরি কিনে নিয়েছে মুশির খানকে। মুশিরের দাম উঠেছে ১১ লাখ টাকা।

আরো পড়ুন: সিএসকে-র ময়দানে এন্ট্রি নিল 'বাঙালি' রামকৃষ্ণ, প্রথম ম্যাচেই নিজেকে 'সুপারস্টার' প্রমাণ করলেন!

এমসিএ কর্তৃপক্ষ বিশেষ অনুমতি দিল অর্জুনকে!

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড ক্রিকেটার নন অর্জুন তেন্ডুলকর। ২০২২-২৩ মরসুম থেকে তিনি ঘরোয়া ক্রিকেট খেলছেন গোয়ার হয়ে। তাই তিনি একদিন টি-২০ মুম্বই লিগে মাঠে নামতে পারেননি। গোয়ায় যোগ দেওয়ার পূর্বে অর্জুন মুম্বইয়ের হয়ে দু’টি টি-২০ ম্যাচ খেলেন। যদিও এবার এমসিএ কর্তৃপক্ষ তাঁকে বিশেষ অনুমতি দিয়েছে। 

উল্লেখ্য, অর্জুনের জন্ম আর বাড়ি মুম্বইতে। তিনি অন্য কোনও রাজ্যের লিগে অংশ নেন না বলেই এমসিএ তাঁকে অনুমতি দিয়েছে‌।বিসিসিআইনের নিয়ম হল, আইপিএল ছাড়া ক্রিকেটারেরা কোনো একটি রাজ্যে টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারেন। এ বার টি-২০ মুম্বই লিগে অর্জুন ছাড়াও পুদুচেরির হয়ে খেলা সিদ্ধান্ত আধাতরাও অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।

আরো পড়ুন: কেকেআরে এবার চলে এল এই 'মিস্ট্রি' বোলার, আর চিন্তা নেই রাহানেদের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে