রোহিত এবার টিভি শো সঞ্চালক, তাহলে কি ক্রিকেট এবার ছাড়তেই হবে 'হিটম্যান'-কে?
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত নাম রোহিত শর্মা। টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের জার্সিতে এখনও খেলছেন ‘হিটম্যান’।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত নাম রোহিত শর্মা। টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের জার্সিতে এখনও খেলছেন ‘হিটম্যান’। যদিও তাঁর বয়স আর সাম্প্রতিক পারফরম্যান্সকে নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠছে—২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে কি মাঠে দেখা যাবে রোহিতকে?
টেলিভিশন জার্নির জন্য কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর চান রোহিত?
তবে ক্রিকেটের বাইরেও নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রোহিত শর্মা। টেলিভিশন শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে রোহিত শর্মাকে সঞ্চালকের ভূমিকা দেখা যেতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লিভে এই অনুষ্ঠান শুরু হবে। তাই প্রশ্ন উঠেছে, টেলিভিশনের পর্দায় নতুন ইনিংস শুরু করার জন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইছেন রোহিত?
টেলিভিশন সঞ্চালনা আর ক্রিকেট একসাথেই হ্যান্ডেল করবেন রোহিত!
যদিও তেমন কোন ইঙ্গিত এই মুহূর্তে নেই। আন্তর্জাতিক ক্রিকেট মাঠে নামার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনার ক্ষেত্রে কোন বাধা আছে বলে বিসিসিআইয়ের এমন কোন নিয়ম নেই। তাই রোহিতের ব্যাপারে টেলিভিশন শো আর ক্রিকেট দুটোই একসাথে চালিয়ে যাওয়া নিয়ে কোন বাধা নেই।
ক্রিকেটারকে টেলিভিশনে সঞ্চালকের ভূমিকায় দেখতে আগ্রহী সকলে:
ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে রোহিতের নতুন টেলিভিশন সফর নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানের প্রচারে ব্যবহার করা হয়েছে তাঁর ক্রিকেটজীবনের জনপ্রিয় ‘গার্ডেন’ মন্তব্যও। তাই এবার একেবারে অন্য ভূমিকায় ক্রিকেট মাঠের পরিচিত তারকাকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
আরো পড়ুন: বৈভব এখন 'DRS মাস্টার', আর কত প্রতিভা রয়েছে বসবেবির?
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কী হবে রোহিতের ভবিষ্যৎ?
অন্যদিকে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিতের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া। মুম্বইয়ে বিসিসিআই-এর বৈঠকের পর রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের দিকেই ইঙ্গিত করেন দেবজিৎ সইকিয়া। তাই এই মুহূর্তে রোহিতের অবসর কিংবা বাদ পড়া নিয়ে কোন জল্পনা সিলমোহর দেয়নি বোর্ড। তার পরিবর্তে রোহিতের পারফরম্যান্সের উপরেই নির্ভর করছে তাঁর ভবিষ্যৎ।
আগামী দিনে যদি রোহিত শর্মা টেলিভিশনে নতুন শুরু করতে চান তাহলে ক্রিকেটে তার প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে। একদিকে টেলিভিশনের পর্দা আর অন্যদিকে ২২ গজ দুই দিক দিয়ে কিভাবে সামলান সেদিকেই নজর সকলের।
আরো পড়ুন: দলীপ ট্রফিতে ইশানের ২০০ রান হাঁকানোর পরে 'স্পেশাল বার্তা' পাঠিয়ে দিলেন এক রহস্যময়ী লাস্যময়ী!




