পাকিস্তানের টি-২০ দলে আসছেন নতুন অধিনায়ক, ছাঁটাই করা হচ্ছে সলমনকে!
বিরাট পরিবর্তনের ইঙ্গিত পাকিস্তানের টি-২০ দলে। শ্রীলঙ্কা সিরিজের আগেই সলমন আলি আঘার হাত থেকে অধিনায়কত্ব চলে যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে শুধু নেতৃত্বই নয়, তাঁকে বাদ দেওয়া হতে পারে আসন্ন সিরিজের দল থেকেও।

বিরাট পরিবর্তনের ইঙ্গিত পাকিস্তানের টি-২০ দলে। শ্রীলঙ্কা সিরিজের আগেই সলমন আলি আঘা-র হাত থেকে অধিনায়কত্ব চলে যেতে পারে বলে শোনা যাচ্ছে। তবে শুধু নেতৃত্বই নয়, তাঁকে বাদ দেওয়া হতে পারে আসন্ন সিরিজের দল থেকেও। নতুন অধিনায়ক হিসেবে শাদাব খানের নাম সবথেকে বেশি আলোচনায় রয়েছে।
শ্রীলঙ্কা সিরিজের আগেই পাক দলে বিরাট পরিবর্তন!
৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগেই মহসিন নকভি-র নেতৃত্বাধীনএই পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারে। বোর্ড আর আস্থা রাখতে পারছে না দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে থাকা সলমনের উপর আর আস্থা রাখতে নারাজ বোর্ড।
নেতৃত্বে আসছেন শাদাব, সহ-অধিনায়ক হচ্ছেন ফারহান?
পাকিস্তানের নতুন টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শাদাব খান। ঠিক তাঁর পরে অবস্থান করছেন সাহিবজ়াদা ফারহান। শাদাবকে যদি অধিনায়ক করা হয়, তাহলে ফারহানকে সহ-অধিনায়ক হিসেবে খেলানোর পরিকল্পনা আছে বলে জানা গিয়েছে। সদ্য সমাপ্ত হয়ে ফারহানের নেতৃত্বেই এশিয়ান গেমসে রুপো জয় করেছে পাকিস্তান।
আরো পড়ুন: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলা-দিল্লি! রবিবারের ম্যাচ নিয়ে কেন এত উত্তেজনা?
সলমনের উপর বোর্ড আস্থা হারিয়েছে:
গত বছর এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে সলমন নেতৃত্ব দিয়েছিলেন। তবে তাঁর নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি দল। সেই ব্যর্থতার জন্যই তাঁকেই দায়ী ভাবছে বোর্ড।
দল থেকে বাদ পড়তে পারেন শাহিন-রউফও:
শুধু অধিনায়কত্বেই পরিবর্তন নয়, বড় পরিবর্তনের ইঙ্গিত শোনা যাচ্ছে পাকিস্তানের টি-২০ দলেও। অভিজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি শ্রীলঙ্কা সিরিজে জায়গা হারাতে পারে। এদিকে তালিকায় আছেন হ্যারিস রউফও। তাঁদের পরিবর্তে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে বেশ কিছু নতুন মুখকে। এবার সাদা বলের ক্রিকেটে নতুন মুখেদের সুযোগ দিয়ে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হতে চলেছে পাকিস্তান ক্রিকেটে।
আরো পড়ুন: রোহিতের অবসরের আগে এবার প্রশংসা করে 'কড়া' চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাভাস্কার! কিন্তু কেন?




