CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বয়স হয়েছে তাতে কী, 'চেজমাস্টার' তো এমনি এমনি হননি, কোহলিকে নিয়ে এ কী বললেন গাভাস্কার!

বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সেটা হল, 'ক্যাচ মিস তো ম্যাচ মিস'! বিশেষত, বিরাট কোহলির মতো 'কিং'-এর ক্যাচ ফেললে তো শাস্তি পেতেই হবে। গুজরাট টাইটান্সকে সেটা মনে করিয়ে দিলেন সুনীল গাভাস্কার। একেবারে শূন্য রানেই কোহলির ক্যাচ পড়েছিল। আর 'কিং' কোহলি তারপর ৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে যান।

Virat Kohli Chase Master
Virat Kohli Chase Master

বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সেটা হল, 'ক্যাচ মিস তো ম্যাচ মিস'! বিশেষত, বিরাট কোহলি-র মতো 'কিং'-এর ক্যাচ ফেললে তো শাস্তি পেতেই হবে। গুজরাট টাইটান্সকে সেটা মনে করিয়ে দিলেন সুনীল গাভাস্কার। একেবারে শূন্য রানেই কোহলির ক্যাচ পড়েছিল। আর 'কিং' কোহলি তারপর ৮১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে যান। শুভমান গিলদের হারিয়ে প্লেঅফের দৌড়ে কার্যত আরও এক পা এগিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি বুখিয়ে দিলেন কেন তিনি 'কিং'!

চিন্নাস্বামীতে আরসিবি'র সামনে গুজরাট লক্ষ্য দিয়েছিল ২০৭ রানের। ঘরের মাঠে এই রানটা তোলা কঠিন নয় বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপের জন্য। আর তার মধ্যে কোহলির ক্যাচ ফেলে কাজটা আরও সহজ করে দেয় গুজরাট। ম্যাচের তখন তৃতীয় বল। মহম্মদ সিরাজের বলে কোহলির একেবারে সহজতম ক্যাচ ছেড়ে ফেলেন ওয়াশিংটন সুন্দর। তখন কোহলির রান ছিল শূন্য। আর সেটা থামল ৪৪ বলে ৮১ রানে। ব্যাট থাকে আসে ৮টি চার এবং ৬টি ছক্কা।

আরো পড়ুন: KL Rahul: ব্যাট হাতে 'রুদ্রমূর্তি' দেখালেন কেএল রাহুল, করলেন ফাটাফাটি সেঞ্চুরি!

বিরাট কোহলিকে কী বললেন সুনীল গাভাস্কার!

সূত্রের খবর, ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে গাভাস্কার বলেন, "সিরাজের বলে কোহলির ক্যাচ পড়া গুজরাটের বড় ক্ষতি করেছে। আমরা তো জানি, কোহলি শুধু 'কিং' নয়, 'চেজমাস্টার'ও। আর এই ধরনের পরিস্থিতি ও পছন্দ করে। কোহলি জানে দলের জন্য কীভাবে রান তুলতে হবে, কীভাবে পরিস্থিতি বুঝে খেলতে হবে। প্রথম বলে ওর ক্যাচ পড়লে শাস্তি তো পেতেই হবে। ক্যাচ পড়ার পর কী অসাধারণ খেলল।"

বড় রান তাড়া করাটাই বিরাটের কেরিয়ারের ট্রেডমার্ক:

বিরাটকে নিয়ে গাভাস্কার বললেন, "বড় রান তাড়া করাটাই বিরাটের কেরিয়ারের ট্রেডমার্ক। পুরনো বলে রান তাড়া করা সহজ নয়। কিন্তু বিরাটের কাছে এগুলো সহজ কাজ। ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা।" 

রেকর্ড গড়েন বিরাট কোহলি:

গুজরাটের বিরুদ্ধে দুরন্ত ইনিংসে একাধিক রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলের একমাত্র ক্রিকেটার হিসেবে ৮০০ বা তার বেশি বাউন্ডারি মারার নজির গড়লেন তিনি। আর এখানেই শেষ নয়। নির্দিষ্ট একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডও এখন বিরাটের ঝুলিতে।

আরো পড়ুন: শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়ে এখন হাত কামড়াচ্ছে কেকেআর, এতদিন পরে বেরিয়ে এল আসল সত্য!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে